Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
সমর্থকদের জন্য সাকিবের ‘স্যরি’

খেলা

টিবিএস রিপোর্ট
02 September, 2022, 02:25 am
Last modified: 02 September, 2022, 03:06 am

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সমর্থকদের জন্য সাকিবের ‘স্যরি’

ম্যাচ যে মিরপুরে হচ্ছে না, সেটা বোঝারই উপায় ছিল না। এশিয়া কাপের দুই ম্যাচেই ঘরের মাঠের মতো সমর্থন পেয়েছে বাংলাদেশ। কিন্তু কেবলই হতাশা সঙ্গী হয়েছে মাঠে যাওয়া সমর্থকদের।
টিবিএস রিপোর্ট
02 September, 2022, 02:25 am
Last modified: 02 September, 2022, 03:06 am

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কি শারজাহ ক্রিকেট স্টেডিয়াম; পুরো গ্যালারিজুড়ে লাল-সবুজের গর্জন। ম্যাচ যে মিরপুরে হচ্ছে না, সেটা বোঝারই উপায় ছিল না। এশিয়া কাপের দুই ম্যাচেই শারজাহ ও দুবাই স্টেডিয়ামের গ্যালারি থেকে ঘরের মাঠের মতো সমর্থন পেয়েছে বাংলাদেশ। 

কিন্তু যাদের জন্য গলা ফাটানো, তারা উদযাপনের উপলক্ষ্য এনে দিতে পারেননি ভক্তদের। দুই ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে বেজে গেছে বিদায় ঘণ্টাও। ঘরের মাঠের মতো সমর্থন পেয়েও জয়ের হাসি এনে দিতে না পারায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও সমর্থনের আশার কথা জানিয়েছেন। 

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, 'আমরা যেকোনো জায়গায় (সফরে) যাই, সব জায়গায় এই ধরনের সমর্থন পাই। সমর্থকদের জন্য দুঃখ অনুভব করতেই হয়। আমাদের ভালো-মন্দ সব সময় যেভাবে তারা আমাদের সমর্থন জোগান, আশা করি তারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব তাদেরকে কিছু উপহার দিতে।'

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রায় পুরো গ্যালারি ছিল বাংলাদেশের সমর্থকদের দখলে। শাহজাহর গ্যালারিতে থেকে শুধু 'বাংলাদেশ, বাংলাদেশ'; 'সাকিব, সাকিব'- আওয়াজই ভেসে এসেছে। সেই আওয়াজে আফগান ভক্তদের আওয়াজ বলতে গেলে শোনাই যায়নি। যদিও ম্যাচের পরে কেবল আফগান ভক্তরাই আওয়াজ তুলেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও দুবাই স্টেডিয়ামের গ্যালারি লাল সবুজে সেজেছিল। তবে আগের ম্যাচের মতো সংখ্যা ছিল না। এই ম্যাচে উল্লেখসংখ্যক শ্রীলঙ্কার সমর্থক মাঠে এসেছিলেন দলকে সমর্থন যোগাতে। শেষ পর্যন্ত তাদের মুখে হাসি ফোটে। রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সুপার ফোরে উঠে যায় তাদের দল। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / এশিয়া কাপ / সমর্থক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net