Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
ব্যাটিং ব্যর্থতার পেছনে উইকেটের ভূমিকা দেখছেন শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
22 May, 2024, 08:05 am
Last modified: 22 May, 2024, 08:11 am

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

ব্যাটিং ব্যর্থতার পেছনে উইকেটের ভূমিকা দেখছেন শান্ত

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের এদিনও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়েনি।  জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে বড় কোনো দলীয় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় নাজমুল হাসান শান্তর দল। অধিনায়ক শান্তর বাজে ফর্ম অব্যাহত রয়েছে। 
টিবিএস রিপোর্ট
22 May, 2024, 08:05 am
Last modified: 22 May, 2024, 08:11 am

যুক্তরাষ্ট্রের কাছেও হারল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নাজমুল হাসান শান্তর দল হেরেছে পাঁচ উইকেটের ব্যবধানে। বাংলাদেশকে হারিয়ে ইতিহাসই গড়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো টেস্ট খেলা দলকে হারিয়েছে তারা। প্রথম দল আয়ারল্যান্ড হলেও বাংলাদেশের বিপক্ষে জেতাই বেশি মনে রাখবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ও সমর্থকরা। 

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের এদিনও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়েনি।  জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে বড় কোনো দলীয় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় নাজমুল হাসান শান্তর দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস হেরে আগে ব্যাট করে মাত্র ১৫৩ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। টপ অর্ডার আবারও ভালো শুরু এনে দিতে পারেনি। 

বাংলাদেশের সংগ্রহ যা হয়েছে সেটিও তাওহিদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদের কল্যাণে। বাকি ব্যাটসম্যানরা কেউই সাবলীল ছিলেন না। অধিনায়ক নাজমুল হাসান শান্তর বাজে ফর্ম অব্যাহত রয়েছে। 

এমন হারের পেছনে দলের ব্যাটিংয়ের দায়ই দেখছেন অনেকে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তও একমত এই ব্যাপারে, 'আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত।'

একের পর এক ব্যাটিং ব্যর্থতার পেছনে উইকেটেরও ভূমিকা আছে বলে দাবি করলেন বাংলাদেশ অধিনায়ক, 'আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে।'

যুক্তরাষ্ট্রের বিপক্ষে পেসারদের ডেথ ওভারের বোলিং আশানুরূপ হয়নি। এটিকেও হারের আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেছেন শান্ত, 'সব স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ক্রিকেট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / নাজমুল হাসান শান্ত / উইকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net