Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তর বদলি শাহাদাত দিপু

খেলা

টিবিএস রিপোর্ট
12 November, 2024, 09:45 pm
Last modified: 12 November, 2024, 09:51 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তর বদলি শাহাদাত দিপু

জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট খেলেছেন ২২ বছর বয়সী শাহাদাত। দীর্ঘতম ফরম্যাটে বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন গত এপ্রিলে।
টিবিএস রিপোর্ট
12 November, 2024, 09:45 pm
Last modified: 12 November, 2024, 09:51 pm

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে মাঠ ছাড়লেও পরের দিন নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পরদিনই সিদ্ধান্ত পাল্টাতে হয় বিসিবিকে। জানানো হয় আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ছাড়াও ক্যারিবীয় সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না তার। শান্তর বদলে কে সুযোগ পাবেন, তা জানানো হলো আজ। 

দুই ম্যাচের টেস্ট সিরিজে শান্তর বদলে দলে নেওয়া হয়েছে ২২ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপুকে। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট খেলেছেন শাহাদাত। দীর্ঘতম ফরম্যাটে বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন গত এপ্রিলে। টি-টোয়েন্টিতেও তার অভিষেক হয়েছে, খেলেছেন ৩টি ম্যাচ। 

৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেন শান্ত, খেলেন ৭৬ রানের ইনিংস। পরে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি, আর মাঠে নামা হয়নি। এমআরআই করার পর শান্তর চোটের ব্যাপারে নিশ্চিত হয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিসিবি। দুবাই থেকে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার কথা শান্তর। 

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে অ্যান্টিগাতে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা, ম্যাচটি ১৫ নভেম্বর শুরু হবে। একই ভেন্যুতে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর, এই ম্যাচের ভেন্যু জ্যামাইকা। ৮, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ। 

Related Topics

টপ নিউজ

শাহাদাত হোসেন দিপু / নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net