Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
পরিবেশের ক্ষতি করে ৩৬ কোটি টাকা জরিমানা দিলেন নেইমার

খেলা

টিবিএস রিপোর্ট
04 July, 2023, 12:50 pm
Last modified: 04 July, 2023, 12:59 pm

Related News

  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • চট্টগ্রামের বাতাস ও পানিতে মাত্রাতিরিক্ত দূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য 
  • ভেঙে পড়ছে কুয়াকাটার সবুজ বেষ্টনী: প্রতিবছর মারা যাচ্ছে হাজারো গাছ
  • কক্সবাজার থেকে এভারেস্ট: যেভাবে ৮৪ দিনে ‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করলেন শাকিল

পরিবেশের ক্ষতি করে ৩৬ কোটি টাকা জরিমানা দিলেন নেইমার

ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।
টিবিএস রিপোর্ট
04 July, 2023, 12:50 pm
Last modified: 04 July, 2023, 12:59 pm
এই প্রকল্পের কারণেই জরিমানা হয়েছে নেইমারের। ছবি: এএফপি

মাঠের সময়টা একদমই ভালো যাচ্ছে না নেইমারের৷ পিএসজিতে থাকা হবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। 

এর মধ্যেই মাঠের বাইরেও এক কান্ড ঘটিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ কোটি টাকার বেশি। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।

মানগারাতিবাতে ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল। গতকাল সোমবার স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে।

কর্তৃপক্ষ এরই মধ্যে কৃত্রিম লেক ও সৈকতের অংশটি ঘেরাও করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার সেখানে পার্টির আয়োজন করেছেন এবং লেকে গোসল করতে নেমেছেন।

এখন দেখার বিষয়, এই প্রজেক্টের কাজ নেইমার বন্ধ করেন নাকি আরো বড় শাস্তির মুখোমুখি হতে হয় তাকে।

Related Topics

টপ নিউজ

নেইমার / পরিবেশ দূষণ / আর্থিক জরিমানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • চট্টগ্রামের বাতাস ও পানিতে মাত্রাতিরিক্ত দূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য 
  • ভেঙে পড়ছে কুয়াকাটার সবুজ বেষ্টনী: প্রতিবছর মারা যাচ্ছে হাজারো গাছ
  • কক্সবাজার থেকে এভারেস্ট: যেভাবে ৮৪ দিনে ‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করলেন শাকিল

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net