Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
'নতুন চুক্তি করার আগে জাতীয় দল নিয়ে ভাবা উচিত মেসির'

খেলা

টিবিএস রিপোর্ট
23 February, 2023, 09:30 pm
Last modified: 23 February, 2023, 09:34 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?

'নতুন চুক্তি করার আগে জাতীয় দল নিয়ে ভাবা উচিত মেসির'

মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন কিনা এমন আলোচনা এখন সব জায়গাতেই। সেখানে এখনই জাতীয় দল ছেড়ে দেওয়ার চিন্তা করারই কথা নয়। কিন্তু প্যারিসে নতুন চুক্তি পেতে হলে মেসিকে আর্জেন্টিনার হয়ে খেলার মায়া ত্যাগ করার কথা বলেছেন পিএসজির সাবেক এক খেলোয়াড়।
টিবিএস রিপোর্ট
23 February, 2023, 09:30 pm
Last modified: 23 February, 2023, 09:34 pm
পিএসজির হয়ে খেলতে জাতীয় দল ছাড়বেন মেসি? ছবি: সংগৃহীত

পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে কোনো অগ্রগতির কথা শোনা যাচ্ছে না, এমন অবস্থায় গুঞ্জন উঠেছে প্যারিস ছাড়তে পারেন মেসি। তবে যদি ফ্রান্সেই থাকতে চান সেক্ষেত্রে জাতীয় দলের হয়ে খেলা ছাড়ার মতো সিদ্ধান্ত নিতে হতে পারে তাকে!

মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন কিনা এমন আলোচনা এখন সব জায়গাতেই। সেখানে এখনই জাতীয় দল ছেড়ে দেওয়ার চিন্তা করারই কথা নয়। কিন্তু প্যারিসে নতুন চুক্তি পেতে হলে মেসিকে আর্জেন্টিনার হয়ে খেলার মায়া ত্যাগ করার কথা বলেছেন পিএসজির সাবেক এক খেলোয়াড়। 

ক্যারিয়ারে বার্সেলোনা, রোমা এবং পিএসজির মতো ক্লাবে খেলেছেন লুডোভিক গিওলি, ফ্রান্স জাতীয় দলের হয়েও খেলেছেন ১৭ ম্যাচ। সাবেক এই মিডফিল্ডারের ভাষ্যমতে, আন্তর্জাতিক ফুটবলে আর না খেলাই শ্রেয় মেসির জন্য। 

পিএসজি মেসির সঙ্গে নতুন চুক্তি করার আগে তার আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়েও কথা বলা উচিত বলে মনে করেন তিনি, 'মেসির আর সব ম্যাচ খেলার মতো বয়স নেই। এখন তাকে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। পিএসজিও নতুন চুক্তি দেওয়ার আগে এই বিষয়ে কথা বলবে বলে আমার মনে হয়।' 

লিওনেল মেসি নিজে কাতার বিশ্বকাপ জয়ের পর জানিয়েছেন আরো কিছুদিন জাতীয় দলের জার্সি গায়ে খেলতে চান তিনি। যদিও পরের বিশ্বকাপ খেলার স্বপ্ন তিনি দেখেন না বলেও মন্তব্য করেছেন। কিন্তু তাই বলে সহসাই জাতীয় দল ছেড়ে দেওয়ার কথা নিশ্চয়ই মেসিও ভাবছেন না। 

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করলে মেসির জন্য খোলা দরজার অভাব হবে না। বার্সেলোনা, ইন্টার মায়ামিসহ ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবেও মেসির ঠিকানা হতে পারে। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / পিএসজি / আর্জেন্টিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net