Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ভারতকে কাঁপিয়ে হেরে গেল যুক্তরাষ্ট্র

খেলা

টিবিএস রিপোর্ট
13 June, 2024, 12:15 am
Last modified: 13 June, 2024, 12:34 am

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

ভারতকে কাঁপিয়ে হেরে গেল যুক্তরাষ্ট্র

স্কোরকার্ড ভারতের জয় যতটা সহজ মনে করাচ্ছে, ততটা সহজে আসেনি এই জয়। সূর্যকুমার যাদব আর শিভাম দুবের ধৈর্য্যশীল ব্যাটিং রোহিত শর্মার দলকে এনে দিয়েছে সুপার এইট নিশ্চিত করা জয়টি।
টিবিএস রিপোর্ট
13 June, 2024, 12:15 am
Last modified: 13 June, 2024, 12:34 am

প্রথম ম্যাচে কানাডার দেওয়া বড় লক্ষ্য তাড়া করে জয়, পরের ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দেওয়া, আর আজ বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারতকেও কাঁপিয়ে দেওয়া। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রকে গুনতির মধ্যে রাখতেই হবে তা আরেকবার স্পষ্ট হলো। ভারতের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে গেছে অন্যতম স্বাগতিকরা। কিন্তু ছাপ রেখেছে নিজেদের শক্তিমত্তারও। 

আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র। তবে স্কোরকার্ড ভারতের জয় যতটা সহজ মনে করাচ্ছে, ততটা সহজে আসেনি এই জয়। সূর্যকুমার যাদব আর শিভাম দুবের ধৈর্য্যশীল ব্যাটিং রোহিত শর্মার দলকে এনে দিয়েছে সুপার এইট নিশ্চিত করা জয়টি। 

আগে ব্যাট করে ১১০ রান তুলতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র, রান তাড়া করতে নেমে মাত্র ১০ রানে দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মার উইকেট হারালেও সূর্যকুমার যাদবের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ১৮.২  ওভার খেলে জয় পায় ভারত।

কঠিন উইকেটে রান তাড়ার শুরুতেই ধাক্কা খায় আকাশী-নীলরা। সৌরভ নেত্রভালকারের করা প্রথম ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দেন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচে ১ ও ৪ রান করে আউট হওয়ার পর এই ম্যাচে কোহলি কোনো রানই করতে পারেননি।

দ্বিতীয় ওভারে ৩ রান করা রোহিত শর্মাকেও স্লো বলের ফাঁদে ফেলেন নেত্রাভালকার। শুরুর ধাক্কা সামলে ভারতকে টেনে তোলেন রিশভ পন্ত ও সূর্যকুমার যাদব। দুজনে গড়েন ৩২ বলে ২৯ রানের জুটি। 

এরপর দুবেকে নিয়ে বাকি কাজ সারেন সূর্যকুমার। এই ডানহাতি ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৪৯ বলে ২ চার ও ২ ছয়ে ৫০ রান করে। দুবেও অপরাজিত থেকে যান ৩৫ বলে ৩১ রান করে। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আর্শদীপ সিংয়ের তোপে পড়ে যুক্তরাষ্ট্র। এই বাঁহাতি পেসার মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। সঙ্গে অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও উইকেটের সাহায্য নিয়ে স্বাগতিকদের মাত্র ১১০ রানে আটকে দেয় ভারত। সর্বোচ্চ ২৭ রান এসেছে নিতিশ কুমারের ব্যাট থেকে। হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নিয়েছেন।

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / ভারত ক্রিকেট দল / যুক্তরাষ্ট্র ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net