Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
02 July, 2024, 07:30 pm
Last modified: 04 July, 2024, 01:44 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

সাকিব জানিয়েছেন, তাসকিন দেরি করে মাঠে যাওয়ায় এমন অবস্থা তৈরি হয় যে, তখন তাকে একাদশে নির্বাচন করাটা কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য। সাকিবের ভাষ্য অনুযায়ী, দেরি করে মাঠে যাওয়ার জন্যই একাদশে জায়গা পাননি তাসকিন।
টিবিএস রিপোর্ট
02 July, 2024, 07:30 pm
Last modified: 04 July, 2024, 01:44 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এই ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ। টস হলো, জানানো হলো একাদশ। যেখানে নেই তাসকিন আহমেদের নাম। ডানহাতি অভিজ্ঞ এই পেসার একাদশে না থাকায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। তখন জানা যায়নি তাসকিনের দলে না তাকার কারণে। কদিন পরে একটি বেসরকারি টেলিভিশনের খবরে বলা হয়, ঘুম থেকে দেরিতে ওঠায় টিম মাসে মাঠে যেতে পারেননি তাসকিন। এ কারণে একাদশে ছিলেন না তিনি। 

বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও তা কেটে গেছে সাকিব আল হাসানের বক্তব্যে। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মেজর সকার ক্রিকেট (এমএলসি) লিগ খেলতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে অভিজ্ঞ এই অলরাউন্ডার জানিয়েছেন, তাসকিন দেরি করে মাঠে যাওয়ায় এমন অবস্থা তৈরি হয় যে, তখন তাকে একাদশে নির্বাচন করাটা কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য। এই ঘটনায় দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন এবং ব্যাপারটি ওখানেই শেষ হয়ে গেছে। 

তাসকিনকে নিয়ে করা সেই টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, তার দেরি করে মাঠে যাওয়া, একাদশে না থাকা; দলের অভ্যন্তরীণ এই বিষয়টি তাদেরকে জানিয়েছেন বিসিবির এক কর্তা। এ বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন, 'আমি জানি না এটা কী জন্য হয়েছে। হয়তো কোনো ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে কিনা। জানি না যে তাসকিন কী কারণে খেলে নাই। কারণ সে তো দলের সহ-অধিনায়ক। বলতে গেলে  অটোমেটিক চয়েজ। তো যখন সে খেলবে না, স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে। এবং সেটার ব্যাখ্যা তো দিতে হবে। এখন সেই কারণে বলেছে কিনা, যেই বলেছে, আমি তো সেটা বলতে পারব না।'

সেদিন কী হয়েছিল, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'যেটা হয়েছিল, টিম বাস তো একটা সময়ে ছাড়ে। আর ক্রিকেটে আমরা যারা খেলোয়াড় আছি, তাদের এটা একটা রুলসই। স্বাভাবিকভাবে বাস কখনই অপেক্ষা করে না। যদি কেউ এরকম কখনও মিস করে, তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে। টিম ম্যানেজারের গাড়ি থাকে কিংবা ট্যাক্সি থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা কঠিন জায়গা, ওখানে টান্সপোর্টের সাপোর্ট অনেক কঠিন ছিল।'

'তাসকিন মাঠে পৌঁছেছিল টস হওয়ার ৫-১০ মিনিট আগে, খুবই কাছাকাছি সময়ে। তো স্বাভাবিকভাবেই ওই সময়টা কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য ওকে সিলেক্ট করা। কোন অবস্থায় থাকে একজন খেলোয়াড় এমন পরিস্থিতিতে, তার জন্যও কঠিন। স্বাভাবিকভাবেই তাসকিন পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে। দলের সবাই এটা স্বাভাবিকভাবেই নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে। অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে। তো ও সেটা স্বীকার করেছে এবং তারপর ওখানেই ওটা শেষ হয়ে গেছে।'

তাসকিনকে দলের সঙ্গে নিয়ে যাওয়াটা টিম ম্যানেজমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে কিনা জানতে চাইলে সাকিব জানান, পেশাদারিত্বর এই পর্যায়ে ব্যাপারগুলো এভাবে হয় না। তার ভাষায়, 'দেখেন, এই জিনিসগুলো এই রকম হয় না। ক্রিকেটের নিয়মে এই জিনিসগুলো নেই। ঘর থেকে ডেকে এনে, দল অপেক্ষা করবে, এই জিনিসগুলো হয় না। টিম কখনও অপেক্ষা করে না। এটা কোথাও হয় না। আমরা যখন থেকে বয়সভিত্তিক ক্রিকেট খেলে আসছি, আমার মনে আছে এমনও হয়েছে খেলোয়াড় পেছনে দৌঁড়াচ্ছে, দরজা লেগে গেছে; বাস চলে যাচ্ছে। তো বাস কখনও থামে না। এক জনের জন্য পুরো দল আসলে থেমে থাকে না।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / তাসকিন আহমেদ / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net