Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
‘বিশ্বের যেকোনো দলকে হারাতে পারে যুক্তরাষ্ট্র’

খেলা

টিবিএস ডেস্ক
15 June, 2024, 03:30 pm
Last modified: 15 June, 2024, 03:38 pm

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

‘বিশ্বের যেকোনো দলকে হারাতে পারে যুক্তরাষ্ট্র’

সুপার এইটে দুই প্রতিপক্ষ ঠিক হয়েছে যুক্তরাষ্ট্রের। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে তারা। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে যেকোনো একটি দল হবে স্বাগতিকদের আরেক প্রতিপক্ষ। তিনটি ম্যাচই কঠিন পরীক্ষার, তবে এসব নিয়ে একেবারেই ভাবছেন না জোন্স।
টিবিএস ডেস্ক
15 June, 2024, 03:30 pm
Last modified: 15 June, 2024, 03:38 pm

'বিশ্বের যেকোনো দেশকে হারাতে পারে যুক্তরাষ্ট্র'- বার্তাটা খুব পরিষ্কার অ্যারন জোন্সের। যুক্তরাষ্ট্রের এই ব্যাটসম্যানের মন্তব্য জানান দেয়, কোমড় বেধেই জলে নেমেছে তারা। ইতোমধ্যে অবশ্য নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছে যুক্তরাষ্ট্র। আইসিসির সহযোগী দেশ হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই সুপার এইটে উঠে গেছে তারা। আইসিসির কোনো সহযোগী দেশই আগে কখনও এমন সফলতা পায়নি। 

বিশ্বকাপ ও নিজেদের প্রথম ম্যাচে কানাডার দেওয়ার বিশাল লক্ষ্য পাড়ি দিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে জেতে যুক্তরাষ্ট্র। পরের ম্যাচে দারুণ লড়া দলটি সুপার ওভারে পাকিস্তানকে হারায়। শেষ পর্যন্ত হারলেও ভারতকেও কাঁপিয়ে দেয় বিভিন্ন দেশের ক্রিকেটার নিয়ে দল গড়া যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়, দুই জয় ও পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টসহ পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে ওঠে তারা। এতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলাও নিশ্চিত হয় তাদের। 

আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেই সুপার এইটের টিকেট কাটতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বৃষ্টির হানায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচটি না হলেও তাতে ক্ষতি হয়নি যুক্তরাষ্ট্রের। বরং, কোনো ঝুঁকি ছাড়াই সুপার এইটে ওঠে তারা। প্রথম বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস লিখে চলা দলটির লক্ষ্য পূরণ হয়েছে। এরপরও ম্যাচ না খেলতে পারার আফসোস আছে জোন্সের। 

কানাডার বিপক্ষে খুনে ব্যাটিংয়ের পর পাকিস্তানের বিপক্ষে মহাকার্যকর ইনিংস খেলা জোন্স ম্যাচের পর বলেন, 'একজন ক্রিকেটার হিসেবে আমি বা দলের অন্যরা আজ মাঠে আসার পর মনে হয় না, কেউ ক্রিকেট না খেলে বাড়ি ফেরা পছন্দ করবে। ব্যক্তিগতভাবে আমি খেলতে চাই। কিন্তু বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে নেই। সুপার এইটে যেতে পারায় আমরা কৃতজ্ঞ।'

ম্যাচ খেলতে না পারার আফসোস থাকলেও দলের সাফল্যে উচ্ছ্বসিত জোন্স। সুপার এইটে ওঠা অনেক বড় ব্যাপার জানিয়ে তিনি বলে, 'আমরা ক্রিকেট খেলার কথা চিন্তা করেই হোটেল থেকে বের হয়েছিলাম। আমরা ক্রিকেট খেলতে চেয়েছিলাম। অবশ্যই আমরা উদযাপন করছি। সবাই এখন খুশি। সুপার এইটে কোয়ালিফাই করা অবশ্যই অনেক বড় বিষয়। তাই এখন সবাই আনন্দিত।'

সুপার এইটে ইতোমধ্যে দুই প্রতিপক্ষ ঠিক হয়েছে যুক্তরাষ্ট্রের। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়তে হবে তাদের। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে যেকোনো একটি দল হবে স্বাগতিকদের আরেক প্রতিপক্ষ। তিন প্রতিপক্ষই শক্তিশালী হবে, তবে এসব নিয়ে একেবারেই ভাবছেন না জোন্স। তার মতে, নির্দিষ্ট দিনে টিকভাবে খেলতে পারলে যেকোনো দলকে হারাতে পারা। অবশ্য এটা তার নতুন ভাবনা নয়, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতার পরই এমন বার্তা দেন তিনি।

জোন্সের ভাষায়, 'এ বছর আমি এর আগেও এই কথা বলেছি। সত্যি বলতে, আপনাদের অনেকে (সংবাদমাধ্যম) যুক্তরাষ্ট্র ক্রিকেটকে তেমন পাত্তা দিতে চায় না। তাই বিশ্ব জানে না, আমাদের এখানে কেমন প্রতিভা আছে এবং ক্রিকেটাররা কতো ভালো। এটা হয়তো আমাদের জন্য কিছুটা সুবিধার হবে। তবে যেকোনো নির্দিষ্ট দিনে আমরা যখন যথাযথ ক্রিকেট খেলব, নিশ্চিতভাবেই বিশ্বের যেকোনো দলকে হারাতে পারব।'

তাদের এবারের সাফল্য যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করবে বলে আশা জোন্সের। তরুণ প্রজন্মের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের জন্য অনেক বড় ব্যাপার। গত কয়েক বছর বিশ্বকাপ খেলা দল, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে খেলার ব্যাপারে আলোচনা করেছি। আমরা এখন সেটাই করছি। সুপার এইটে কোয়ালিফাই করা অবশ্যই অনেক ভালো। আমরা সম্ভবত ২০২৬ বিশ্বকাপেও জায়গা করে নেব। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। যুক্তরাষ্ট্রজুড়ে সকল সমর্থক ও তরুণ প্রজন্মের জন্য এটা অনেক বড় ব্যাপার। আমরা তাদের স্বাগত জানাই।'

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / অ্যারন জোন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net