Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান, রয়টার্স
13 December, 2025, 05:50 pm
Last modified: 13 December, 2025, 07:26 pm

Related News

  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার

মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসিকে দেখার জন্য চড়া দামে টিকিট কিনেছিলেন দর্শকেরা। কিন্তু চুক্তি অনুযায়ী ৪৫ মিনিটের বদলে মেসি মাত্র ২০ মিনিট পরই সেখান থেকে চলে যান। এছাড়াও, মেসিকে ঘিরে রাখার কারণে অনেক দর্শকই তাকে দেখার সুযোগ পাননি। এতেই মেজাজ হারান দর্শকেরা।
দ্য গার্ডিয়ান, রয়টার্স
13 December, 2025, 05:50 pm
Last modified: 13 December, 2025, 07:26 pm
ছবি: রয়টার্স

লিওনেল মেসির ভারত সফরের শুরুটাই হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে। আজ শনিবার কলকাতার সল্ট লেক স্টেডিয়াম এই আর্জেন্টাইন মহাতারকাকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন হাজারো দর্শক। কিন্তু মেসি দ্রুত মাঠ ছাড়তেই ক্ষুব্ধ ভক্তরা গ্যালারির আসন উপড়ে মাঠে ছুড়ে মারেন। কেউ কেউ নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠেও ঢুকে পড়েন।

এই হট্টগোল ও অব্যবস্থাপনার জেরে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে আটক করেছে পুলিশ। 

মেসিকে দেখার জন্য চড়া দামে টিকিট কিনেছিলেন দর্শকেরা। টিকিটের দাম ছিল ৩ হাজার ৫০০ রুপি (প্রায় ৪ হাজার টাকা) থেকে শুরু করে ১২ হাজার রুপি পর্যন্ত। কিন্তু চুক্তি অনুযায়ী ৪৫ মিনিটের বদলে মেসি মাত্র ২০ মিনিট স্টেডিয়ামে অবস্থান করেন। এতেই মেজাজ হারান দর্শকেরা।

পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক (ডিজি) রাজীব কুমার বলেন, 'আমরা মূল আয়োজককে (শতদ্রু ) আটক করেছি। এই অব্যবস্থাপনা যেন বিনা শাস্তিতে পার না পায়, সে ব্যবস্থা আমরা নিচ্ছি।' তিনি আরও জানান, বিক্রি হওয়া টিকিটের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজক ইতিমধ্যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন।

বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে জানা গেছে, বিশ্বকাপজয়ী এই তারকা মাঠে নেমে হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন। তবে এ সময় আয়োজক ও নিরাপত্তারক্ষীদের বড় একটি দল তাকে ঘিরে রাখার কারণে অনেক দর্শকই তাকে দেখার সুযোগ পাননি। 

ছবি: রয়টার্স

স্টেডিয়ামে আসার মাত্র ২০ মিনিট পরই মেসি সেখান থেকে চলে যান। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় তারকাকে বেশিক্ষণ কাছে না পেয়ে মেজাজ হারান দর্শকেরা। তখনই শুরু হয় বিশৃঙ্খলা।

এএনআইয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারির আসন উপড়ে মাঠ ও অ্যাথলেটিকস ট্র্যাকে ছুড়ে মারছেন। নিরাপত্তা বেষ্টনী টপকে কাউকে কাউকে মাঠে বিভিন্ন বস্তু ছুড়তেও দেখা যায়।

দর্শকদের মূল ক্ষোভ ছিল মেসিকে ঘিরে ধরা ভিড় নিয়ে। এক দর্শক এএনআইয়ের কাছে অভিযোগ করেন, 'মেসিকে তো ঘিরে রেখেছিলেন শুধু নেতা আর অভিনেতারা...তাহলে আমাদের কেন ডাকা হলো? ১২ হাজার রুপি খরচ করে টিকিট কেটেছি, অথচ তার মুখটা পর্যন্ত দেখার সুযোগ পেলাম না।'

এই ঘটনায় লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। বিশৃঙ্খলার খবর পাওয়ার সময় মমতা স্টেডিয়ামের পথেই ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা লিখেছেন, 'সল্টলেক স্টেডিয়ামে আজ যে অব্যবস্থাপনা দেখলাম, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত।'

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি আরও বলেন, 'আমি একটি তদন্ত কমিটি গঠন করছি। এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়েও তারা সুপারিশ করবে।'

ছবি: রয়টার্স

ভারতে ক্রিকেটের দাপট থাকলেও পশ্চিমবঙ্গ, কেরালা ও গোয়ায় ফুটবলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ফুটবলের প্রতি এই রাজ্যগুলোর মানুষের আবেগ দীর্ঘদিনের। এর আগে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা দুবার কলকাতা সফরে এসেছিলেন। ২০১৭ সালে হাজারো ভক্তের উপস্থিতিতে তিনি বিশ্বকাপ হাতে নিজের একটি ভাস্কর্য উন্মোচন করেছিলেন।

মেসির জন্যও কলকাতা নতুন নয়। ২০১১ সালে এই সল্টলেক স্টেডিয়ামেই একটি প্রীতি ম্যাচ খেলে গেছেন তিনি। সেবার ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এবারের সফরে শনিবার কলকাতায় নিজের ৭০ ফুট উঁচু একটি ভাস্কর্য ভার্চ্যুয়ালি উন্মোচন করেন মেসি।

ভারত সফরে কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাওয়ার কথা রয়েছে ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডের। এই সফরে তিনি কনসার্ট, খুদে ফুটবলারদের প্রশিক্ষণ, প্যাডেল টুর্নামেন্ট ও বিভিন্ন দাতব্য কার্যক্রমের উদ্বোধন করবেন।

Related Topics

খেলা / টপ নিউজ

লিওনেল মেসি / ভারত / কলকাতা / ভারত সফর / ভাংচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net