Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
নিজের ও লিটনের আউটের ধরন নিয়ে যা বললেন শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
25 March, 2024, 06:50 pm
Last modified: 26 March, 2024, 11:34 am

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি

নিজের ও লিটনের আউটের ধরন নিয়ে যা বললেন শান্ত

লিটনের আউটের ব্যাখ্যা না দিলেও বাংলাদেশ অধিনায়ক শান্ত মনে করেন, টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব বেশি দেখা যায় না। 
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
25 March, 2024, 06:50 pm
Last modified: 26 March, 2024, 11:34 am

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটসম্যান নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন। এদের মধ্যে সবচেয়ে দৃষ্টিকটুভাবে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। নিজের আউটের ব্যাখায় ভুল মেনে নেন শান্ত, বল বাছাই ঠিক ছিল না বলে জানান তিনি। তবে লিটনের আউটের ব্যাখ্যা না দিলেও বাংলাদেশ অধিনায়ক মনে করেন, টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব বেশি দেখা যায় না। 

বড় লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারের চতুর্থ বলেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। এমন শুরুর পরও অধিনায়ক হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দেননি শান্ত। দ্বিতীয় ওভারে অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেটে পেছনে ধরা পড়ে তিনি। 

লিটনের আউটের ধরন আরও বেশি হতাশা জাগানোর মতো। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান যখন উইকেটে যান, বাংলাদেশ ততোক্ষণে ৪ উইকেট হারিয়ে বসেছে। ৩৭ রানেই নেই ৪ উইকেট, আগের বলেই সাজঘরে ফিরেছেন শাহাদাত হোসেন দিপু। এমন সময় উইকেটে গিয়ে প্রথম বলেই তেড়েফুঁরে মারার চেষ্টা করেন লিটন, আকাশে ওঠা বল সহজেই তালুবন্দী করেন অ্যাঞ্জেলো ম্যাথুস। 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা শান্ত নিজেদের আউটের ব্যাখায় বলেন, 'নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছে। কেন খেলেছেন, কী কারণে খেলেছেন, এটা নিয়ে ব্যাটিং কোচ তার সাথে কাজ করবেন। এটা আমার কাজ না। এ আউট নিয়ে খুব বেশি কথা বলার দরকার, সেটাও আমি মনে করছি না। ঠিকমতো হলে এটা নিয়ে এতো কথা হতো না। আউট তো আউটই। তবে এ ধরনের আউট যেন না হয়, ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।' 

'লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না। আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় ভুল বিচার। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে ফিরবে।' যোগ করেন তিনি। 

ওয়ানডে থেকে বাদ পড়া লিটন টেস্টেও অনুজ্জ্বল থাকলেন। প্রথম ইনিংসে ২৫ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান পরের ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। এমন সময়ে বিরতিতে তার জন্য উপকারী হতে পারে কিনা, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, 'শেষ ওয়ানডেতে যখন লিটন ছিল না, আমরা ওর বিরতির কথাই চিন্তা করেছি। কারণ ও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এখন পর্যন্ত। হ্যাঁ, কয়েকটা ইনিংস খারাপ গেছে। আমাদের উচিত এ সময়টায় তার পাশে থাকা। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সবাই ওকে সমর্থন করছে। সে নিজেও এটা নিয়ে চিন্তা করছে। আমি খুবই আশাবাদী পরের ম্যাচে লিটন খুব ভালো করতে পারবে।' 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net