Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
‘উনার কী যোগ্যতা আছে আমার ব্যাপারে কথা বলার’- বুলবুলের উদ্দেশ্যে সুজন

খেলা

টিবিএস রিপোর্ট
12 September, 2022, 07:55 pm
Last modified: 12 September, 2022, 07:59 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

‘উনার কী যোগ্যতা আছে আমার ব্যাপারে কথা বলার’- বুলবুলের উদ্দেশ্যে সুজন

সংবাদমাধ্যমে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করার আগ্রহের কথা জানালেও প্রকৃতপক্ষে বুলবুলের মধ্যে সেই আগ্রহ দেখেননি সুজন। এ ছাড়া বুলবুলের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিসিবির এই পরিচালক।
টিবিএস রিপোর্ট
12 September, 2022, 07:55 pm
Last modified: 12 September, 2022, 07:59 pm
আমিনুল ইসলাম বুলবুল ও খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে ম্যাচের আগে কথার লড়াইয়ে মেতেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার এক মন্তব্যে কড়া ভাষায় জবাব দেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবার তার এক সময়ের সতীর্থ আমিনুল ইসলাম বুলবুলকে এক হাত নিলেন। প্রশ্ন তুললেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের যোগ্যতা নিয়েও। 

দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন বুলবুল। এশিয়া কাপ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি। সেখানে বাংলাদেশি কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল জানান, টিম ডিরেক্টর হিসেবে সুজন ব্যর্থ। পারফরম্যান্স খারাপ হলে ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করানো হলে সুজনকে কেন নয়। তার মতে, সুজনের কথাবার্তা দলকে বিরক্ত করে।

সোমবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের আবহে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশ দলের। প্রথম দিনের অনুশীলনের শেষ দিকে সংবাদমাধ্যমের সঙ্গে দলের অনেক বিষয় নিয়ে কথা বলেন সুজন। এ সময় তাকে নিয়ে করা বুলবুলের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে বিসিবির এই পরিচালক প্রশ্ন রাখেন, তাকে নিয়ে মন্তব্য করার কী যোগ্যতা আছে বুলবুলের!

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টিম ডিরেক্টরের দয়িত্ব পালন করে আসা সুজন বলেন, 'আমার যোগ্যতা... আমি বিসিবিতে আছি, আমি তো নির্বাচিত পরিচালক। ওখান থেকে আমাদের টিম ডিরেক্টর করা হয়েছে। বোর্ডের প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি কেনো আমাকে দায়িত্ব দিয়েছেন বলতে পারব না। এটা তো আমি চেয়ে নিইনি। আমি তো বাচ্চা না। আমি তো কাঁদবো না যে এটা লাগবে।' 

'উনার কী যোগ্যতা আছে আমার ব্যাপারে কথা বলার, সেটাই আমি জানি না আসলে। উনার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। খেলা ছাড়ার পর থেকে আমি ক্রিকেটের সঙ্গেই আছি। ন্যূনতম একটা বেতনে সাড়ে ৪ বছর বিসিবিতে কাজ করেছি।' যোগ করেন সুজন।

সংবাদমাধ্যমে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করার আগ্রহের কথা জানালেও প্রকৃতপক্ষে বুলবুলের মধ্যে সেই আগ্রহ দেখেননি সুজন। তিনি বলেন, 'আপনাদের মাধ্যমে সব সময় শুনি, উনি বাংলাদেশে কাজ করতে চান। আমার তো এগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞতা। আমি নিজেই  উনাকে অফার দিয়েছি বাংলাদেশে কাজ করতে। উনি কোনোদিনই আমাকে জানাননি যে কাজ করতে চান। উনি প্রতিবারই এ রকম হাইপ তোলেন।'

বুলবুলের যোগ্যতার প্রশ্ন তুলে তার সঙ্গে নিজের তুলনাও দেন সুজন। তার ভাষায়, 'উনি কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন? উনি আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে একবারই কাজ করেছেন, যেবার আবাহনীতে কাজ করেছেন। এ ছাড়া উনি চীন, ব্যাংকক, ফিলিপাইন... ওখানে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ছেলে মেয়েদের সঙ্গে কাজ করেছেন। ওখানে আন্তর্জাতিক ক্রিকেট কোথায় পেলেন। সুতরাং ওনার যোগ্যতাটা কোথায়? আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ করেছি। বাংলাদেশের হেড কোচও ছিলাম।'

সুজন মনে করেন, অন্যের যোগ্যতা নিয়ে কথা বলার আগে নিজের যোগ্যতা নিয়ে চিন্তা করা উচিত। বুলবুলকে সেই পরামর্শই দিয়েছেন তিনি, 'একটা মানুষকে নিয়ে যখন বলব, তখন নিজের যোগ্যতা নিয়েও চিন্তা করা উচিত যে আমি কতটুকু পারি না পারি। কে ভালো, কে খারাপ; এটা জাস্টিফাই করার অধিকার তার যেমন নেই, আমারও নেই। তাই এটা নিয়ে আমি বলতেও চাই না। উনি বড়, উনাকে সেই শ্রদ্ধাটা আমি সব সময় করি, করব।'

দূরে থেকে এভাবে সমালোচনা না করে বুলবুলকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করার আহ্বান জানান সুজন। ভালো পরিকল্পনা দিলে সেই অনুযায়ী কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, 'উনি যেভাবে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে, উনি আসুক; আমাদের সঙ্গে বসুক। বাংলাদেশ দলকে বদলানোর কোনো পরিকল্পনা থাকলে আমাদেরকে দিক, আমরাও যেন তেমন পরিকল্পনা করতে পারি।'

Related Topics

টপ নিউজ

খালেদ মাহমুদ সুজন / আমিনুল ইসলাম বুলবুল / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net