Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
তাইজুলের ৫ উইকেট পাওয়ার দিনে সাকিব করলেন ৩ ওভার!

খেলা

টিবিএস রিপোর্ট
04 April, 2023, 05:35 pm
Last modified: 04 April, 2023, 05:42 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

তাইজুলের ৫ উইকেট পাওয়ার দিনে সাকিব করলেন ৩ ওভার!

এমন সাকিবের দেখা মেলা কঠিন, যেদিন তিনি মাঠেও দর্শক হয়ে থাকবেন। সাকিবের শারীরিক ভাষায় এদিন মনে হয়নি, তিনি খেলায় আছেন। অধিনায়ক হিসেবে বোলারদের পরামর্শ দেওয়া বা ফিল্ডিং পরিবর্তনে ‘অ্যাক্টিভ’ ছিলেন না বাংলাদেশ অধিনায়ক, বোলিংয়েও আসেন ৬৫ ওভার পর।
টিবিএস রিপোর্ট
04 April, 2023, 05:35 pm
Last modified: 04 April, 2023, 05:42 pm

মাঠে অধিনায়কের তাড়া সবচেয়ে বেশি। বোলার বল করলেন, নির্দিষ্ট অঞ্চলের ফিল্ডার ফিল্ডিং করলেন; তাদের দায়িত্ব এ পর্যন্তই। কিন্তু অধিনায়ককে রাখতে হয় সব দিকে নজর। পরিকল্পনা সাজানো থেকে শুরু করে বোলার বাছাই, ফিল্ডিং ঠিক করা; সব তাকেই দেখতে হয়। সেই হিসেবে সাকিব আল হাসানেরও ব্যস্ত সময় কাটানোর কথা। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ফিল্ডিংয়ের সময় অধিনায়ক সাকিবকে দেখা গেল ভিন্নভাবে। 

এমন সাকিবের দেখা মেলা কঠিন, যেদিন তিনি মাঠেও দর্শক হয়ে থাকবেন। সাকিবের শারীরিক ভাষায় এদিন মনে হয়নি, তিনি খেলায় আছেন। অধিনায়ক হিসেবে বোলারদের পরামর্শ দেওয়া বা ফিল্ডিং পরিবর্তনে 'অ্যাক্টিভ' ছিলেন না বাংলাদেশ অধিনায়ক। গা ছাড়া ভাব নিয়ে ফিল্ডিং করে গেছেন ৩০ গজের মধ্যে। বল হাতে প্রায় সব ম্যাচেই বাংলাদেশের কাণ্ডারী থাকা সাকিব এদিন বোলিং করলেন মাত্র ৩ ওভার। 

আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শুরু হওয়ার পর নিশ্চিতভাবেই অনেকের মনেই প্রশ্ন উঠেছে, সাকিব কেন বোলিং করছেন না? কখন বোলিংয়ে আসবেন তিনি? উত্তর মিলেছে ৬৬তম ওভারে। দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র হয়েও ৬৫ ওভারের শেষে প্রথমবারের মতো বল হাতে নেন সাকিব, তবু করেননি বেশি ওভার। ৩ ওভার করেই থেমে যান বাংলাদেশ অধিনায়ক, অথচ আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এদিন ২৮ ওভার করে তুলে নিয়েছেন ৫ উইকেট। 

প্রথম ইনিংসে ৭৭.২ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে গেছে আয়ারল্যান্ড। তাইজুলের ঝুলিতেই ৫ উইকেট। বাকি ৫ উইকেটের মধ্যে দুটি করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। একটি উইকেট পান শরিফুল ইসলাম। স্পিনারদের বিপক্ষেই মূলত ভুগেছে আইরিশরা, হারিয়েছে ৭ উইকেট। আরও নির্দিষ্ট করে বললে বাঁহাতি স্পিনারদের বিপক্ষে কঠিন সময় গেছে তাদের। 

কিন্তু মাঠে থেকে সবই দেখেও সাকিব বোলিংয়ে আসেননি। নিজেকে অনেকটা আলাদা করে রাখেন তিনি। সাকিব মাঠে থাকার পরও বেশ কয়েকবারের জন্য ফিল্ডিং সাজাতে দেখাতে যায় তামিম ইকবালকে। তখনও নির্বাক ছিলেন সাকিব, যেন কিছুই বলার নেই তার। অল্প রানেই আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শেষ করা গেছে। হতো পারতো সাকিব আগে এবং নিয়মিত সময়ের মতো করে বোলিং করলে আরও ছোট হতে পারতো আইরিশদের ইনিংস। 

মিরপুরের স্পোর্টিং উইকেটেও ভালো সময় যায়নি মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ডের। দলটির মাত্র একজন ব্যাটসম্যান ৫০ এর কোটা ছুঁতে পেরেছেন। তিনজন খেলেছেন তিরিশোর্ধ্ব ইনিংস। আয়ারল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা হ্যারি টেক্টর ৯২ বলে ৬টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৫০ রান করেন। 

এ ছাড়া কার্টিস ক্যাম্ফার ৩৪, লরকান টাকার ৩৭, মার্ক এডেয়ার ৩২, জেমস ম্যাককলাম ১৫, অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্লি ১৬ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১৯ রান করেন। ২৮ ওভারে ৫৮ রান খরচায় ৫টি উইকেট নেন তাইজুল, টেস্ট ক্যারিয়ারের ১১তম বারের মতো ৫ উইকেট নিলেন তিনি। ৪ উইকেট নিলেই সেটাকে ৫ উইকেটে পলিনত করেন তিনি, এবারও তা রেকর্ড ধরে রাখলেন তাইজুল। ১৭.২ ওভারে ৪৩ রানে মিরাজ নেন ২ উইকেট। ১২ ওভারে ৫৪ রানে ২ উইকেট পান এবাদত। ৮ ওভারে ২২ রানে একটি উইকেট নেন শরিফুল ইসলাম। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / তাইজুল ইসলাম / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net