Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
01 February, 2025, 12:05 pm
Last modified: 01 February, 2025, 12:11 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

হতাশার ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি মিশনটা আরও দুর্দশায় কাটলো বাংলাদেশকে। বড় বড় হারে নিগার-স্বর্ণাদের নিতে হলো হোয়াইটওয়াশের তেতো স্বাদ। 
টিবিএস রিপোর্ট
01 February, 2025, 12:05 pm
Last modified: 01 February, 2025, 12:11 pm

পুরো ওয়েস্ট ইন্ডিজ সফরটাই হতাশার থেকে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ জিতে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ ছিল। দ্বিতীয় ম্যাচটি জিতে সেই সম্ভাবনা তৈরি করলেও কাজটি শেষ করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। হতাশার ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি মিশনটা আরও দুর্দশায় কাটলো তাদের। বড় বড় হারে বাংলাদেশকে নিতে হলো হোয়াইটওয়াশের তেতো স্বাদ। 

শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমটি-টোয়েন্টিতে ১৪৪ রান তোলে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে তারা। দ্বিতীয় টি-টোয়েন্টি বিশাল লক্ষ্য তাড়ায় চরম ব্যাটিং ব্যর্থতায় ১০৬ রানে হারে সফরকারীরা, যা ছিল এই ফরম্যাটে রানের ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় বেড় হার। শেষ ম্যাচেও সেভাবে লড়াই করা হলো না নিগার-ফাহিমাদের। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। এই ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে ছিল তারা। অধিনায়ক নিগার ছাড়া কারও রানই উল্লেখ করার মতো নয়। পুরো ২০ ওভার ব্যাটিং করলেও ৮ উইকেটে বাংলাদেশ তোলে ১০৪ রান। পরে বল হাতে সুলতানা খাতুন, ফাহিমা খাতুনরা কিছুটা প্রতিরোধ গড়লেও ক্যারিবীয়দের আটকানো যায়নি। ৯ বল হাতে রেখেই জিতে যায় স্বাগতিকরা। 

লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের কেউও বড় ইনিংস খেলতে পারেননি। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও দলকে পথ দেখান ম্যাচসেরা জেনিলিয়া গ্লাসগো। ক্যারিবীয় এই অলরাউন্ডার ২৮ বলে ২টি চারে ইনিংস সেরা ২৫ রান করেন। ডিজেনবা জোসেফ ১০, ডিন্ড্র ডটিন ১০ ও সাবিকা গাজনাবি অপরাজিত ২৭ রান করেন। বাংলাদেশের সুলতানা ও ফাহিমা ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান রাবেয়া খান। 

এর আগে ব্যাটিং করা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিগার। বাংলাদেশ অধিনায়ক ৪৩ বলে ২টি চারে ৩৩ রান করেন। ওপেনার দিলারা আক্তার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি, ১৬ বলে ৩টি চারে ২১ রান করেন তিনি। মুর্শিদা খাতুন ১৩ ও তাজ নেহার ১০ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ম্যাচসেরা জেনিলিয়া ৪ ওভারে ১৫ রানে নেন ৩টি উইকেট। একটি করে উইকেট পান জায়দা জেমস, আশমিনি মুনিসার ও অ্যাফি ফ্লেচার। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল / জাতীয় নারী ক্রিকেট দল / নারী দলের ওয়েস্ট ইন্ডজ সফর / হোয়াইটওয়াশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net