Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’

খেলা

টিবিএস রিপোর্ট
02 July, 2024, 09:45 pm
Last modified: 04 July, 2024, 01:42 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’

‘আজ বোর্ডে যাদেরকে জিজ্ঞাস করেছি, তারা কেউ জানে না। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাস করি একটা ব্যাপারে, আপনি যদি বলেন আপনি জানেন না, তাহলে আমরা কী করবো?’
টিবিএস রিপোর্ট
02 July, 2024, 09:45 pm
Last modified: 04 July, 2024, 01:42 pm
নাজমুল হাসান। ফাইল ছবি

সুপার এইট পর্বে টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারে আসে সুযোগ, সম্ভাবনা জাগে সেমি-ফাইনাল খেলার। শেষ চারের টিকেট পেতে আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারে ১১৬ রান তুলতে হতো বাংলাদেশকে। কিন্তু সেই চেষ্টাই করেনি তারা, স্বাভাবিকভাবে ম্যাচ জিততে গিয়ে উল্টো হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। 

সেমি-ফাইনালে ওঠার চেষ্টা না করে এভাবে ম্যাচ হারা বাংলাদেশ দলকে নিয়ে ক্রিকেট বিশ্বে চরম সমালোচনা শুরু হয়। কী ছিল পরিকল্পনা? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শান্ত জানান, প্রথম তিন উইকেট নিয়ে চড়াও হওয়ার পরিকল্পনা ছিল তাদের। সেটায় সফল না এলে শুধু ম্যাচ জিততে চাইবেন তারা। অধিনায়কের এমন বক্তব্য স্বাভাবিকভাবে নেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার বোর্ড সভা শেষে তিনি জানান, অধিনায়কের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। তার মতে বাংলাদেশ ১২.১ ওভারেই জিততে চেয়েছে, সেই চেষ্টা ক্রিকেটারদের মধ্যে দেখেছেন তিনি।  

শান্তর এমন বক্তব্যে যারপরনাই হতাশ বিসিবি সভাপতি। তার ভাষায়, 'আমি একটা ব্যাপারে উত্তর দিতে পারছি না, সেটা হলো আমাদের অধিনায়ক বলেছে যে ৩ উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি। এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কিন্তু আমি যতক্ষণ খেলা দেখেছি ততোক্ষণ এমনটা মনে হয় নাই। যতোক্ষণ পর্যন্ত তাওহিদ হৃদয় ছিল, ততোক্ষণ ওরা চেষ্টা করেছে। মাহমুদউল্লাহ ও রিশাদও রশিদ খানকে ছয় মারতে গিয়ে আউট হয়েছে।'

শান্তর বক্তব্যের সঙ্গে একমত নয় জানিয়ে পাপন আরও বলেন, 'আমি প্রথম থেকেই বলছি, ওর (শান্তর) এই কথার সঙ্গে আমরা একমত নই। এটা কোনোভাবে মেনে নেয়া যায় না। ১২ ওভার পর্যন্ত আমাদের লড়াই করা উচিত ছিল। দেখলাম যে যখন রক্ষণাত্মক খেলার দরকার ছিল, তখন মেরে খেলেছে। আর যখন মেরে খেলার দরকার ছিল, তখন রক্ষণাত্মক খেলেছে।'

১২.১ ওভারে ১১৬ রান করা টি-টোয়েন্টিতে কঠিন কিছু নয় বলে মনে করেন পাপন। তবে সেন্ট ভিনসেন্টের উইকেটের ব্যাপারটিও বিবেচনা করতে বলছেন তিনি। অন্য দলের উদাহরণ টেনে বিসিবি সভাপতি বলেন, '১২.১ ওভারে ১১৬ রান টি-টোয়েন্টিতে করা কোনো ব্যাপারই না। এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু ওই উইকেটে কেউ কি ওই রান করতে পেরেছে। অস্ট্রেলিয়াও তো আফগানিস্তানের কাছে হেরেছে ওই উইকেটে। ওই কন্ডিশনটা সহজ ছিল না, কিন্তু ওরা (বাংলাদেশ ব্যাটাররা) চেষ্টা করেছে।'

শান্তর এমন বক্তব্য টিম ম্যানেজমেন্টের পরিকল্পনারই বহিঃপ্রকাশ। অধিনায়ক হিসেবে তিনি একাই এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হওয়ার কথা নয়। টিম ম্যানেজমেন্টের কৌশল কী ছিল? পাপন বলেন, 'আপনাদের অনেক প্রশ্নের উত্তর নির্দিষ্ট করে দিতে পারতাম, যদি আমরা ওদের সঙ্গে আমি কথা বলতে পারতাম। আমি না, মানে বোর্ডে যারা আছে ওরা কথা বলতে পারতো। কারণ আজ বোর্ডে যাদেরকে জিজ্ঞাস করেছি, তারা কেউ জানে না।'

'এখন আমি যদি আপনাকে জিজ্ঞাস করি একটা ব্যাপারে, আপনি যদি বলেন আপনি জানেন না, তাহলে আমরা কী করবো? বেসিক কিছু জিনিস, একটা হচ্ছে কোচের রিপোর্ট থাকে। সেটা চাওয়া হয়েছে, যেকোনো সময় পেয়ে যাব। আরেকটা হল টিম ম্যানেজারের রিপোর্ট থাকে। সেটাও আমরা পাইনি। এই দুটি পাওয়ার পরে আমরা কোচিং স্টাফ, অধিনায়কের সঙ্গে বসি। কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গেও বসি। তো এখন পর্যন্ত এগুলোর একটাও হয়নি। এখন দর্শক হিসেবে আমার যেটা মনে হয়েছে, তা বললাম।' যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / নাজমুল হাসান পাপন / বিসিবি সভাপতি / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net