Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
বিপিএল নিয়ে সাকিবের সমালোচনাকে মাশরাফি বলছেন ‘স্পট অন’

খেলা

টিবিএস রিপোর্ট
05 January, 2023, 09:35 pm
Last modified: 05 January, 2023, 09:40 pm

Related News

  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

বিপিএল নিয়ে সাকিবের সমালোচনাকে মাশরাফি বলছেন ‘স্পট অন’

সাকিব ও মাশরাফির মতো ক্রিকেটার যখন একই বিন্দুতে দাঁড়িয়ে সমালোচনার তীর ছোড়েন, তখন অবধারিতভাবেই বিপিএলের মান প্রশ্নের মুখে পড়ে যায়। তা আরও পোক্ত হয়, যখন বিপিএলের সফলতম কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও একই সুরে সুর মেলান।
টিবিএস রিপোর্ট
05 January, 2023, 09:35 pm
Last modified: 05 January, 2023, 09:40 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দুদিন আগে কথার ঝাঁপি খুলে দিয়েছিলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক ঘরোয়া টি-টোয়েন্টি আসরটি নিয়ে চরম সমালোচনা করেন। অনেক অসঙ্গতির কথা উল্লেখ করে বিপিএলকে হ-য-ব-র-ল আখ্যা দেন সাকিব। তার এই সমালোচনার সঙ্গে পুরোপুরি একমত মাশরাফি বিন মুর্তজা। সাকিবের সমালোচনাকে 'স্পট অন' বলেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। 

বাংলাদেশের বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের বক্তব্যের সঙ্গে একাত্মতা জানালেন ওয়ানডের সফলতম অধিনায়ক মাশরাফি। এমন দুজন যখন একই বিন্দুতে দাঁড়িয়ে সমালোচনার তীর ছোড়েন, তখন অবধারিতভাবেই বিপিএলের মান প্রশ্নের মুখে পড়ে যায়। তা আরও পোক্ত হয়, যখন বিপিএলের সফলতম কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও একই সুরে সুর মেলান। সাকিবের সমালোচনাকে বাস্তবসম্মত মনে করেন তিনবারের বিপিএলজয়ী এই কোচ। 

সাকিবের বক্তব্যের প্রসঙ্গে মাশরাফি বলেন, 'পরিবেশ দেখলে আপনার তা-ই মনে হবে। কারণ, এক মাঠে ছয়-সাত দল অনুশীলন করছে। রংপুর যেমন তাদের নিজ দায়িত্বে নিজেদের মাঠে অনুশীলন করছে, এ বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। আমাদের ওই নির্দিষ্ট দলের সুযোগ-সুবিধা, ওই যে বললাম না, আয়োজনটা সঠিক পন্থায় করতে হবে। তখন হয়তো এটা হবে। খালি চোখে যে কেউ এসে দেখে যে একই মাঠে সবকিছু হচ্ছে, অনুশীলন হচ্ছে। এটা হ-য-ব-র-ল ব্যাপার, এটা বলতে পারে।'

বাস্তবতা বোঝোতে গিয়ে মাশরাফি বলেন, 'সাকিবের সঙ্গে একমত, ইচ্ছার জায়গা, সীমাবদ্ধতার জায়গাও মাথায় এনেছি। লাভ না হলে তো আপনি থাকতে চাইবেন না। ফ্র্যাঞ্চাইজির মালিকগুলো লোকসান করে। ওই জায়গায় ক্রিকেট বোর্ডকে দেখতে হবে। সেটা 'কমফোর্ট জোনে' আনলে টুর্নামেন্টের চেহারা বদলে যাবে।'

'সিলেটের দলেরই কতো নাম। তিন বছর পর আল্লাহ না করুক যদি স্ট্রাইকার্স না থাকে, যারা কিনেছে, তারা যাতে টিকতে পারে, সেই কমফোর্ট জোনটা তৈরি করা। এটা ক্রিকেট বোর্ডকেই করতে হবে। কিন্তু দিন শেষে খেলার মাঠে খেলা কিন্তু খেলার মতোই হয়। একটা টুর্নামেন্টের সৌন্দর্য আছে, শুরুর দিকে একটা হাইপ তোলার ব্যাপার আছে, এ জিনিসটা হয়তো আমরা শুরু থেকেই পারিনি, এটা সত্য।' যোগ করেন মাশরাফি।

সাকিবের বক্তব্যকে বাস্তবসম্মত জানিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাহউদ্দিন বলেন, 'আমার মনে হয়, সাকিব অনেকটা বাস্তবসম্মত কথাই বলেছে। এই জায়গাটায় অনেক উন্নতি করা যেত। একটু চেষ্টা করলেই বেশ ভালো রকমের উন্নতি করা সম্ভব ছিল। আমার মনে হয় সাকিব যা বলেছে, ঠিকই বলেছে। এক্ষেত্রে আমার মনে হয় এখনই যদি আমরা তাড়াতাড়ি শুরু না করি (উন্নতি করা) তাহলে আমরা অনেক পিছিয়ে যাব।'

গত বুধবার একটি অনুষ্ঠানে বিপিএলের সমালোচনা করে সাকিব বলেন, 'বাংলাদেশের যে সম্ভাবনা, চাইলে না পারার কোনো কারণ আমি দেখি না। আমার ধারণা আমরা সৎ মনে চাইনি কখনও ওরকম কিছু করতে। এ কারণে এখন পর্যন্ত হয়নি। বাজার নেই কারণ আমরা বাজার তৈরি করতে পারিনি। এই বাজার অনেক বড় হওয়ার কথা ছিল। ১৬-২০ কোটি মানুষের দেশে এতো পছন্দের খেলায় বাজার থাকবে না, এটা বিশ্বাস করা খুবই দুঃখজনক। আমি অন্তত বিশ্বাস করি না। মার্কেটিংয়ের জায়গা থেকে এটা অনেক বড় ব্যর্থতা।'

ডিআরএসসহ অন্যান্য বিষয় নিয়ে সাকিব আরও বলেন, 'সদিচ্ছা থাকলে কোনো কিছু থেমে থাকার কিছু আমি দেখি না। সদিচ্ছা থাকলে আমি তো কোনো কারণই দেখি না কেন ডিআরএস থাকবে না, তিন মাস আগে ড্রাফট কিংবা নিলাম হবে না, দলগুলো দুই মাস আগে থেকে ঠিক হবে না এবং ক্রিকেটারদের পাওয়া যাবে…। এখন একজন ক্রিকেটার একদিন আসবে, দুই দিনে চলে যাবে, কে কখন আসবে-যাবে, কেউ জানে না। জার্সি পায় না এখনও ক্রিকেটাররা, নিউজে দেখলাম…। মানে, যা-তা অবস্থা।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / মাশরাফি বিন মর্তুজা / সমালোচনা / সাকিব আল হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net