Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
সাকিবের মেজাজ হারানোর ম্যাচে বরিশালের জয়

খেলা

টিবিএস রিপোর্ট
10 January, 2023, 05:05 pm
Last modified: 10 January, 2023, 06:22 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

সাকিবের মেজাজ হারানোর ম্যাচে বরিশালের জয়

সব সময় তিনে ব্যাটিং করা সাকিব এদিন ব্যাটিংয়েই নামলেন না। যদিও তাতে জয়ের পথে বাধা হয়নি, দারুণ জয়ে ছন্দে ফিরেছে তার দল ফরচুন বরিশাল।
টিবিএস রিপোর্ট
10 January, 2023, 05:05 pm
Last modified: 10 January, 2023, 06:22 pm

স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান ঠিক করা নিয়ে মাঠে নাটক চললো, যার অংশ হলেন মেজাজ হারানো সাকিব আল হাসানও। শুরুতে নিজ দলের ব্যাটসম্যানদের মাঠ থেকে বেরিয়ে আসতে বলা ফরচুন বরিশালের অধিনায়ক পরে মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে জড়ালেন তর্কে। সব সময় তিনে ব্যাটিং করা সাকিব এদিন ব্যাটিংয়েই নামলেন না। যদিও তাতে জয়ের পথে বাধা হয়নি, দারুণ জয়ে ছন্দে ফিরেছে ফরচুন বরিশাল।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে ১৯৪ রান তুলেও মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হেরেছিল সাকিবের দল। আজকের জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে উঠে গেছে বরিশাল। পরের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিশালের প্রতিপক্ষ ঘরের মাঠের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস হেরে আগে ব্যাটিং করতে নামে রংপুর রাইডার্স। রনি তালকুদার ও শোয়েব মালিকের ব্যাটে ৭ উইকেটে ১৫৮ রান তোলে তারা। জবাবে ইব্রাহিম জাদরান ও ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজের পর ইফতিখার আহমেদ করিম জানাতের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় ফরচুন বরিশাল। 

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন বরিশালের দুই ওপেনার চতুরঙ্গ ডি সিলভা ও এনামুল হক বিজয়। তারা মাঠে নামার পরপরই বাধে বিপত্তি। স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান ঠিক করা নিয়ে ঘটনার সূত্রপাত। বরিশালের বাঁহাতি ওপেনার চতুরঙ্গ স্ট্রাইক প্রান্ত নেন। বোলিং প্রান্তে তখন রংপুরের স্পিনার রকিবুল হাসান। কিন্তু চতুরঙ্গকে স্ট্রাইকে দেখে বোলার পরিবর্তন করে রংপুর। দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান বল তুলে দেন ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে।

রংপুরের বোলার পরিবর্তন দেখে প্রান্ত বদল করে নেন বরিশালের দুই ওপেনার, স্ট্রাইকে যান এনামুল হক বিজয়। এরপর রংপুর আবারও বোলার পাল্টায়, ডানহাতি বিজয়ের বিপক্ষে বাঁহাতি স্পিনার রকিবুলকে আনে তারা। এ নিয়ে মাঠের মধ্যে শুরু হয় নাটক। যা ডাগআউট থেকে লক্ষ্য করেন সাকিব। কিছুক্ষণ বাইরে থেকে বিষয়টি দেখার পর বরিশাল অধিনায়ক হাত দিয়ে ইশারা করে দুই ওপেনারকে মাঠ থেকে বেরিয়ে আসতে বলেন। 

বরিশালের দুই ওপেনার তখন আম্পায়ারের সঙ্গে কথা বলছেন, এক পর্যায়ে নিয়ম ভেঙে মাঠে ডুকে পড়েন সাকিব। তখন তার পায়ে খেলার জুতাও ছিল না, স্যান্ডেল পরা সাকিব মাঠে ঢুকে স্কয়ার লেগ আম্পায়ার গাজি সোহেলের দিকে তেড়েফুঁরে এগিয়ে যান। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান। মিনিট পাঁচেক চলে এই ঘটনা। অবশেষে সাকিব মাঠ ছাড়েন। পরে চতুরঙ্গর বিপক্ষে রকিবুলকে দিয়েই বোলিং শুরু করায় রংপুর। 

বিবাদে জড়িয়ে অবশ্য লাভ হয়নি, রকিবুলের করা প্রথম ওভারের চতুর্থ বলেই ক্যাচ তুলে বিদায় নেন চতুরঙ্গ। ১৫ রান করা আরেক ওপেনার বিজয়ও টিকতে পারেননি বেশি সময়, দলীয় ১৮ রানে থামেন তিনি। ১৮ রানেই নেই ২ উইকেট, বরিশাল তখন ঘোর সঙ্কটে। এমন সময়ে ত্রাতা হয়ে হাজির হন ইব্রাহিম জাদরান ও মেহেদী হাসান মিরাজ। তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়ে তোলেন তারা। 

এই জুটিতেই জয়ের ভীত মিলে যায় বরিশালের। দলকে সুবিধাজনক অবস্থান পৌঁছে দিয়ে থামেন মিরাজ। আগে বল হাতেও পথ দেখানো ডানহাতি এই অলরাউন্ডার ২৯ বলে ৫টি চারে খেলেন ৪৩ রানের ইনিংস। ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এরপর আরও কিছুটা সময় পাড়ি দেন জাদরান। আফগানিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান ৪১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ৫২ রান করেন। 

এরপর দলের জয় নিশ্চিত করেন পাকিস্তানের ইফতিখার আহমেদ ও আফগানিস্তানের করিম জানাত। ইফতিখার ১৮ বলে একটি ছক্কায় ২৫ ও করিম ১৪ বলে ২টি চার ও একটি ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন। রংপুর রাইডার্সের সিকান্দার রাজা ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান রকিবুল হাসান ও রবিউল হক। 

এর আগে ব্যাটিং করা রংপুরের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। ডানহাতি এই ব্যাটসম্যান তার ৩৬ বলের ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কায় সাজান। ওপেনার রনি তালুকদার ২৮ বলে ৫টি চার ও একটি ছক্বায় ৪০ রান করেন। অধিনায়ক নুরুল হাসান ১২ ও শেষ দিকে রবিউল হক ১৫ বলে অপরাজিত ১৮ রান করেন। বরিশালের চতুরঙ্গ ও মিরাজ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সাকিব, এবাদত ও করিম। 

Related Topics

টপ নিউজ

ফরচুন বরিশাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / সাকিব আল হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net