Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সাকিবদের বিদায় করে ফাইনালে তামিমের বরিশাল

খেলা

টিবিএস রিপোর্ট
28 February, 2024, 10:05 pm
Last modified: 01 March, 2024, 01:26 am

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা

সাকিবদের বিদায় করে ফাইনালে তামিমের বরিশাল

দুর্বার গতিতে ছুটে চলা রংপুর ফ্লেঅফের দুই ম্যাচই হেরে বিদায় নিল। প্রথম কোয়ালিফায়ারে সাকিব-সোহানদের হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনালের রেসে টিকে থাকে বরিশাল। এবার রংপুর বাধা টপকে তারা পেল ফাইনালের টিকেট। 
টিবিএস রিপোর্ট
28 February, 2024, 10:05 pm
Last modified: 01 March, 2024, 01:26 am

শুরুর হতাশা কেটে যায় শামীম হোসেন পাটোয়ারীর খুনে ব্যাটিংয়ে। ১৫তম ওভারে উইকেটে গিয়ে তাণ্ডব চালান বাঁহাতি এই ব্যাটসম্যান। তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি মেলে রংপুর রাইডার্সের। কিন্তু এই রান যথেষ্ট হলো না ফরচুন বরিশালের জন্য। সাকিব আল হাসান-তামিম ইকবালের লড়াই ছাপিয়ে ব্যাট হাতে কাণ্ডারী হলেন ম্যাচসেরা মুশফিকুর রহিম, সঙ্গে আরও কিছু কার্যকরী ইনিংস। শুরুর চাপ কাটিয়ে শেষ পর্যন্ত সহজেই জয় তুলে নিল বরিশাল, তামিমের দলের মিলে গেল ফাইনালের টিকেট। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। বর্তমান মালিকানায় দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠলো বরিশাল। ২০২২ বিপিএলে সাকিবের নেতৃত্বে ফাইনাল খেলে ফরচুন বরিশাল। সব মিলিয়ে বরিশাল নামের ফ্র্যাঞ্চাইজির এটা চতুর্থ ফাইনাল, ২০১২ সালে বরিশাল বার্নার্স ও ২০১৫ সালে ফাইনাল খেলে বরিশাল বুলস। তিন ফাইনালের দুটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারে বরিশাল।

দুর্বার গতিতে এগিয়ে আসা রংপুর ফ্লেঅফের দুই ম্যাচই হেরে বিদায় নিল। প্রথম কোয়ালিফায়ারে তাদের হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনালের রেসে টিকে থাকে বরিশাল।  আগামী ১ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনাল খেলবেন তামিম-মুশফিকরা।

টস হেরে আগে ব্যাটিং করতে নামা রংপুর ব্যাটিং অর্ডার ওলট-পালট করে ফেলে। আগের ম্যাচে শামীমকে ইনিংস উদ্বোধন করতে নামানো দলটি আজ রনি তালুকাদারের সঙ্গী হিসেবে পাঠায় শেখ মেহেদি হাসানকে। উপরে আনা হয় জিমি নিশামকেও। এই পরিবর্তনই যেন কাল হয় রংপুরের। ব্যাটিং ব্যর্থতায় সংগ্রহ বড় হয়নি রংপুরের। ৭ উইকেটে ১৪৯ রান করে তারা। 

মোহাম্মদ সাইফউদ্দিন, জেমস ফুলারদের দারুণ বোলিংয়ে দিক হারানো রংপুর প্রায় পুরো ইনিংসজুড়ে ধোঁকে। শেষ দিকে তাদের ইনিংসে প্রাণ ফেরান খুনে ব্যাটিংয়ে ২০ বলে হাফ সেঞ্চুরি করা শামীম। তার ব্যাটেই মূলত লড়াই করার পুঁজি মেলে রংপুরের। আবু হায়দার রনিকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৭২ রানের জুটি গড়েন এবারের বিপিএলের অন্যতম সেরা ইনিংস খেলা শামীম। জুটির ৭২ রানের মধ্যে ৫৮ রানই করেন তিনি। 

