Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
লড়াই করেও লেবাননের কাছে হার বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
22 June, 2023, 06:10 pm
Last modified: 22 June, 2023, 06:11 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

লড়াই করেও লেবাননের কাছে হার বাংলাদেশের

সামর্থ্যে নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে একটা সময় পর্যন্ত লড়াই করে হার মানা, এই দৃশ্য বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে অহরহই দেখা যায়। গেল আরেকবার, এবার সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে। 
টিবিএস রিপোর্ট
22 June, 2023, 06:10 pm
Last modified: 22 June, 2023, 06:11 pm
লেবাননের গোল উদযাপন। ছবি: সংগৃহীত

লেবাননের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ। পুরো ম্যাচে দারুণ খেলে শেষ পর্যন্ত ধৈর্য্যের বাঁধ ভাঙলো জিকো-তপু বর্মণদের। 

ঘুরেফিরে সেই একই চিত্র। সামর্থ্যে নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে একটা সময় পর্যন্ত লড়াই করে হার মানা, এই দৃশ্য বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে অহরহই দেখা যায়। গেল আরেকবার, এবার সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে। 

শক্তিশালী লেবাননের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করার পর ব্যক্তিগত ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। নিজেদের অর্ধে তারিক কাজির পা থেকে বল কেড়ে নেন লেবাননের স্ট্রাইকার দারুইশ। তার বাড়ানো বলেই গোলরক্ষক জিকোকে একা পেয়ে বল জালে জড়ান লেবানিজ অধিনায়ক হাসান মাতুক। 

অথচ ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশই ভালো খেলেছে লেবাননের চেয়ে। ফাহিম তো লেবানিজ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। আরো কয়েকটি অর্ধেক সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। 

যদিও প্রথমার্ধে লেবাননের আক্রমণের তোড়ে বাংলাদেশের ডি-বক্স ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। তারপরেও ফিনিশিংয়ের দুর্বলতা এবং জিকোর দক্ষতায় গোল পায়নি লেবানন। দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন আনার পর বাংলাদেশের খেলায় লক্ষণীয় উন্নতি চোখে পড়ে। 

তবে সবকিছুই ফিকে হয়ে যায় তারিক কাজির সেই ভুলে, লেবাননের হাই প্রেসিং সামলাতে না পেরেই ভুলটা করেন বাংলাদেশের ডিফেন্ডার। গোল খাওয়ার পর আর সুযোগ তৈরি করতে পারেনি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। উল্টো ম্যাচের শেষ মুহূর্তে লেবানন আরেকটি গোল করে। 

ম্যাচের আগে নিজেদের চেয়ে ঢের এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে একটি পয়েন্টের আশা করেছিল বাংলাদেশ। সেটি পেতেও পারতো তারা, কিন্তু চিরকালীন সেই অভ্যাসই আরেকবার ডুবিয়েছে বাংলাদেশকে। 

 

Related Topics

টপ নিউজ

সাফ চ্যাম্পিয়নশিপ / বাংলাদেশ ফুটবল দল / লেবানন ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net