Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
‘তাইজুল মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ’

খেলা

টিবিএস রিপোর্ট
05 December, 2023, 02:05 pm
Last modified: 05 December, 2023, 02:06 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

‘তাইজুল মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ’

টেস্টের স্পিন আক্রমণে দলের অন্যতম ভরসা তাইজুল ইসলাম। তবু বেশিরভাগ সময়ে আড়ালেই থেকে যান তিনি। অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনারকে নিয়ে মাতামাতি নেই সংবাদমাধ্যমে, ডাকা হয় না ‘তারকা’ বলেও।
টিবিএস রিপোর্ট
05 December, 2023, 02:05 pm
Last modified: 05 December, 2023, 02:06 pm

টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি, ইনিংসে সেরা বোলিংয়ের মালিক। সাদা পোশাকে স্পিন আক্রমণে দেশের অন্যতম ভরসা বাঁহাতি এই স্পিনার। তবু বেশিরভাগ সময়ে আড়ালেই থেকে যান তাইজুল ইসলাম। অভিজ্ঞ এই স্পিনারকে নিয়ে মাতামাতি নেই সংবাদমাধ্যমে, ডাকা হয় না 'তারকা' বলেও। এসবে অবশ্য দৃষ্টিপাত করেন না তাইজুল, নিজের কাজ করে যান আপন মনে। 

মানসিকভাবে শক্তিশালী হওয়ার কারণে তিনি ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যেতে পারেন বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। তারকা ক্রিকেটার আছে, এমন দলে খেলেন বলে তার ওপরে আলো থাকে না বলে মত তার। তবে নিজেদের মধ্যে তাইজুলকে নিয়ে অনেক কথা হয় বলে জানালেন লঙ্কান এই কোচ।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বল হাতে নেতৃত্ব দিয়েছেন ম্যাচসেরা তাইজুল। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৬ উইকেট। বরারবরের মতো এবারও তাকে নিয়ে তেমন আলোচনা নেই, ভাসানো হয়নি প্রশংসায়। ১৮৭ টেস্ট উইকেটের মালিক তাইজুলকে নিয়ে সেভাবে কথা হয় না কেন?

এমন প্রশ্নের উত্তরে যেন সংবাদমাধ্যমের 'দোষ' ধরতে চাইলেন হাথুরুসিংহে, 'সে যখন ভালো করে, তখন আপনারা সবাই তাকে নিয়ে কথা বলেন। তবে আমরা নিজেদের মধ্যে সব সময়ই তাকে নিয়ে অনেক কথা বলি। নিজের অনুশীলনের ব্যাপারে সে খুবই স্বচ্ছ ধারণা রাখে। কীভাবে নিজেকে প্রস্তুত করবে, এই ব্যাপারে সে সুনির্দিষ্ট। মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ সে।'

সাকিবের মতো তারকা ক্রিকেটারের সঙ্গে খেলেন বলে তাইজুলের পাদপ্রদীপে থাকা হয় না জানিয়ে হাথুরুসিংহে বলেন, 'বিশ্বমানের খেলোয়াড়ের সঙ্গে খেলে বলে তার ওপর সেভাবে আলো পড়ে না। বেশিরভাগ ম্যাচেই সাকিবের পার্শ্ব চরিত্র হিসেবে তাকে খেলতে হয়েছে। তার রেকর্ড অসাধারণ, প্রায় ২০০ উইকেট তার। সে খুবই ধারাবাহিক। এই টেস্ট ম্যাচে (সিলেট টেস্ট) দারুণ পরিপক্কতা দেখিয়েছে সে।'

তাইজুলের ধারাবাহিক পারফরম্যান্সের কৃতিত্ব অনেকটাই স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে দিলেন হাথুরুসিংহে। ৯ বছরে ৪৩ টেস্ট খেলা বাঁহাতি এই স্পিনার বাংলাদেশকে আরও অনেকদিন সেবা দেবে বলে বিশ্বাস প্রধান কোচের, 'তার সঙ্গে কৌশল নিয়ে অনেক ভালো কাজ করেছে রঙ্গনা হেরাথ। যেভাবে সে (হেরাথ) কিছু ব্যাটসম্যানকে তৈরি করেছে। আমার মনে হয়, সে দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটকে সেবা দিতে যাচ্ছে।'

Related Topics

টপ নিউজ

তাইজুল ইসলাম / চান্দিকা হাথুরুসিংহে / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net