Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
বাংলাদেশের মানুষকে ট্রফি উৎসর্গ করলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

খেলা

টিবিএস রিপোর্ট
21 September, 2022, 04:15 pm
Last modified: 21 September, 2022, 06:34 pm

Related News

  • এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া
  • যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • এবার বাধার মুখে রংপুরে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ, ১৪৪ ধারা জারি
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

বাংলাদেশের মানুষকে ট্রফি উৎসর্গ করলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।’
টিবিএস রিপোর্ট
21 September, 2022, 04:15 pm
Last modified: 21 September, 2022, 06:34 pm
ছবি: টিবিএস

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরেছে । বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন দেশের মানুষকে সাফ শিরোপা উৎসর্গ করেছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) নেপাল থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।'

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নারী ফুটবল দল। বিমানবন্দরে দলকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এরপর বিমানবন্দরে দলের জয় উদযাপনে কেক কাটা হয়।

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জাতীয় নারী ফুটবল দল বলেছে, 'আমাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য এমন একটি উষ্ণ অভ্যর্থনা আয়োজনের জন্য আমরা মন্ত্রী মহোদয় ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।'

A grand welcome awaits SAFF champion girls#saffwomenschampionship #SAFFWomens2022 #saffwomenschampionship2022 #football #womenfootball pic.twitter.com/1KwXotMQfI— The Business Standard (@tbsnewsdotnet) September 21, 2022

দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, 'এর জন্য প্রধানমন্ত্রী ও কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ।'

আজ সাফ বিজয়ী মেয়েদের বরণ করতে বিমানবন্দরে ভিড় জমান হাজারো ভক্ত-সমর্থক। সমর্থক, সংবাদকর্মীদের ভিড়ে ধাক্কাধাক্কির শিকার হন নারী ফুটবল দলের কয়েকজন খেলোয়াড়। ভিড়ের কারণে শেষ পর্যন্ত বিমানবন্দরে নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করতে হয়।

বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সাফজয়ী দলকে নিয়ে ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের উদ্দেশে যাত্রা শুরু হয়।

SAFF champion girls arrive home to warm reception#saffwomenschampionship #SAFFWomens2022 #saffwomenschampionship2022 #football #womenfootball pic.twitter.com/HPo7pdM3Fg— The Business Standard (@tbsnewsdotnet) September 21, 2022

নারী ফুটবল দলকে বহনকারী বাসটি বিমানবন্দর-কাকলী-জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়-বিজয় সরণি-ফকিরাপুল হয়ে বাফুফে ভবন যাবে।

বহরে কয়েকটি ব্যান্ড পার্টির গাড়িও রয়েছে। পুলিশি প্রহরায় মোটর শোভাযাত্রাটি গন্তব্যের উদ্দেশে রওনা করে।

বাংলাদেশ নারী ফুটবল দল ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নেয়। 

বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

A grand welcome awaits SAFF champion girls#saffwomenschampionship #SAFFWomens2022 #saffwomenschampionship2022 #football #womenfootball pic.twitter.com/2YcbJevqjp— The Business Standard (@tbsnewsdotnet) September 21, 2022

 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ / সাফ চ্যাম্পিয়ন / সাফ ফুটবল / নারী ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া
  • যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • এবার বাধার মুখে রংপুরে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ, ১৪৪ ধারা জারি
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net