Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বড় হারেই বিদায় পাকিস্তানের, জয় দিয়ে শেষ ইংল্যান্ডের

খেলা

টিবিএস রিপোর্ট
11 November, 2023, 10:30 pm
Last modified: 11 November, 2023, 10:34 pm

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

বড় হারেই বিদায় পাকিস্তানের, জয় দিয়ে শেষ ইংল্যান্ডের

টসের ফলাফলেই ভাগ্য নির্ধারণ হয়ে গেছে পাকিস্তানের। তাদের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে দলটির।
টিবিএস রিপোর্ট
11 November, 2023, 10:30 pm
Last modified: 11 November, 2023, 10:34 pm

বড় হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ হলো পাকিস্তানের। আগেই বাদ পড়া ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরেছে বাবর আজমের দল। ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ ইংল্যান্ড শেষ করল জয় দিয়েই। 

কলকাতার ইডেন গার্ডেনে ইংলিশদের দেওয়া ৩৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় পাকিস্তান। দুই ওপেনার ফিরে যান ১০ রানের মধ্যে। এরপর অধিনায়ক বাবর আজম ও রিজওয়ান ৫১ রানের জুটি গড়লেও তা পাকিস্তানকে ভরসা দিতে পারেনি। বাবর ৩৮ ও রিজওয়ান ৩৬ রান করে সাজঘরে ফেরেন। 

পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন আঘা সালমান। ৪৫ বলে ৫১ রান করেন এই অলরাউন্ডার। ইংল্যান্ডের হয়ে ৫৬ রান তিনটি উইকেট নিয়েছেন ডেভিড উইলি। দুটি করে উইকেট শিকার করেছেন আদিল রশিদ, মঈন আলি ও অ্যাটকিনসন। 

এর আগে টসের ফলাফলেই ভাগ্য নির্ধারণ হয়ে গেছে পাকিস্তানের। তাদের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে দলটির। 

টসে জিতে আগে ব্যাট করে বিশাল স্কোর গড়ে ইংল্যান্ডকে অল্প রানে গুটিয়ে দিতে পারলে সেমি-ফাইনালে খেলার একটা সুযোগ থাকতো পাকিস্তানের। কিন্তু এই ম্যাচ জিতলেও কোনো কাজ হতো না, টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাবর আজমের দলের। 

কাগজে-কলমে যে একটা সুযোগ ছিল, সেটি দেখে হয়তো হেসেছেন স্বয়ং পাকিস্তানের খেলোয়াড়রাই। ইংল্যান্ডের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য ৬.৪ ওভারের মধ্যে তাড়া করতে হতো বাবর আজমের দলকে। 

সব বলে ছয় হাঁকালেও পাকিস্তান সর্বোচ্চ ২৪০ রান করতে পারতো। অর্থাৎ বিদায় নিশ্চিতই ছিল তাদের। অবশ্য ইডেন গার্ডেনের স্লো পিচে ইংলিশদের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য।

৫০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। রান পেয়েছেন প্রথম চার ব্যাটারই। সর্বোচ্চ ৮৪ রান করেছেন বেন স্টোকস। ৭৬ বলে ১১ চার ও দুই ছয়ে এই ইনিংস খেলেছেন তিনি। 

জো রুট ৭২ বলে চার চারে ৬০, জনি বেয়ারস্টো ৬১ বলে সাত চার ও এক ছয়ে করেছেন ৫৯ রান। এছাড়া মালান ৩১, হ্যারি ব্রুক ৩০ ও অধিনায়ক বাটলার করেছেন ২৭ রান। 

পাকিস্তানের হয়ে ৬৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন হারিস রউফ। দুটি করে উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট দল / ইংল্যান্ড ক্রিকেট দল / ২০২৩ বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net