Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
বাঁচা-মরার ম্যাচে কেন ব্যাটিং করেননি সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2023, 09:00 pm
Last modified: 14 February, 2023, 12:49 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

বাঁচা-মরার ম্যাচে কেন ব্যাটিং করেননি সাকিব

নিয়মিত তিনে ব্যাটিং করে এলেও এদিন মাহমুদউল্লাহ রিয়াদকে তার জায়গায় পাঠালেন অধিনায়ক সাকিব। এমন কি পরে আরও দুজন ব্যাটসম্যান নামলেও ব্যাটিং করেননি তিনি। বিষয়টি বিস্ময় জাগানিয়াই!
টিবিএস রিপোর্ট
12 February, 2023, 09:00 pm
Last modified: 14 February, 2023, 12:49 pm

জিতলে ফাইনালের পথে এগিয়ে যাওয়া, হারলে টুর্নামেন্ট থেকে বিদায়। ফরচুন বরিশাল বা রংপুর রাইডার্সের জন্য ম্যাচটি কতোটা গুরুত্বপূর্ণ, সেটার বলার অপেক্ষা রাখে না। ব্যাট হাতে দুর্বার ছন্দে থাকা সাকিব আল হাসানের কাছ থেকে এমন ম্যাচে দলের বড় আশা থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু এই ম্যাচেই ঘটলো উল্টোটা। নিয়মিত তিনে ব্যাটিং করে এলেও এদিন মাহমুদউল্লাহ রিয়াদকে তার জায়গায় পাঠালেন অধিনায়ক সাকিব। এমন কি পরে আরও দুজন ব্যাটসম্যান নামলেও ব্যাটিং করেননি তিনি। 

বিষয়টি বিস্ময় জাগানিয়াই! এবারের বিপিএলে ব্যাট হাতে ঝলমলে ছিলেন সাকিব। স্বভাবজাত ব্যাটিং ছেড়ে উইকেটে গিয়েই ঝড় তুলেছেন, খেলেছেন দারুণ সব ইনিংস। ১৩ ম্যাচের ১১ ইনিংসে ব্যাটিং করে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪১.৬৬ গড় ও ১৭৪.৪১ স্ট্রাইক রেটে ৩৭৫ রান করেছেন সাকিব, যা এখন পর্যন্ত আসরের তৃতীয় সর্বোচ্চ। সেই সাকিবই কিনা ব্যাটিংয়ে নামলেন না! বরিশাল হারলো, শেষ হয়ে গেল বিপিএল মিশনও।

ম্যাচের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলো ফরচুন বরিশালের কোচ নাজমুল আবেদীন ফাহিমকে। পৌঢ় এই কোচ জানালেন, সিদ্ধান্তটি সাকিবের হাতেই ছিল। তিনি বলেন, 'অধিনায়কের কল তো ছিলই। আমাদের সঙ্গে আলাপ করেনি, এমন নয়। ও নিজে থেকে কমফোরটেবল ফিল করছিল যে ওরা ভালো খেলোয়াড়। ওরা যদি যায় দুই-এক ওভার এক্সেলারেট করে দিয়ে আসতে পারে…সে রকম একটা অবস্থায় আমরা ছিলামও। ১-২ উইকেট হারালেও অসুবিধা হতো না আমাদের। কিন্তু সেই সুযোগটা সেভাবে কাজে লাগাতে পারিনি আমরা।'

নাজমুল আবেদীনের ধারণা, ভালো শুরু পাওয়ায় করিম জানাত ও ভানুকা রাজাপাকশের মেরে খেলার সামর্থ্য কাজে লাগাতে চেয়েছিলেন সাকিব। কিন্তু সেই কৌশল কাজে আসেনি। তার ভাষায়, 'এতো ভালো প্লাটফর্ম হওয়ার পর ওর মনেহয় মাথায় কাজ করেছিল রাজাপাকশে বা করিম জানাতকে ফ্রি করে দিলে ওরা যদি মুক্তভাবে খেলে। যতটুকু রান করতে পারুক, ওটা যদি ভালো রেটে করতে পারে; সেটা দলের কাজে আসবে। ও শেষে গিয়ে ওর কাজটা করবে। কিন্তু আমার মনে হয় না সেই পরিকল্পনাটা কাজে লেগেছে।'

'করিমকে পাঠানো হয়েছে বা রাজাপাকশেকে পাঠানো হয়েছে। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, সেটা করতে পারেনি। সেটা উইকেটের কারণে হোক বা  অন্য কোনো কারণে বা ভালো বোলিংয়ের কারণে হোক। কিংবা ওদের নিজেদের ইনটেন্টের কারণে হোক। সেটা করতে পারেনি। সেটার কারণেই কিন্তু আমরা পিছিয়ে গিয়েছি। যে ফাউন্ডেশন শুরুতে দিয়েছিল, আমাদের সুযোগ ছিল ১৯০ বা তারও বেশি স্কোর ছাড়িয়ে যাওয়ার। সেই ব্যাটিং শক্তি কিন্তু আমাদের শেষের দিকে ছিল। যেটা আমরা ব্যবহার করতে পারিনি।' যোগ করেন তিনি। 

সাকিব ব্যাটিং করলেই ভালো হতো বলে মনে করেন নাজমুল আবেদীন। সাকিবও এখন এটা উপলব্ধি করতে পারবেন জানিয়ে তিনি বলেন, 'সাকিব এখন যেভাবে  ব্যাটিং করছে এই উইকেটে, এই পরিস্থিতিতে…। সাকিবের চেয়ে ভালো কোনো অপশন আমার মনে হয় না আছে। খুব ভালো হতো ও যদি নিজে খেলতো। নিজের মতো করে খেললে সেটা আমাদের দলের জন্য ভালো হতো। এটা এখন হয়তো সাকিবেরও উপলব্ধিতে আসবে। যেটা হয়ে গেছে, সেটা আমরা আর ফেরত নিয়ে আসতে পারব না। এটা একটা শিক্ষা।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ফরচুন বরিশাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net