Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
মেসিকে বার্সায় ফেরার পরামর্শ হেনরির

খেলা

টিবিএস রিপোর্ট
04 April, 2023, 07:55 pm
Last modified: 04 April, 2023, 08:27 pm

Related News

  • ইংল্যান্ডের বিপক্ষে এই জয় ‘ম্যারাডোনার জন্য উপহার’: মেসি
  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়: শীর্ষে দিনো জফ, তালিকায় আছেন মেসিও
  • সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের রেফারি মেসির জন্য ‘পয়মন্ত’; কে তিনি?

মেসিকে বার্সায় ফেরার পরামর্শ হেনরির

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করতে মেসিকে পরামর্শ দিয়েছেন সাবেক এই ফরাসি তারকা। বার্সেলোনায় তিন মৌসুম মেসির সঙ্গে খেলেছেন হনরি। জিতেছেন ট্রেবলও। 
টিবিএস রিপোর্ট
04 April, 2023, 07:55 pm
Last modified: 04 April, 2023, 08:27 pm
বার্সার হয়ে খেলে ট্রেবল জিতেছেন মেসি-হনরি জুটি। ছবি: সংগৃহীত

একে তো তিনি নিজে এক সময় ছিলেন মেসির সতীর্থ, সর্বকালের সেরার প্রশ্নেও তার কাছে আর্জেন্টাইন জাদুকরই সবার ওপরে। তাই মেসির সঙ্গে পিএসজি সমর্থকরা গত কয়েক ম্যাচ ধরে যা করছেন তা সহ্য হচ্ছে না থিয়েরি হনরির। 

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করতে মেসিকে পরামর্শ দিয়েছেন সাবেক এই ফরাসি তারকা। বার্সেলোনায় তিন মৌসুম মেসির সঙ্গে খেলেছেন হনরি। জিতেছেন ট্রেবলও। 

পিএসজির সমর্থকদের আচরণকে অগ্রহণযোগ্য বলেছেন ফরাসি এই কিংবদন্তি, 'মেসিকে দুয়োধ্বনি দেওয়ার ব্যাপারটি লজ্জাজনক। দলের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে আপনি এ ধরণের আচরণ করতে পারেন না। সে ইতোমধ্যে এই মৌসুমে ১৩ টি করে গোল ও অ্যাসিস্ট করেছে।' 

এরপরই মেসিকে বার্সায় ফেরার পরামর্শ দিয়েছেন হনরি, 'মেসির উচিত বার্সেলোনায় ফিরে আসা। ব্যক্তিগতভাবে আমি তাকে বার্সায় ক্যারিয়ার শেষ করতে দেখতেই বেশি পছন্দ করব। ফুটবলের প্রতি ভালোবাসার জন্য হলেও মেসির বার্সায় ফেরা উচিত।' 

হনরির মতোই আরেক ফরাসি কিংবদন্তি, ১৯৯৮ বিশ্বকাপ জেতা ইমানুয়েল পেতিতও চাঁছাছোলা মন্তব্য করেছেন পিএসজিকে নিয়ে। পেতিতের কাছে পিএসজিকে কোনো ক্লাবই মনে হয় না। 

মেসিকে সর্বকালের সেরা হিসেবে আখ্যায়িত করেছেন পেতিত, সেইসাথে আর্জেন্টাইন জাদুকর আরো বেশি সম্মান প্রাপ্য বলেও মন্তব্য সাবেক ফরাসি মিডফিল্ডারের, 'যখন আমি দেখছি মেসিকে এভাবে আক্রমণ করা হচ্ছে, এটি ফুটবলের জন্যই অসম্মানজনক।' 

কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জেতার পর ফ্রান্সের ক্লাবে খেলে ফ্রান্সেরই সাবেক কিংবদন্তিদের কাছ থেকে সমর্থন পাওয়া কেবল লিওনেল মেসির পক্ষেই হয়তো সম্ভব। 

Related Topics

টপ নিউজ

মেসি / থিয়েরি অঁরি / বার্সেলোনা / পিএসজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ইংল্যান্ডের বিপক্ষে এই জয় ‘ম্যারাডোনার জন্য উপহার’: মেসি
  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়: শীর্ষে দিনো জফ, তালিকায় আছেন মেসিও
  • সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের রেফারি মেসির জন্য ‘পয়মন্ত’; কে তিনি?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net