Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
প্রাইজ মানি বেড়েছে বিপিএলের, চ্যাম্পিয়ন-রানার্স আপ পাবে কতো টাকা

খেলা

টিবিএস রিপোর্ট
15 February, 2023, 09:10 pm
Last modified: 16 February, 2023, 11:21 am

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

প্রাইজ মানি বেড়েছে বিপিএলের, চ্যাম্পিয়ন-রানার্স আপ পাবে কতো টাকা

সময় গড়ানোর সাথে সাথে মানে ভাটা পড়েছে, রং হারিয়েছে বিপিএল। এর প্রভাব পড়েছে প্রাইজ মানি, টুর্নামেন্ট সেরার পুরস্কারেও। গত আসর পর্যন্তও বিপিএলের প্রাইজ মানি নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। তবে এবার বেড়েছে পুরস্কারের আর্থিক পরিমাণ।
টিবিএস রিপোর্ট
15 February, 2023, 09:10 pm
Last modified: 16 February, 2023, 11:21 am
ট্রফি উন্মোচনে বিপিএলের সাত অধিনায়ক (সাকিবের পক্ষে ছিলেন মিরাজ)। ছবি: বিসিবি

বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ, ক্রিকেটার কিনতে অর্থের ঝনঝনানি, চ্যাম্পিয়ন প্রাইজমানি, সম্প্রচারের মান; সব মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম আসর দিয়ে তাক লাকিয়ে দিয়েছিল আয়োজকরা। 

ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব পাওয়ার লড়াই, ক্রিকেটারদের নিলাম, উদ্বোধনী অনুষ্ঠানও ছিল বিশ্ব মানের। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে মানে ভাটা পড়েছে, রং হারিয়েছে বিপিএল। এর প্রভাব পড়েছে প্রাইজ মানি, টুর্নামেন্ট সেরার পুরস্কারেও। প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরাকে পুরস্কার হিসেবে গাড়ি দেওয়া হয়।

গত আসর পর্যন্তও বিপিএলের প্রাইজ মানি নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। তবে এবার বেড়েছে পুরস্কারের আর্থিক পরিমাণ। গত বিপিএলে চ্যাম্পিয়ন দল পায় এক কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্স আপ দলের আর্থিক পুরস্কারের পরিমাণও বেড়েছে। গত আসরে ৫০ লাখ দেওয়া হলেও এবার রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। 

ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার তিন লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন পাঁচ লাখ টাকা। এই পুরস্কার জেতার লড়াইয়ে এগিয়ে আছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৪ ম্যাচে তার রান ৪৫২। এই লড়াইয়ে আছেন সিলেটের তৌহিদ হৃদয়ও। ডানহাতি এই ব্যাটসম্যান ১২ ম্যাচে করেছেন ৪০৩ রান। 

সর্বোচ্চ উইকেট শিকারীও পাবেন পাঁচ লাখ টাকা। ১৭ উইকেট নিয়ে সবার উপরে থাকা রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদের ঝুলিতে উঠতে পারে এই পুরস্কার। তবে লড়াইয়ে ভালোভাবেই টিকে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভীর ইসলাম, তার শিকার ১৬ উইকেট। রংপুর রাইডার্স বাদ পড়ায় তানভীর ২টি উইকেট নিতে পারলেই সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন। 

বাকিদের মধ্যে কারও এই দুজনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ ১৫ বা ১৬ উইকেট পাওয়া এমন কোনো বোলার আর লড়াইয়ে নেই, তাদের আসর থেকে বিদায় নিয়েছে। লড়াইয়ে টিকে থাকা সিলেটের পেসার রুবেল হোসেনের উইকেট ১২টি, দলটির অধিনায়ক মাশরাফি মুর্তজার উইকেটও ১২টি। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ১০ লাখ টাকা। এই পুরস্কারের দৌড়ে আছেন কয়েকজন। সবচেয়ে এগিয়ে সাকিব আল হাসান। দলকে প্লে-অফে তোলা ফরচুন বরিশালের অধিনায়ক ব্যাট হাতে ‍দুর্বার ছিলেন। ১৩ ম্যাচে ৩৭৫ রান করে তালিকার চার নম্বরে তিনি, উইকেট নিয়েছেন ১০টি। 

১৪ ম্যাচে ৪৫২ রান করে দৌড়ে আছেন সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্তও। তবে জয়ে ভূমিকা রাখার কথা বিবেচনা করলে তৌহিদ হৃদয় যোগ্য দাবিদার। ১২ ম্যাচে ৪০৩ রান করা সিলেটের এই ব্যাটসম্যান ৫টি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ফাইনালে আলো ছড়াতে পারলে তিনিও জিততে পারেন পুরস্কারটি। নাসির হোসেনকেও অনেকে তালিকায় রাখার পক্ষে। ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক ১২ ম্যাচে ৩৬৬ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১৬টি। যদিও 'ইমপ্যাক্ট' বিবেচনায় এই পুরস্কার জেতার লড়াইয়ে তিনি পিছিয়ে পড়বেন।

Related Topics

টপ নিউজ

বিপিএল ফাইনাল / প্রাইজ মানি / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net