Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
পারভেজ-শাহাদাতের সেঞ্চুরি, শাইনপুকুরের চমক

খেলা

টিবিএস রিপোর্ট
14 March, 2024, 08:40 pm
Last modified: 14 March, 2024, 08:44 pm

Related News

  • সুযোগ পেয়েও বাঁচার চেষ্টা নেই ব্যাটসম্যানের, প্রিমিয়ার লিগে এ কেমন আউট!
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান
  • ওয়ানডে সিরিজেও নেই শান্ত-মুশফিক, নতুন মুখ ইমন
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তর বদলি শাহাদাত দিপু

পারভেজ-শাহাদাতের সেঞ্চুরি, শাইনপুকুরের চমক

ঢাকা প্রিমিয়ার লিগে পারভেজ-শাহাদাতের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ গড়ে বড় জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। আবাহনী লিমিটেডও বড় জয় পেয়েছে। দারুণ জয়ে অঘটনের জন্ম দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
টিবিএস রিপোর্ট
14 March, 2024, 08:40 pm
Last modified: 14 March, 2024, 08:44 pm

ইনিংস উদ্বোধন করতে নেমে ৩৭ ওভার পর্যন্ত ব্যাটিং করলেন শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমন। তাদের দাপুটে ব্যাটিংয়ে ২৪৬ রানের বিশাল উদ্বোধনী জুটি পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুই ওপেনারই তুলে নেন সেঞ্চুরি, পারভেজ খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। 

পারভেজ-শাহাদাতের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ গড়ে বড় জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগে এদিন আবাহনী লিমিটেডও বড় জয় পেয়েছে। দারুণ জয়ে অঘটনের জন্ম দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথম রাউন্ডে কোনো সেঞ্চুরি দেখা যায়নি। দ্বিতীয় রাউন্ডে এক ইনিংসেই হলো দুই সেঞ্চুরি। 

ব্রাদার্স ইউনিয়নকে ১৬৫ রানের বিশাল ব্যবধানে হারানোর দিনে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৩৮০ রান তোলে প্রাইম ব্যাংক। শাহাদাত ১১১ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১১৯ রান করেন। ম্যাচসেরা পারভেজ ১২৯ বলে ৯টি চার ও ৮টি ছক্কায় ১৫১ রানের দুর্বার ইনিংস খেলেন। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ১৭ বলে ৪টি চার ও ৩টি চক্কায় অপরাজিত ৪৫ রান করেন শেখ মেহেদি হাসান। ব্রাদার্সের আবু জায়েদ রাহি ৩টি উইকেট নেন। 

বিকেএসপির চার নম্বর মাঠে বড় লক্ষ্য তাড়ায় প্রাইম ব্যাংকের দুই স্পিনার নাজমুল ইসলাম অপু ও সানজামুল ইসলামের বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি ব্রাদার্স। এ দুজনই ৩টি করে উইকেট নেন। ৪৯ ওভারের ম্যাচে ৯ উইকেটে ২১৫ রান তোলে ব্রাদার্স। সর্বোচ্চ ৫৬ রান করেন আব্দুল মজিদ। এ ছাড়া ইমতিয়াজ হোসেন তান্না ৩১, রহমত আলী ৩৭ ও শাকিল হোসেন ২৩ রান করেন। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টি আইনে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ১৪৬ রানে হারায় আবাহনী। টস হেরে আগে ব্যাটিং করতে নামা আবাহনী ৭ উইকেটে ৩৪৩ রান তোলে। ম্যাচসেরা সাব্বির হোসেন ৯৮, মাহমুদুল হাসান জয় ৭৩, আফিফ হোসেন ধ্রুব ২৯, জাকের আলী অপরাজিত ৭৬ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২৯ রান করেন। 

এরপর বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে, ৪০ ওভারে গাজী টায়ার্সের লক্ষ্য দাঁড়ায় ৩১০ রান। কিন্তু বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারানো দলটি ৯ উইকেটে ১৬৩ রানেই থামে। অধিনায়ক তাহজিবুল ইসলাম ছাড়া কেউই সেভাবে লড়াই করতে পারেননি। ৭৭ বলে ৫৮ রান করেন তিনি। এ ছাড়া আশিকুর রহমান শিবলি ২৯, আশিকুজ্জামান ১৫ ও সাঈদ সরকার ২৮ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। দারুণ বোলিংয়ে আবাহনীর খালেদ আহমেদ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩টি করে উইকেট নেন। 

বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চমকে দিয়ে অসাধারণ এক জয় তুলে নেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৪৭ ওভারের ম্যাচে শেখ জামালকে ৬ উইকেটে হারিয়েছে তারা। টস হেরে আগে ব্যাটিং করতে নামা শেখ জামাল ৭ উইকেটে ২৩৭ রান তোলে। সৈকত আলী ৫৬, অধিনায়ক নুরুল হাসান সোহান ৮০ ও ইয়াসির আলী রাব্বি ৩৫ রান করেন। 

শাইনপুকুরের জাওয়াদ মোহাম্মদ ৩টি ও রবিউল হক ২টি উইকেট নেন। লক্ষ্য তাড়ায় শাইনপুকুরের তিনজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি তুলে নেন, দারুণ ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাচসেরা আকবর আলী। ১৩ বল হাতে রেখে জেতার ম্যাচে খালিদ হাসান ৬৬, মার্শাল আইয়ুব ৫৭ রান করেন। আকবর ৬২ ও ইরফান শুক্কুর ৩২ রানে অপরাজিত থাকেন। 

Related Topics

টপ নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ / পারভেজ হোসেন ইমন / শাহাদাত হোসেন দিপু / আবাহনী লিমিটেড / শাইনপুকুর ক্রিকেট ক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • সুযোগ পেয়েও বাঁচার চেষ্টা নেই ব্যাটসম্যানের, প্রিমিয়ার লিগে এ কেমন আউট!
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান
  • ওয়ানডে সিরিজেও নেই শান্ত-মুশফিক, নতুন মুখ ইমন
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তর বদলি শাহাদাত দিপু

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net