Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নিগার-সালমার নৈপুণ্যে বাংলাদেশের শুভসূচনা

খেলা

টিবিএস রিপোর্ট
19 September, 2022, 01:50 am
Last modified: 19 September, 2022, 01:59 am

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

নিগার-সালমার নৈপুণ্যে বাংলাদেশের শুভসূচনা

পরের ম্যাচে সোমবার আবু ধাবিতেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নিগারদের প্রতিপক্ষ আমেরিকা। ম্যাচটি একই ভেন্যুতে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 
টিবিএস রিপোর্ট
19 September, 2022, 01:50 am
Last modified: 19 September, 2022, 01:59 am
৬২ রানের জুটি গড়েন নিগার-শারমিন। ছবি: আইসিসি

ব্যাট হাতে নেতার মতো খেললেন নিগার সুলতানা। তার অধিনায়কোচিত ইনিংসের শেষটায় থাকলো ঝড়ও। অবদান রাখেন শারমিন সুলতানাও। তাতে লড়াকু পূঁজি পায় বাংলাদেশ। পরে বল হাতে স্পিন ভেল্কি দেখান সালমা খাতুন। তাকে দারুণ সঙ্গ দেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারও। ব্যাটে-বলে শাসন করে জয়ে শুরু হলো বাংলাদেশের। 

রোববার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এদিন আইরিশদের বিপক্ষে দশম টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। এই জয়ে তাদের বিপক্ষে নিজেদের রেকর্ড আরেকটু সমৃদ্ধ করে নিলেন নিগার-সালমারা। ১০ বারের সাক্ষাতে সপ্তম জয় পেল বাংলাদেশ। 

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ শারমিন ও ম্যাচসেরা নিগারের ব্যাটে ৪ উইকেটে ১৪৩ রান তোলে। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৯.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তাদের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। 

মাঝারি লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। এখান থেকে দলের হাল ধরে ৪৫ রানের জুটি গড়েন অ্যামি হান্টার ও অধিনায়ক লরা ডেল্যানি। ৩২ বলে ৩টি চারে ৩৩ রান করা হান্টারের বিদায়ে ভাঙে এই জুটি। 

২৮ রান করা ডেল্যানিও কিছুক্ষণ পর বিদায় নেন, তাকে ফেরান সালমা। এরপর আইরিশদের হয়ে কেবল রান করতে পেরেছেন এইমার রিচার্ডসন। ডানহাতি এই অলরাউন্ডার রান আউটে কাটা পড়ার আগে ২৬ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন। সালমা ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান সানজিদা ও নাহিদা। আইরিশদের তিন জন ব্যাটার রান আউট হন। 

এর আগে ব্যাটিং করা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিগার। ইনিংসের পঞ্চম ওভারে ব্যাটিংয়ে নেমে শেষ বল পর্যন্ত খেলেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ সেরার পুরস্কার জেতা উইকেটরক্ষক এই ব্যাটার ৫৩ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৬৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। 

ওপেনার শারমিন ৪০ বলে ৭টি চারে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। মুর্শিদা খাতুন ১৬, শোবানা মোস্তারী ৪ ও রিতু মনি ৩ রানে অপরাজিত থাকেন। আইরিশদের হয়ে একটি করে উইকেট নেন রিচার্ডসন, লিহ পল, আর্লেনে কেলি ও লরা ডেল্যানি। 

পরের ম্যাচে সোমবার আবু ধাবিতেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নিগারদের প্রতিপক্ষ আমেরিকা। ম্যাচটি একই ভেন্যুতে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ক্রিকেট দল / বিশ্বকাপ বাছাই পর্ব / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net