Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ফ্রেঞ্চ ওপেনে 'রাজনৈতিক' মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন জোকোভিচ

খেলা

টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:00 pm
Last modified: 01 June, 2023, 04:04 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন

ফ্রেঞ্চ ওপেনে 'রাজনৈতিক' মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন জোকোভিচ

বিপাকেই পড়েছেন জোকোভিচ। সবার কাছে ‘জোকার’ নামে পরিচিত এই সার্বিয়ান টেনিস তারকা বিতর্কের জন্ম দিয়েছেন 'রাজনৈতিক' এক বার্তা দেওয়ার মাধ্যমে। 
টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:00 pm
Last modified: 01 June, 2023, 04:04 pm
বিতর্ক সৃষ্টিকারী কাজ করেছেন জোকোভিচ। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের ২৩ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে ফ্রেঞ্চ ওপেনে খেলতে নেমেছেন নোভাক জোকোভিচ। ইতোমধ্যে তিনি উঠে গেছেন তৃতীয় রাউন্ডেও। রাফায়েল নাদালের সঙ্গে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ভাগাভাগি করছেন তিনি, এককভাবে শীর্ষে উঠতে আরেকটি শিরোপা জয় দরকার তার। 

সেটি করতে এসে যেন বিপাকেই পড়েছেন জোকোভিচ। সবার কাছে 'জোকার' নামে পরিচিত এই সার্বিয়ান টেনিস তারকা বিতর্কের জন্ম দিয়েছেন রাজনৈতিক এক বার্তা দেওয়ার মাধ্যমে। 

খেলাধুলা সবসময় সম্প্রীতির চর্চা করে, জোকোভিচের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেই খেলাকে ব্যবহার করছেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে। তা কী করেছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি? ম্যাচ জয়ের পর ক্যামেরার ওপরে তিনি লিখেছেন, 'সার্বিয়ার মধ্যমণি কসোভো, তোমরা সহিংসতা বন্ধ করো।' 

কসোভো ২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, যা সার্বিয়ানরা মেনে নেননি। জোকোভিচের এই লেখায় যেটি ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে সেটি হলো, সার্বিয়ান জাতীয়াবাদ এবং রাজনৈতিক ইস্যুকেই তিনি সামনে টেনে এনেছেন। 

এর ফলে সমালোচনার শিকার হচ্ছেন জোকার। কসোভোর অলিম্পিক অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) ওই ঘটনার জন্য জোকোভিচের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। আইওসির সভাপতি থমাস বাখকে লেখা চিঠিতে জোকোভিচের বিরুদ্ধে খেলাধুলার নীতি ও 'অলিম্পিক চার্টার' লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, নোভাক জোকোভিচ সার্বিয়ান জাতীয়তাবাদীদের হয়ে অপপ্রচার করেছেন। আর এটি করতে তিনি টেনিসকে মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন। 

এ কাজ করে জোকোভিচ যে ঠিক করেননি, মনে করেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওডেয়া-কাস্ত্রা। মানবাধিকার রক্ষা কিংবা জনগণকে সর্বজনীন মূল্যবোধে একত্র করার ক্ষেত্রে খেলাধুলার প্ল্যাটফর্মকে বেছে নিতে পারেন ক্রীড়াবিদরা। কিন্তু জোকোভিচের বার্তাটা ছিল রাজনৈতিক। তাই ওডেয়া-কাস্ত্রার ভাষায়, 'এই ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।' 

তবে এসবে থোড়াই কেয়ার সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের একজন জোকোভিচের। বরং সুযোগ পেলে এই কাজ আবারো করবেন বলেই জানিয়েছেন, 'আমাকে নিয়ে বিতর্ক ছাড়া কোনো গ্র্যান্ডস্লাম হবে সেটা তো ভাবাই যায় না। আমি এসব নিয়ে চিন্তিত নই। আমাকে শাস্তি দেওয়া হলেও যা করেছি তা থেকে পিছিয়ে আসব না।' 

Related Topics

টপ নিউজ

ফ্রেঞ্চ ওপেন / নোভাক জোকোভিচ / সার্বিয়া / কসোভো / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net