Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
চ্যাম্পিয়ন বরিশালসহ ব্যাটে-বলে সেরারা কে কতো টাকা পেলেন

খেলা

টিবিএস রিপোর্ট
02 March, 2024, 12:50 am
Last modified: 02 March, 2024, 09:41 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

চ্যাম্পিয়ন বরিশালসহ ব্যাটে-বলে সেরারা কে কতো টাকা পেলেন

টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ১৫ লাখ টাকা পেয়েছেন তামিম। বিপিএলের সবকটি আসরে খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রথমবারের মতো টুর্নামেন্ট সেরা হলেন। 
টিবিএস রিপোর্ট
02 March, 2024, 12:50 am
Last modified: 02 March, 2024, 09:41 pm

প্রায় দেড় মাসের লড়াই শেষে পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। বিপিএলে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল দলটি। 

বরিশালকে শিরোপা জেতানোর পথে ব্যাট হাতে প্রায় সব ম্যাচেই রান করেছেন অধিনায়ক তামিম। দল জিতেছে শিরোপা, নিজে হয়েছেন টুর্নামেন্ট সেরা। শিরোপার পাশাপাশি অর্থ পুরস্কারও মিলেছে বরিশাল, তামিমের। চ্যাম্পিয়ন, টুর্নামেন্ট সেরাসহ ব্যাটে-বলে আলো ছড়িয়ে সেরা হওয়া বাকিরা কে টাকা পুরস্কার পেলেন, এক নজরে দেখে নেওয়া যাক। 

শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বরিশাল চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে পেয়েছে ২ কোটি টাকা। রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে ১ কোটি টাকা। টুর্নামেন্ট সেরা হিসেবে ১০ লাখ পুরস্কার পেয়েছেন তামিম। বিপিএলের সবকটি আসরে খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রথমবারের মতো টুর্নামেন্ট সেরা হলেন। 

সর্বোচ্চ রান সংগ্রাহকের পাঁচ লাখ টাকাও গেছে বরিশাল অধিনায়কের পকেটে। ১৫ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৫.১৪ গড় ও ১২৭.১৩ স্ট্রাইক রেটে ৪৯২ রান করেছেন অভিজ্ঞ এই ওপেনার। যা বিপিএলের নির্দিষ্ট আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। 

বল হাতে ১ উইকেট নেওয়ার পর লক্ষ্য তাড়ায় ৩০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করা কাইল মেয়ার্স জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ফাইনাল সেরার পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা পেয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার তিন লাখ টাকা পেয়েছেন দুর্দান্ত ঢাকার নাঈম শেখ। 

সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পাঁচ লাখ টাকার পুরস্কার জিতেছেন দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম। দল চরম হতাশার পারফরম্যান্স করলেও বাঁহাতি এই তরুণ পেসার ছিলেন দারুণ ছন্দে। ১২ ইনিংসে তার শিকার ২২ উইকেট। যা বিপিএলের এক আসরে পেসারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। ২২ উইকেট করে পাওয়ার তালিকায় আছেন কেভন কুপার, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।   

Related Topics

টপ নিউজ

বিপিএল / ফরচুন বরিশাল / তামিম ইকবাল / টুর্নামেন্ট সেরা / প্রাইজ মানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net