Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন

খেলা

টিবিএস রিপোর্ট
03 July, 2024, 03:00 pm
Last modified: 03 July, 2024, 04:39 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন

পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন তাসকিন। বাংলাদেশের এই পেসার জানিয়েছেন, ভবিষ্যতে গুজব ছড়িয়ে সংবাদ পরিবেশনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তিনি।
টিবিএস রিপোর্ট
03 July, 2024, 03:00 pm
Last modified: 03 July, 2024, 04:39 pm

ঘুম থেকে দেরিতে ওঠার কারণে টিম বাস ধরতে পারেননি তাসকিন আহমেদ, এ কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি। কদিন আগে দেশের একটি বেসরকারি টেলিভিশনে একমন খবর প্রচার হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার কথা বলেছেন সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

বিসিবি সভাপতি পরিষ্কার করে কিছু বলতে না পারলেও সাকিব পুরো ঘটনার বর্ণনা দেন। অভিজ্ঞ এই অলরাউন্ডার জানান, সেদিন টিম মাস ধরতে না পারায় দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন। বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছেন এবং ব্যাপারটি সেখানেই শেষ হয়ে গেছে। 

দেশে ফিরে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গেছেন তাসকিন। তার টিম বাস মিস করার বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের মধ্যে তেমন আলোচনাও নেই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে এ নিয়ে চর্চা চলছে। তবে এর বেশিরভাগ তথ্যকেই অসত্য দাবি করেছেন তাসকিন। অবস্থান পরিষ্কার করতে বুধবার নিজের ফেসবুক পেজে পুরো ঘটনাটি তুলে ধরেছেন বাংলাদেশের এই পেসার। 

এই পোস্টে তাসকিন লিখেছেন, ভবিষ্যতে গুজব ছড়িয়ে সংবাদ পরিবেশনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তিনি। তিনি এও জানিয়েছেন, টিম বাস মিস করার কারণে একাদশে তার জায়গা হয়নি, এই খবর সত্যি নয়। দলের সমন্বয়ের কারণেই ভারতের বিপক্ষে ম্যাচে তাকে বিবেচনা করেনি টিম ম্যানেজমেন্ট। যদিও আগেরদিন সাকিব জানান, দেরি করে মাঠে যাওয়ায় তাকে একাদশে বিবেচনা করা টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল।

পোস্টের শুরুতে তাসকিন লিখেছেন, 'আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে। প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য, যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটা সেভাবে দেখবেন। দ্বিতীয়ত, সেদিন আসলে কী ঘটেছিল, তা আমি পরিষ্কার করতে চাই।'

ঘটণার বর্ণণা দিয়ে তাসকিন লিখেছেন, 'আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।  আমি সকাল ৮:৩৭ মিনিটে উঠেছিলাম এবং ৮:৪৩ মিনিটে লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯টায় হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেছি, যা টসের ২০ মিনিট আগে। আমরা সকাল ১০:১৫ মিনিটে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়েছিল।'

কিন্তু যেভাবে সংবাদমাধ্যমে ঘটনার বর্ণণা দেওয়া হয়েছে, সেটাকে দুর্ভাগ্যজনক বলছেন তাসকিন,  'এটি খুবই দুর্ভাগ্যজনক যে, এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। যারা আমাকে চেনেন তারা, জানেন আমি আমাদের দেশকে কতোটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতোটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিলো। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটা আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না।'

পোস্টের সর্বশেষ অংশে তাসকিন লিখেছেন, 'আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটা কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি, যেন জাতি হিসেবে এগিয়ে যেতে পারি।'

'ভবিষ্যতে, আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যেন কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে। আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।' যোগ করেন তাসকিন।

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net