Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
পাকিস্তান সফরে ‘এ’ দলে মুশফিক-হৃদয়-সৌম্যরা

খেলা

টিবিএস রিপোর্ট
30 July, 2024, 05:50 pm
Last modified: 07 August, 2024, 02:27 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

পাকিস্তান সফরে ‘এ’ দলে মুশফিক-হৃদয়-সৌম্যরা

দুটি ফরম্যাটে পাঁচটি ম্যাচ খেলতে আগামী ৬ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ ‘এ’ দল, সবগুলো ম্যাচ ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
টিবিএস রিপোর্ট
30 July, 2024, 05:50 pm
Last modified: 07 August, 2024, 02:27 pm

জাতীয় দলের আপাতত খেলা নেই, এ সময়ে হাই পারফরম্যান্স দল ব্যস্ত সময় কাটাচ্ছে। কয়েকটি ফরম্যাটের ভিন্ন ভিন্ন দল গেছে অস্ট্রেলিয়ায়। ইতোমধ্যে দলটি পাকিস্তান 'এ' (পাকিস্তান শাহিনস) দলের বিপক্ষে চারদিনের দুটি ম্যাচ খেলেছে, সামনে আছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ 'এ' দলও কদিন পর ব্যস্ত হয়ে পড়বে, আগামী সপ্তাহে পাকিস্তানে যাবে দলটি। 

খেলা না থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই নেওয়া হয়েছে এই দল দুটিতে। আগামী সপ্তাহে পাকিস্তানে যাওয়ার অপেক্ষায় থাকা 'এ' দলে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিবদের মতো জাতীয় দলের নিয়মিত সদস্যরা। সফরে চারদিনের ম্যাচ এবং ওয়ানডে সিরিজের জন্য আজ মঙ্গলবার ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মুশফিক, হৃদয়রা ছাড়াও এই সফরের 'এ' দলে আছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ, জাকির হাসান, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকতদের মতো পরিচিত মুখ। মুশফিক ও মুমিনুল কেবল প্রথম চার দিনের ম্যাচটি খেলবেন। সৌম্য দ্বিতীয় চারদিনের ম্যাচ এবং ওয়ানডে দলে আছেন। এ ছাড়া সব স্কোয়াডেই আছেন বিজয়, তানভীর, মোসাদ্দেক, মাহিদুল অঙ্কন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়ারা।

দুটি ফরম্যাটে পাঁচটি ম্যাচ খেলতে আগামী ৬ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ 'এ' দল, সবগুলো ম্যাচ ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট, দ্বিতীয়টি মাঠে গড়াবে ১৭ আগস্ট। তিন ম্যাচ সিরিচের প্রথম ওয়ানডে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ হবে ২৫ ও ২৭ আগস্ট।  

পাকিস্তান সফরে বাংলাদেশ 'এ' দল

প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।

দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড: এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, সাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।

ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ‘এ’ দল / মুশফিকুর রহিম / সৌম্য সরকার / তাওহিদ হৃদয় / মুমিনুল হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net