Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
শতভাগ ফিট নন তামিম, তবু খেলবেন প্রথম ওয়ানডে

খেলা

টিবিএস রিপোর্ট
04 July, 2023, 02:45 pm
Last modified: 04 July, 2023, 02:50 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

শতভাগ ফিট নন তামিম, তবু খেলবেন প্রথম ওয়ানডে

৫০ ওভার ফিল্ডিং ও ওপেনিংয়ে ব্যাটিং করতে শতভাগ ফিট হওয়া জরুরি। যে ফিটনেস এই মুহূর্তে নেই তামিমের। এরপরও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
04 July, 2023, 02:45 pm
Last modified: 04 July, 2023, 02:50 pm

পিঠের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তামিম ইকবালের। বিশ্রামে থেকে অনুশীলন শুরু করেছিলেন। ওয়ানডে অধিনায়ককে নিয়েই দল ঘোষণা করা হয়। কিন্তু অনিশ্চয়তার ব্যাপার হলো আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। যদিও তাতে তামিমের খেলা আটকাচ্ছে না। অভিজ্ঞ এই ওপেনার জানিয়েছেন, প্রথম ওয়ানডে তিনি খেলবেন। 

বুধবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠের দলটি শেষ প্রস্তুতি হিসেবে মঙ্গলবার অনুশীলন করেছে। তবে অনুশীলনে অংশ নেননি তামিম। অধিনায়ক হিসেবে শুধু সংবাদ সম্মেলন করেছেন তিনি। শুরুতেই তার ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ অধিনায়ক জানান, তিনি পুরোপুরি ফিট নন। তবে প্রথম ওয়ানডে খেলার জন্য প্রস্তুত। 

আজ অনুশীলন না করলেও চট্টগ্রামে গিয়ে রোববার ও সোমবার অনুশীলন করেন তামিম। অনুশীলনে তিনি স্বস্তিতে ছিলেন কিনা, এ ব্যাপারে দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও এসব আর আলোচনায় থাকছে না তামিম নিজেই খেলার ঘোষণা দেওয়াতে। তিনি বলেছেন, 'আমি অবশ্যই কালকের জন্য অ্যাভেইলেবল। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ (ফিট আছি)। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত হলো, আমি কালকে খেলছি ইনশাআল্লাহ।'

অনুশীলনে তেমন তাড়া থাকে না। অস্বস্তি হলে একটু জিরিয়ে নেওয়া যায়, চাইলে অনুশীলন বাদ দেওয়া যায়। কিন্তু ম্যাচের ক্ষেত্রে ভিন্ন প্রেক্ষাপট। ৫০ ওভার ফিল্ডিং ও ওপেনিংয়ে ব্যাটিং করতে শতভাগ ফিট হওয়া জরুরি। যে ফিটনেস এই মুহূর্তে নেই তামিমের। পুরো সিরিজ খেলতে পারবেন কিনা, সেটা বুঝতেই মূলত প্রথম ম্যাচটি খেলতে চাইছেন তিনি। তবে দলের ক্ষতি হয়, এমন কোনো কাজ তিনি করবেন না, ' আমার মনে হয় আমারও দেখতে হবে যে, আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে।'

'কারণ আমি সব সময় বলি, যেকোনো ব্যক্তির চেয়ে দল আগে আসে। আমার এখন মনে হচ্ছে, আমি কালকের জন্য প্রস্তুত। ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় যে, আমি ঠিক প্রস্তুত নই বা এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমি ও মেডিকেল টিম মিলে সিদ্ধান্ত নেব। আপাতত আমি আগামীকালের ম্যাচের জন্য ফিট। দেখা যাক, কালকে কী হয়।' যোগ করেন তামিম। পরের দুটি ওয়ানডে ৮ ও ১১ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net