Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
রাজনীতিতে আসার প্রশ্নে যা বললেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
18 January, 2024, 05:40 pm
Last modified: 18 January, 2024, 05:49 pm

Related News

  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

রাজনীতিতে আসার প্রশ্নে যা বললেন তামিম

দীর্ঘদিন আগে সাকিবের করা এক মন্তব্যের কথাই যেন মনে করলেন তামিম। এ কারণেই কিনা সাবেক ওয়ানডে অধিনায়ক জানালেন, রাজনীতিতে যাবেন না; এমন মন্তব্য করাটা ‘রিস্কি’ হয়ে যায়।
টিবিএস রিপোর্ট
18 January, 2024, 05:40 pm
Last modified: 18 January, 2024, 05:49 pm

খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে নাম লেখানোর রীতি চালু হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। খেলোয়াড় থাকা অবস্থায়ই রাজনীতিতে নেমেছেন বাংলাদেশের দুজন তারকা ক্রিকেটার। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক থাকা অবস্থায় ২০১৮ সালে নির্বাচন করে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তজা। এবার মাগুরা-১ আসন থেকে লড়ে জিতেছেন সাকিব আল হাসান।

এই তালিকায় নাম উঠতে পারে আর কোন ক্রিকেটারের, অনেকের মনেই এমন প্রশ্ন। ক্যারিয়ারের শেষ বেলায় দাঁড়িয়ে থাকা তামিম ইকবালকে নিয়ে আছে আলোচনা। যদিও এই আলোচনা বেশি দূর এগোতে দিলেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। রাজনীতিতে আসার প্রশ্নে তামিম জানালেন, আপাতত এ নিয়ে কোনো পরিকল্পনা নেই তার। তবে সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি তিনি।

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন বাঁহাতি এই ওপেনার। আসর শুরুর আগের দিন ঢাকার পার্শ্ববর্তী পুবেরগাঁওয়ে আজ অনুশীলন করেছে বরিশাল। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে রাজনীতি নিয়ে নিজের ভাবনার কথা জানান তামিম।

আপাতত রাজনীতিতে নাম লেখানোর ইচ্ছা না থাকলেও তামিম বলতে চান না, 'কখনও রাজনীতিতে যাবো না'। এমন মন্তব্যকে ঝুঁকিপূর্ণ মনে করেন তিনি। তামিমের ভাষায়, 'এটা খুব রিস্কি একটা কথা। আমি এখন না বললাম, পরবর্তীতে দশ বছর পর হলো, তখন এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি তো প্রথমে না বলেছিলাম। আপনি আগেভাগে কিছু অনুমান করতে পারবেন না। কিন্তু এখন পর্যন্ত আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই।'

দীর্ঘদিন আগে সাকিবের করা এক মন্তব্যের কথাই যেন মনে করলেন তামিম। ২০১৩ সালে নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব লেখেন, 'একটি বিষয়ে পরিষ্কার করতে চাই, আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই।' সেই সাকিবই ১০ বছর পর স্বেচ্ছায় রাজনীতিতে নেমেছেন। সাকিবের অভিজ্ঞতাই হয়তো তামিমকে সতর্ক করে দিলো। 

এ কারণেই কিনা সাবেক ওয়ানডে অধিনায়ক জানালেন, রাজনীতিতে যাবেন না; এমন মন্তব্য করাটা 'রিস্কি' হয়ে যায়। ভাগ্যে বিশ্বাসী তামিম বলেন, ' আমার এসবে কোনো আগ্রহ নেই। ভবিষ্যতে আপনাকে কে কোথায় নিয়ে যায়, আপনি আগে বলতে পারবেন না। যদি আল্লাহ আমার কপালে ওরকম কিছু লিখে থাকেন, এটা এমনি হবে। আমি জোর করে চেয়ে তো নিতে পারব না।'

আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি ও সাকিব খেলবেন বিপিএলে। সাকিব রংপুর রাইডার্সের নেতৃত্ব না নিলেও আবারও মাশরাফি পথ দেখাবেন সিলেট স্ট্রাইকার্সকে। নির্বাচনের পর এ দুজনের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে তামিম বলেন, 'আমার সাথে এখনও দুজনের কারোর সঙ্গে দেখা হয়নি। যদি দেখা হয়, অবশ্যই কথা তো হবেই।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / ফরচুন বরিশাল / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net