Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
আর্জেন্টিনা বনাম মেক্সিকো:  হেড টু হেড পরিসংখ্যান

খেলা

টিবিএস ডেস্ক  
26 November, 2022, 03:55 pm
Last modified: 26 November, 2022, 04:02 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • শিল্পবাজারে মন্দার মুখেও কেন বাড়ছে লাতিন আমেরিকান সুররিয়ালিজমের চাহিদা

আর্জেন্টিনা বনাম মেক্সিকো:  হেড টু হেড পরিসংখ্যান

টিবিএস ডেস্ক  
26 November, 2022, 03:55 pm
Last modified: 26 November, 2022, 04:02 pm

গ্রুপ-সি এর লড়াইয়ে আর্জেন্টিনা আজ মেক্সিকোর মুখোমুখি হচ্ছে । লুসাই স্টেডিয়ামে রাত ১ টার ম্যাচটি দুই দলের জন্য বেশ উদ্বেগের। সৌদির বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। অন্যদিকে, পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ ড্র করেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে পিছিয়ে আছে মেক্সিকো। নক আউট পর্বে ১৬ দলের তালিকায় নাম তুলতে দুই দলই জেতার জন্য মরিয়া হয়ে আছে। 

এক জয় নিয়ে এখন পর্যন্ত গ্রুপ-সি'র শীর্ষে অবস্থান করছে সৌদি আরব। পোল্যান্ড এবং মেক্সিকো ম্যাচ ড্র করলেও পোল্যান্ড আছে দ্বিতীয় অবস্থানে; মেক্সিকোর অবস্থান তৃতীয়। প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপের অন্যতম দাবিদার আর্জেন্টিনার অবস্থান সবার নিচে। 

২৭ নভেম্বরের ম্যাচে আর্জেন্টিনার জন্য জেতা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আজকের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হারলে কফিনে শেষ পেরেকটি মারা হয়ে যাবে আর্জেন্টিনার। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে করুণ হার আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনে বড় ধাক্কা হয়ে দাড়িয়েছে। মেক্সিকোর বিপক্ষে জয় দিয়ে নিজেদের হারানো মনোবল ফিরে পেতে চাইবে মেসির দল। মেক্সিকোর জন্যেও সমীকরণটা একই। এদিকে, সন্ধ্যা ৭ টায় মুখোমুখি হবে সৌদি আরব ও পোল্যান্ড। এই ম্যাচের ফলাফলও পয়েন্ট টেবিলকে প্রভাবিত করবে। 

পরিসংখ্যানে দেখা যায়, মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার লড়াই বেশ চিত্তাকর্ষক।  আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনা ও মেক্সিকো মুখোমুখি হয়েছে মোট ৩৫ টি খেলায়; ১৬ টি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ; মাত্র ৫ টি ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো এবং বাকি খেলাগুলোতে সমতা নিয়ে ফিরেছে দুই দল। দুই দলের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানেও একটি হার ও চার জয় নিয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা, যেখানে মেক্সিকো ১ ড্র , দুই হার ও ২ জয় নিয়ে নড়বড়ে অবস্থায় আছে।

ফিফা বিশ্বকাপে মোট তিনবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো। সব ম্যাচেই মেক্সিকো হেরেছে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা ও মেক্সিকো মুখোমুখি হয়ে ৬-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।  ২০০৬ বিশ্বকাপে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা এবং সবশেষ, ২০১০ সালের বিশ্বকাপেও ৩-১ গোলে জয় পেয়েছিলো আলবিসেলেস্তেরা।   

২০১৯ সালে শেষবার দুইদল মুখোমুখি হয়েছিলো। লাউতারো মার্তিনেজের হ্যাট্রিকে  ৪-০-র বড় জয় নিয়ে ঘরে ফিরেছিলো আর্জেন্টিনা। পরিসংখ্যান যাই হোক, অঘটন দিয়েই শুরু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ। প্রথম হাফে দারুণ শুরু করলেও অফসাইড বন্যায় ভেসে গিয়েছিলো কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা; মার্তিনেজ, ডি-মারিয়া,  রোদ্রিগো, ওটামেন্দিরা খেলার ছন্দেই ছিলেন না, এবং সব সময়ের মত মেসি একা কি বা করতেন!

প্রায় তিন বছর ধরে টানা ৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা ইতালির রেকর্ড ভাঙ্গতে পারলো না , কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই  হোচট খেয়েছে।

নিঃসন্দেহে আজকের ম্যাচের ফেভারিট আর্জেন্টিনা। অঘটনের বিশ্বকাপে আরেকটি হার মানতে পারবে না ভক্ত ও সমর্থেকরা। চাপের সময়ে ছন্দ হারিয়ে ফেলা আর্জেন্টাইন দলপতি আশ্বস্ত করেছেন, আজকে তারা সাফল্য নিয়েই মাঠ ছাড়বেন। 
 

 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা / মেক্সিকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • শিল্পবাজারে মন্দার মুখেও কেন বাড়ছে লাতিন আমেরিকান সুররিয়ালিজমের চাহিদা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net