Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের টিম ডেভিড

খেলা

টিবিএস ডেস্ক
01 September, 2022, 02:40 pm
Last modified: 01 September, 2022, 02:52 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের টিম ডেভিড

টিম ডেভিডের বাবা রড ডেভিড শখের বসে ক্রিকেট খেলতে গিয়ে সুযোগ পেয়ে যান সিঙ্গাপুর জাতীয় দলে। ১৯৯৭ আইসিসি ট্রফিতে সিঙ্গাপুরের হয়ে খেলেন তিনি। কিন্তু পরে সিঙ্গাপুরে আর থিতু হননি তিনি, ফিরে যান অস্ট্রেলিয়ায়। এরপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠেন টিম ডেভিড।
টিবিএস ডেস্ক
01 September, 2022, 02:40 pm
Last modified: 01 September, 2022, 02:52 pm

আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠের এই বিশ্বকাপের মাস দেড়েক বাকি থাকলেও এরই মধ্যে দল ঘোষণা করে দিয়েছে অজিরা। এই দলে চমক রেখেছে আয়োজক দেশটি। সিঙ্গাপুরের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলা টিম ডেভিডকে দলে নিয়েছে সংক্ষিপ্ততম ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়নরা।

ডেভিড সরাসরি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ায় এটাকে চমক হিসেবে দেখা হচ্ছে। যদিও ২৬ বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার এই ব্যাটসম্যানের অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়াকে চমক বলাটা কঠিন। কারণ তার অস্ট্রেলিয়া দলে জায়গা পাওয়া নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হয়ে আসছিল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে অস্ট্রেলিয়া যে দলটি দিয়েছে, সেই দলে ডেভিডের অন্তর্ভুক্তিই একমাত্র পরিবর্তন। ডেভিডকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে লেগ স্পিনার মিচেল সোয়েপসনকে। এ ছাড়া গত বছর সংযুক্ত আরব আমিরাতে খেলা দলের সবাই আছেন ১৫ সদস্যের এই স্কোয়াডে। 

সিঙ্গাপুরের হয়ে খেললেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে পরিচিত মুখ ডেভিড। আইপিএলের গত আসরের মেগা নিলামে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। ৮ কোটি ২৫ লাখ রুপিতে ডেভিডকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বর্তমানে দ্য হান্ড্রেড খেলায় ব্যস্ত ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার সুঠামদেহীর এই ব্যাটসম্যান খেলেছেন পিসিএল, সিপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট ও বিগ ব্যাশে।

ডেভিডের বাবা-মা অস্ট্রেলিয়ান। বাবা রড ডেভিড পেশায় ছিলেন প্রকৌশলী, খেলতেন ক্রিকেটও। পেশাগত কাজে নব্বইয়ের দশকে সিঙ্গাপুরে পাড়ি জমান তিনি। ১৯৯৬ সালে সেখানেই জন্ম ডেভিডের। 

রড ডেভিড শখের বসে ক্রিকেট খেলতে গিয়ে সুযোগ পেয়ে যান সিঙ্গাপুর জাতীয় দলে। ১৯৯৭ আইসিসি ট্রফিতে সিঙ্গাপুরের হয়ে খেলেন তিনি। কিন্তু পরে সিঙ্গাপুরে আর থিতু হননি তিনি, ফিরে যান অস্ট্রেলিয়ায়। এরপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠেন টিম ডেভিড। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক বিভিন্ন দলে খেলেছেন তিনি। 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে একটি আসরে দারুণ পারফরম্যান্সে নজর কাড়েন ডেভিড। যা তাকে জায়গা করে দেয় বিগ ব্যাশে। যদিও শুরুতে তেমন কিছু করতে পারেননি তিনি। তবে সময়ের সাথে সাথে নিজেকে মেলে ধরতে থাকেন ডেভিড। একটা পর্যায়ে জন্ম পরিচয়ের সূত্রে ডাক আসে সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে খেলার, সুযোগটা লুফে নেন তিনি। 

কাতারের বিপক্ষে ২০১৯ সালে ডেভিডের টি-টোয়েন্টি অভিষেক হয়। অভিষেকেই নিজের কার্যকারিতা প্রমাণ করেন তিনি, খেলেন ২৯ বলে ৩৮ রানের ইনিংস। এর কয়েকদিন পর নেপালের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো শাসন করেন ডানহাতি এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে ৪৩ বলে ৭৭ রান করা ডেভিড পরের ম্যাচেই খেলেন ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস। সিঙ্গাপুরের হয়ে ১২ টি-টোয়েন্টিতে ৪টি হাফ সেঞ্চুরিসহ ১৫৮.৫২ স্ট্রাইক রেট ও ৪৬.৫০ গড়ে ৫৫৮ রান করেছেন ডেভিড।

সিঙ্গাপুরের হয়ে আলো ঝরিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেতে থাকেন ডেভিড। একে একে প্রায় সব লিগে খেলা হয়ে গেছে তার। এখন পর্যন্ত ১২২ টি-টোয়েন্টি খেলেছেন ডেভিড। ১১টি হাফ সেঞ্চুরিসহ ১৬৪.১৭ স্ট্রাইক রেট ও ৩২.১৯ রান করেছেন ২ হাজার ৬৪০। এতে অস্ট্রেলিয়ান নির্বাচকদের নজরে পড়েন তিনি। শুরু হয় তাকে অস্ট্রেলিয়া দলে নেওয়ার আলোচনা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো তার। 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, জশ ইংলিশ, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড ও কেন রিচার্ডসন।

Related Topics

টপ নিউজ

টিম ডেভিড / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / স্কোয়াড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net