Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আইসিসির মাস সেরার লড়াইয়ে শান্ত

খেলা

টিবিএস ডেস্ক
06 June, 2023, 06:10 pm
Last modified: 06 June, 2023, 06:13 pm

Related News

  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

আইসিসির মাস সেরার লড়াইয়ে শান্ত

মাস সেরার লড়াইয়ে শান্তর সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।
টিবিএস ডেস্ক
06 June, 2023, 06:10 pm
Last modified: 06 June, 2023, 06:13 pm

মে মাসে দারুণ সময় কেটেছে নাজমুল হোসেন শান্তর। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে সিরিজসেরার পুরস্কার জেতেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ'- এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে শান্তর। প্রথমবারের মতো এই পুরস্কারের জন্য মনোনীত হলেন তিনি। 

মাস সেরার লড়াইয়ে শান্তর সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু, হার্শিথা সামারাবিক্রমা ও থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং। গত মাসের পারফরম্যান্স বিবেচনায় করা এই তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

মে মাসে চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগে ব্যাটিং করে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রান তোলে। এই ম্যাচে শান্তর অবদান ছিল ৪৪ রান। দলের দুঃসময়ে হাল ধরে ৬৬ বলে ৭টি চারে এই ইনিংসটি খেলেন দারুণ ধারাবাহিক হয়ে ওঠা বাংলাদেশের টপ অর্ডার এই ব্যাটসম্যান। 

দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন শান্ত। ৩২০ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে নেমে অসাধারণ এক ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি। প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ নেওয়ার ইনিংসে শান্ত ৯৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় খেলেন ১১৭ রানের ইনিংস। 

তৃতীয় ও শেষ ওয়ানডেতেও শান্তকে সাবলীল দেখিয়েছে। যদিও ইনিংসটা বড় করা হয়নি তার। ৩২ বলে ৭টি চারে ৩৫ রান করে আউট হন তিনি। এরপর বল হাতে রাখেন অবদান। হুমকি হয়ে ওঠা হ্যারি টেক্টরকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন শান্ত। তিন ম্যাচেই ব্যাট হাতে অবদান রাখায় সিরিজ সেরার পুরস্কার ওঠে তার ঝুলিতে। 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net