Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ইংল্যান্ড-পাকিস্তানের পর শ্রীলঙ্কাকেও হারাল আফগানিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
30 October, 2023, 10:15 pm
Last modified: 30 October, 2023, 10:34 pm

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

ইংল্যান্ড-পাকিস্তানের পর শ্রীলঙ্কাকেও হারাল আফগানিস্তান

এই জয়ে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন এখনও বেঁচে রইল রশিদ খান-রহমত শাহদের।  সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে উঠে এসেছে আফগানিস্তান। 
টিবিএস রিপোর্ট
30 October, 2023, 10:15 pm
Last modified: 30 October, 2023, 10:34 pm

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের পর এবার আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান। এই জয়ে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন এখনও বেঁচে রইল রশিদ খান-রহমত শাহদের।  সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে উঠে এসেছে আফগানিস্তান। 

এবারের বিশ্বকাপে এটি আফগানদের টানা দ্বিতীয় জয়, প্রথমবারের মতো বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতল আফগানিস্তান। বিশ্বকাপেই এটি তাদের মাত্র চতুর্থ জয়। 

পুনেতে শ্রীলঙ্কাকে শাসন করেই জিতেছে আফগানরা। সাত উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে হাসমাতউল্লাহ শহিদির দল। ২৮ বল বাকি থাকতেই শ্রীলঙ্কার দেওয়া ২৪২ রানের লক্ষ্য পেরিয়ে গেছে আফগানিস্তান। 

ব্যাটে-বলে শ্রীলঙ্কাকে পুরো ম্যাচজুড়েই শাসন করেছে আফগানরা। লঙ্কানদের দেওয়া ২৪২ রানের লক্ষ্য সহজেই টপকে গেছে তারা। তাড়া করতে নেমে ওপেনার গুরবাজ যদিও কোনো রান না করেই ফিরে যান। তবে চাপ সামাল দেন রহমত শাহ ও আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। 

৭৩ রানের জুটি গড়েন দুজন। জাদরান ৫৭ বলে ৩৯ রান করে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। রহমতের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তিনি। ৭৪ বলে সাত চারে ৬২ রান করে সাজঘরে ফেরেন রহমত। চতুর্থ উইকেট জুটিতেই ম্যাচ নিজেদের করে নেয় জোনাথন ট্রটের শিষ্যরা। 

অবিচ্ছিন্ন ১১১ রানের জুটি গড়েন শহিদি এবং আজমতউল্লাহ ওমারজাই। অধিনায়ক শহিদি অপরাজিত থাকেন ৭৪ বলে ৫৮ রান করে। ওমারজাই খেলেন ৬৩ বলে ছয় চার ও তিন ছয়ে ৭৩ রানের অপরাজিত ইনিংস। 

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক শহিদি। লঙ্কান ইনিংসে কেউ তেমন বড় রান করতে না পারায় বড় পুঁজি পায়নি তারা। নিশাঙ্কার ৪৬, অধিনায়ক কুশল মেন্ডিসের ৩৯, সামারাবিকরামার ৩৬ ও ঠিকসেনার ২৯ রানের মাঝারি থেকে ছোট ইনিংসগুলোর সহায়তায় ২৪১ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। যা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। আফগানিস্তানের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি। ৩৪ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / আফগানিস্তান ক্রিকেট দল / শ্রীলঙ্কা ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net