Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
চরম ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ জ্যোতিরা

খেলা

টিবিএস রিপোর্ট
27 March, 2024, 02:15 pm
Last modified: 27 March, 2024, 02:40 pm

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

চরম ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ জ্যোতিরা

সব ম্যাচেই একই দৃশ্য, তিন ওয়ানডের কোনোটিতেই ১০০ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। এমন ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ফল যেমন হওয়ার, তেমনই হয়েছে। তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা। 
টিবিএস রিপোর্ট
27 March, 2024, 02:15 pm
Last modified: 27 March, 2024, 02:40 pm

উইকেটে গিয়ে থাকার চেষ্টা করেছেন বাংলাদেশের ব্যাটাররা। উইকেটে থাকতে পারলেও রান তুলতে সংগ্রাম করতে হয় তাদের, সময় নিয়ে চেষ্টা করেও মেলেনি রানের দেখা। সব ম্যাচেই একই দৃশ্য, তিন ওয়ানডের কোনোটিতেই ১০০ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

এমন হতশ্রী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ফল যেমন হওয়ার, তেমনই হয়েছে। তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা। দেশের মাটিতে এই প্রথম কোনো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডেতে ১১৮ রান ও দ্বিতীয়টিতে ৬ উইকেটে হারে বাংলাদেশ। এবার অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা, যার প্রথমটি মিরপুরে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ধুঁকেছে। ম্যাচসেরা কিম গার্থ, এলিস পেরি, সিরিজ সেরা অ্যাশলে গার্ডনার, সোফি মোলিনিয়াক্সদের বোলিং ‍তোপের মুখে ২৬.২ ওভারে ৮৯ রানেই অলআউট হয়ে যায় ঘরের মাঠের দলটি। চারজন ব্যাটার দুই অঙ্কের রান করেন, সর্বোচ্চ রানের ইনিংস ১৬। আগের দুই ওয়ানডেতে যথাক্রমে ৯৫ ও ৯৭ রান করে বাংলাদেশ। 

ছোট লক্ষ্য তাড়ায় কোনো বেগই পোহাতে হয়নি অস্ট্রেলিয়াকে। অধিনায়ক অ্যালিসা হিলি, এলিম পেরি, বেথ মুনিদের ব্যাটে ১৮.৩ ওভারেই জয় তুলে নেয় মেয়েদের ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। ১৮৯ বল হাতে রেখে জেতে তারা। দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে জয় তুলে নেওয়া দলটি জেতে ১৫৭ বল হাতে রেখে। 

লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে ৪৩ রান যোগ করেন হিলি ও ফোবে লিচফিল্ড। উইকেটে কঠিন সময় পার করা লিচফিল্ড ২৭ বলে একটি চারে ১২ রান করে আউট হন। কিছুক্ষণ পর হিলিও বিদায় নেন, এর আগে ৩৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করেন অজি অধিনায়ক। দুই অপরাজিত ব্যাটার পেরি ২৭ বলে ২৮ ও মুনি ২২ বলে ২১ রান করে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের সুলতানা ও রাবেয়া একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা বাংলাদেশ শূন্য রানেই প্রথম উইকেট হারায়। এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল, যা থামেনি কোনো জুটিতেই। সর্বোচ্চ জুটিই হয় ২৬, সেটাও শেষের উইকেটে। ৩৯ বলে ২টি চারে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক জ্যোতি। এ ছাড়া স্বর্ণা আক্তার ১০, নাহিদা আক্তার ১০ ও পেসার মারুফা আক্তার ১৫ রান করেন। গার্থ ও গার্ডনার ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট পান পেরি ও মোলিনিয়াক্স।  

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ক্রিকেট দল / বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেট সিরিজ / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net