শামীমের ঝড় তোলা ব্যাটিংয়ে শেষ চার ওভারে ৬০ রান পায় রংপুর। বরিশালের পেসার ওবেদ ম্যাকয়ের করা ইনিংসে ১৯তম ওভার থেকে ২৬ রান তোলেন শামীম, মারেন ৩টি ছক্কা ও ২টি চার। জবাবে সাবধানী শুরুর পরও তামিম-মিরাজরা টিকতে পারেননি। মুশফিক-সৌম্যের ব্যাটে ফেরে বরিশালের ইনিংসের চেহারা। এরপর কাইল মেয়ার্স ও ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন নায়ক ‍মুশফিক, তখনও বাকি ছিল ৯ বল।

লক্ষ্য তাড়ায় বরিশালও ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে। তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন মিরাজ। এ দুজন দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে এ দুজনকে ফিরিয়ে দেন রংপুরের পেসার আবু হায়দার রনি। এখান থেকে মুশফিক ‍ও সৌম্যর প্রতিরোধ, ৩৭ বলে গড়েন ৪৭ রানের জুটি। ১৮ বলে ২টি চার ও একটি ছক্কায় ২২ রান করেন সৌম্য। 

আজ ব্যাটিং অর্ডারে একটু নিচে নামা মেয়ার্স উইকেটে গিয়েই তাণ্ডব চালান। মুশফিকের সঙ্গে ২৭ বলে ৫০ রানের জুটি গড়ার পথে ১৫ বলে একটি চার ও ৩টি চক্কায় ২৮ রান করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। জয় তুলে নেওয়ার বাকি কাজটুকু সারেন মুশফিক ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মিলার। ম্যাচসেরা মুশফিক ৩৮ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৭ ও মিলার ১৮ বলে ২টি চার ও একটি ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন। রংপুরের রনি ২টি এবং ফজল হক ফারুকী ও মোহাম্মদ নবী একটি করে উইকেট নেন।   

রংপুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায়। রান তুলতে সংগ্রাম করতে থাকা শেখ মেহেদিকে ফিরিয়ে দেন বরিশালের পেসার সাইফউদ্দিন। ৫ বলে ২ রান করে উইকেট পেছনে ক্যাচ দেন এই অলরাউন্ডার। এই ওভারেই রংপুরের বিপদ বাড়ান সাইফউদ্দিন। শেষ বলে তুলে নেন সাকিব আল হাসানের উইকেটও। দুই ওভারে দুই উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া রংপুর রান তুলতে রীতিমতো হিমশিম খেতে থাকে। 

দেখেশুনে খেলেও কাজ হয়নি, ৪.৪ ওভারে রনি তালুকদারকে সাজঘর দেখিয়ে দেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্স। ১২ বলে ৮ রান করেন রনি। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন চারে নামা জিমি নিশাম ও নিকোলাস পুরান। কিন্তু এই জুটিও পারেনি দলের দুঃসময়কে পেছনে ফেলতে। ২৬ বলে ৩০ রানের জুটি গড়ার পর ছক্কা মারতে গিয়ে আউট হন ১২ বলে মাত্র ৩ রান করা পুরান। ৯ ওভারে ৪ উইকেটে রংপুরের রান তখন ৪৮। 

পরের বলে নিশামকে ফেরান ফুলার। ইংলিশ এই পেসারের বলে উইকেটের পেছনে ধরা পড়া নিউজিল্যান্ড অলরাউন্ডার ২২ বলে ৪টি চারে ২৮ রান করেন। মোহাম্মদ নবী ১২ রান করে ফেরার পর সোহানের সঙ্গে যোগ শামীম। যদিও সোহান এরপর বেশি সময় টিকতে পারেননি রংপুর অধিনায়ক। ১৭ বলে একটি চারে ১৪ রান করে থামেন তিনি। 

বাকিটা সময় চলে কেবলই শামীমের ব্যাটিং শো। সামনে-পেছনে, ডানে কিংবা বামে; তিনি যেখানে যে শট খেলেছেন, সেটাই ব্যাটে বলে হয়েছে। রংপুরের ইনিংসের চেহারা পাল্টে দেওয়া শামীম ২৪ বলে ৫টি করে চার ও ছক্কায় হার না মানা ৫৯ রানের দুর্বার ইনিংস খেলেন। আবু হায়দার ৯ বলে একটি ছক্কায় অপরাজিত ১২ রান করেন। বরিশালের ফুলার ৩টি ও সাইফউদ্দিন ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান কাইল মেয়ার্স ও মিরাজ।  

Related Topics

টপ নিউজ

ফরচুন বরিশাল / রংপুর রাইডার্স / বিপিএল / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net