Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
কোচ, নির্বাচক নিয়ে খেলেও ৭ উইকেটে জিতল ৯ জনের অস্ট্রেলিয়া

খেলা

টিবিএস ডেস্ক
29 May, 2024, 06:05 pm
Last modified: 30 May, 2024, 02:17 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

কোচ, নির্বাচক নিয়ে খেলেও ৭ উইকেটে জিতল ৯ জনের অস্ট্রেলিয়া

সচরাচর এমন দৃশ্য দেখা না গেলেও পোর্ট অব স্পেনে নামিবিয়ার বিপক্ষে খেলতে নেমে এমনই ঘটনার জন্ম দিলো অস্ট্রেলিয়া। 
টিবিএস ডেস্ক
29 May, 2024, 06:05 pm
Last modified: 30 May, 2024, 02:17 pm
ফিল্ডিং করতে নামেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আগামী ১ জুন শুরু হয়ে যাবে মাঠের লড়াই। এর আগে দলগুলো ব্যস্ত প্রস্তুতি ম্যাচ খেলায়। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে তারা। এ জাতীয় ম্যাচে স্কোয়াডে থাকা ১৫ জনই খেলতে পারেন। অস্ট্রেলিয়া বহরটা আরও বড় করলো, দলটির হয়ে খেললেন তাদের কোচ, নির্বাচকরাও। 

তবু ১১ জন হয়নি, ৯ জন নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলেছে অজিরা। এরপরও অবশ্য ৭ উইকেটের বড় ব্যবধানে জেতে অস্ট্রেলিয়া। সচরাচর এমন দৃশ্য দেখা না গেলেও পোর্ট অব স্পেনে নামিবিয়ার বিপক্ষে খেলতে নেমে এমনই ঘটনার জন্ম দিলো অজিরা। 

অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন দেশটির সাবেক ব্যাটসম্যান ও বর্তমান প্রধান নির্বাচক জর্জ বেইলি, ফিল্ডিং কোচ অ্যান্ড্রে বোরোভেচ ও প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনজনই ফিল্ডিং করেছেন, জশ হ্যাজলউডের বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন ম্যাকডোনাল্ড। 

বিশ্বকাপ স্কোয়াডে থাকা বেশ কয়কজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কারণে খেলোয়াড় স্বল্পতায় পড়ে অস্ট্রেলিয়া। দীর্ঘ সময় ধরে আইপিএল খেলায় ছুটি পেয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস। ১১ জনের কোটা পূরণ করতে মাঠে নামতে হয় বেইল ও বোরোভেচকে। 

৯ জনের অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে ১১৯ রান তোলে নামিবিয়া। জবাবে ডেভিড ওয়ার্নারের ঝড়ো হাফ সেঞ্চুরিতে সহজেই জেতে অস্ট্রেলিয়া। বাঁহাতি এই ওপেনার ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন। অধিনায়ক মিচেল মার্শ ১৮ ও টিম ডেভিড  ২৩ রান করেন। ৬০ বলে হাতে রেখেই জেতে অজিরা।

এবারের বিশ্বকাপে 'বি' গ্রুপে আছে অস্ট্রেলিয়া। বাকি চারটি দল হচ্ছে ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড। ৬ জুন ব্রিজটাউনে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অজিরা। ৮ জুন একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচ ১২ ও ১৬ জুন খেলবে ২০২১ আসরের চ্যাম্পিয়নরা।    

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / প্রস্তুতি ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net