Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2026, 12:00 pm
Last modified: 09 May, 2026, 12:01 pm

Related News

  • ও, এ-লেভেল পরীক্ষাকেন্দ্রগুলোকে বিদেশে ফি পাঠানোর অনুমতি দিলো কেন্দ্রীয় ব্যাংক
  • বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের ২ কর্মচারী গ্রেপ্তার
  • পিএসসির প্রশ্নফাঁস: পাসপোর্ট অফিসের গার্ড শাহাদাতের ১০-১২ কোটি টাকার সম্পদ
  • আবেদ আলীর দেওয়া প্রশ্নে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পাশ করেছেন অন্তত ১২ প্রার্থী
  • পিএসসির প্রশ্নফাঁসে ১২ বছরে অন্তত ৬০ কোটি টাকা কামিয়েছেন ডেসপ্যাচ রাইডার খলিলুর

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার কিছু অংশে এই পরীক্ষা বাতিল করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
09 May, 2026, 12:00 pm
Last modified: 09 May, 2026, 12:01 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ায় গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত এএস লেভেলের (এ লেভেলের অংশ) 'ম্যাথমেটিকস পেপার ১২' বা গণিত পরীক্ষাটি বাতিল করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। বাংলাদেশসহ প্রশাসনিক জোন ৩ ও ৪-এর আওতাভুক্ত দেশগুলোতে এই পরীক্ষা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে কেমব্রিজ ইন্টারন্যাশনাল জানায়, 'প্রশ্ন ফাঁসের ব্যাপকতার কারণে আমরা এই পেপারটি চূড়ান্ত পরীক্ষার ফল নির্ধারণে ব্যবহার করতে পারছি না।' 

জুন সিরিজের সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সব পরীক্ষার্থীকে আগামী ৯ জুন বিকল্প প্রশ্নপত্রে আবারও পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছে বোর্ড। এ জন্য শিক্ষার্থী বা স্কুল কর্তৃপক্ষকে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না বলেও জানানো হয়েছে। 

কেমব্রিজ জানায়, মূল্যায়নপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের প্রতি সুবিচার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'একটি বিকল্প প্রশ্নপত্রের মাধ্যমে সবার জন্য সুষ্ঠু ফলাফল নিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে যে গ্রেড দেওয়া হবে, তা বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট সবার কাছে গ্রহণযোগ্য হবে।' 

তবে পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বোর্ড। আগামী ১১ আগস্টই ফলাফল প্রকাশ করা হবে। বিকল্প এই পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে আগামী ১৫ মের মধ্যে স্কুলগুলোকে বিস্তারিত নির্দেশনা এবং প্রশ্নোত্তর (এফএকিউ) দেওয়া হবে।

তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 

ঘটনাটি তদন্তে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে কেমব্রিজ কর্তৃপক্ষ। 

তারা জানায়, 'প্রশ্নপত্র চুরির এই ঘটনাটি বর্তমানে তদন্তের অধীন।' এ ছাড়া যারা এই গোপন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রমাণিত হবে, তাদের আজীবন বহিষ্কারসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে বোর্ড।

বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার কিছু অংশে এই পরীক্ষা বাতিল করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এ লেভেল / প্রশ্নফাঁস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ও, এ-লেভেল পরীক্ষাকেন্দ্রগুলোকে বিদেশে ফি পাঠানোর অনুমতি দিলো কেন্দ্রীয় ব্যাংক
  • বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের ২ কর্মচারী গ্রেপ্তার
  • পিএসসির প্রশ্নফাঁস: পাসপোর্ট অফিসের গার্ড শাহাদাতের ১০-১২ কোটি টাকার সম্পদ
  • আবেদ আলীর দেওয়া প্রশ্নে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পাশ করেছেন অন্তত ১২ প্রার্থী
  • পিএসসির প্রশ্নফাঁসে ১২ বছরে অন্তত ৬০ কোটি টাকা কামিয়েছেন ডেসপ্যাচ রাইডার খলিলুর

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net