Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
উড়তে থাকা মাশরাফির সিলেটের জয়রথ থামালেন লিটনরা

খেলা

টিবিএস রিপোর্ট
17 January, 2023, 10:35 pm
Last modified: 17 January, 2023, 10:39 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

উড়তে থাকা মাশরাফির সিলেটের জয়রথ থামালেন লিটনরা

জয়ে শুরু করা সিলেট স্ট্রাইকার্স শাসন কায়েম করে একের পর এক ম্যাচ জিতেছে। অবশেষে তাদের জয়রথে লাগাম টানলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ষষ্ঠ ম্যাচে সিলেটকে প্রথম হারের স্বাদ দিলো বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। 
টিবিএস রিপোর্ট
17 January, 2023, 10:35 pm
Last modified: 17 January, 2023, 10:39 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট ফ্র্যাঞ্চাইজি কখনই ভালো করে না বলে এবার প্রশ্নের শেষ ছিলো না। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এবার সিলেট কেমন করবে, মাশরাফি থেকে শুরু করে কোচিং স্টাফ, এমনকি ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষকেও এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে। উত্তর মিলেছে মাঠে, জয়ে শুরু করা সিলেট স্ট্রাইকার্স শাসন কায়েম করে একের পর এক ম্যাচ জিতেছে। অবশেষে তাদের জয়রথে লাগাম টানলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ষষ্ঠ ম্যাচে সিলেটকে প্রথম হারের স্বাদ দিলো বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। 

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই হারে পয়েন্ট টেবিলে সিলেটের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। চতুর্থ ম্যাচে গিয়ে প্রথম জয় পাওয়া কুমিল্লার এটা টানা দ্বিতীয় জয়। ৫ ম্যাচে জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ইমরুল কায়েসের দল। 

আসরে প্রথম হারের স্বাদ নেওয়া সিলেট এই ম্যাচে ব্যাটে-বলে চেনা ছন্দে খেলতে পারেনি, এমনকি তেমন লড়াইও করতে পারেনি তারা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে চরম অগোছালো শুরু করা সিলেট লড়াইয়ের পুঁজি পায় থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিমের ব্যাটে। ৭ উইকেটে ১৩৩ রান তোলে তারা। জবাবে ম্যাচসেরা লিটন কুমার দাসের অসাধারণ ইনিংসহ আরও কয়েকটি ছোট ইনিংসে ৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় কুমিল্লা। 

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন কুমার ও মোহাম্মদ রিজওয়ান। আগের ম্যাচের মতোই রিজওয়ানকে দর্শক হিসেবে এক পাশে দাঁড় করিয়ে রেখে ব্যাটিং প্রদর্শনী শুরু করেন লিটন। তার ব্যাটে ৭.১ ওভারে বিনা উইকেটে ৫৭ রান পায় কুমিল্লা। ১৮ বলে ২টি চারে ১৫ রান করা রিজওয়ানের বিদায়ে ভাঙে এই জুটি। 

এরপর অধিনায়ক ইমরুল ও লিটনের ব্যাটে এগোয় কুমিল্লা। ২৬ রানের জুটি গড়ে দলীয় ৮৩ রানে থামতে হয় ইমরুলকে। বাঁহাতি এই ব্যাটসম্যান ১৯ বলে একটি করে চার ও ছক্কায় ১৮ রান করেন। জনসন চার্লসের সঙ্গেও জুটি বাধেন লিটন, এই জুটি থেকে আসে ২৮ রান। অসাধারণ সব শটে ৪২ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৭০ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হন লিটন। 

লিটনের বিদায়ের পর দ্রুত দুটি উইকেট হারায় কুমিল্লা, ফিরে যান খুশদিল শাহ ও জাকের আলী। তবে একপাশ আগলে রাখা চার্লস দলকে বিপদে পড়তে দেননি। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে কুমিল্লাকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৮ বলে একটি চারে ১৮ রানে এবং মোসদ্দেক ৯ বলে ৫ রানে অপরাজিত থাকেন। সিলেট অধিনায়ক মাশরাফি ৪ ওভারে ১৯০ রানে ২ উইকেট নেন। বিপিএলে তার উইকেট সংখ্যা দাঁড়ালো ৯, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। শরিফুল্লাহ একটি উইকেট পান। 

এর আগে ব্যাটিং করা সিলেট দশম ওভার পর্যন্ত ধুঁকে ধুঁকে ব্যাটিং করে। আবু হায়দার রনি, হাসান আলী, মকিদুল ইসলাম মুগ্ধদের বোলিং তোপে ৫৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে বসে টানা পাঁচ ম্যাচ জেতা সিলেট। এখান থেকে হাল ধরে দারুণ ব্যাটিং করা পেরেরা ও ইমাদ ৬৩ বলে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সিলেটকে লড়াইয়ের পুঁজি এনে দেন। 

লঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার পেরেরা ৩৩ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ৩১ বলে ২টি করে চার ও ছক্কায় হার না মানা ৪৩ রান করেন। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ১৯ বলে ১৩ ও মুশফিকুর রহিম ১৫ বলে ১৬ রান করেন। সিলেটের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। কুমিল্লার হাসান আলী ও মকিদুল ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান আবু হায়দার ও তানভীর ইসলাম।  

Related Topics

টপ নিউজ

সিলেট স্ট্রাইকার্স / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net