Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

আন্তর্জাতিক

সিএনএন
29 June, 2026, 11:10 am
Last modified: 29 June, 2026, 11:11 am

Related News

  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • ইউরোপ মহাদেশ কেন সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে?
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার
  • তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

যুক্তরাষ্ট্রের প্রায় ৯০ শতাংশ বাড়িতে এসি থাকলেও ইউরোপে এই হার মাত্র ২০ শতাংশের কাছাকাছি।
সিএনএন
29 June, 2026, 11:10 am
Last modified: 29 June, 2026, 11:11 am
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স

ইউরোপে দিন দিন তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। এতে মহাদেশটির কোটি কোটি মানুষ রেকর্ড ভাঙা তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। প্রচণ্ড এই গরমে স্বস্তির তেমন কোনো উপায় নেই। ইউরোপের বাড়িগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার খুবই কম। সেখানকার বেশির ভাগ বাসিন্দা বৈদ্যুতিক পাখা, বরফ বা ঠান্ডা পানিতে গোসল করে গরম কাটানোর চেষ্টা করেন।

যুক্তরাষ্ট্রের প্রায় ৯০ শতাংশ বাড়িতে এসি থাকলেও ইউরোপে এই হার মাত্র ২০ শতাংশের কাছাকাছি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন অনেক আগেভাগেই তীব্র তাপপ্রবাহ শুরু হচ্ছে। এর ফলে মৃত্যুর হারও বাড়ছে। এমন পরিস্থিতিতে সম্পদশালী ইউরোপীয় দেশগুলো কেন এসি ব্যবহারে অনীহা দেখাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রয়োজনহীনতা ও উচ্চ ব্যয়

ইউরোপের অনেক দেশে ঐতিহাসিকভাবে ঘর ঠান্ডা করার তেমন কোনো প্রয়োজন ছিল না। বিশেষ করে উত্তরাঞ্চলের দেশগুলোতে আগে তাপপ্রবাহ হলেও তা বর্তমানের মতো ভয়াবহ বা দীর্ঘস্থায়ী ছিল না। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) জ্বালানি দক্ষতা বিভাগের প্রধান ব্রায়ান মাদারওয়ে বলেন, 'ইউরোপে এসির ব্যবহারের কোনো ঐতিহ্য নেই। কারণ সাম্প্রতিক সময় পর্যন্ত এর কোনো বড় প্রয়োজন ছিল না।'

ইতালির রাজধানী রোমের ঐতিহাসিক কলোসিয়ামের পাশে ওয়াটার মিস্টের সাহায্যে শরীর জুড়িয়ে নিচ্ছেন সাধারণ মানুষ ও পর্যটকরা। ২৬ জুন, ২০২৬। ছবি: রয়টার্স

ইউরোপে এসিকে প্রয়োজনের বদলে বিলাসিতা হিসেবে দেখা হয়। এটি কেনা এবং চালানোও বেশ ব্যয়বহুল। অনেক ইউরোপীয় দেশে বিদ্যুতের দাম যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি, অথচ মানুষের আয় সে তুলনায় কম। ফলে এসির খরচ মেটানো অনেক ইউরোপীয়র জন্য কঠিন।

স্থাপত্যশৈলী ও পুরনো ভবন

দক্ষিণ ইউরোপের দেশগুলোর পুরনো ভবনগুলো গরমের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। সেগুলোর পুরু দেয়াল ও ছোট জানালা সরাসরি রোদ আটকায় এবং বাতাস চলাচলে সাহায্য করে। এতে ঘর ঠান্ডা থাকে এবং কৃত্রিম শীতলীকরণের প্রয়োজন কম হয়। 

তবে মহাদেশের অন্য অংশের বাড়িগুলো গরমের কথা ভেবে বানানো হয়নি।

ইউরোপের অনেক ভবনই বেশ পুরনো এবং এসি প্রযুক্তি জনপ্রিয় হওয়ার আগে তৈরি। ইংল্যান্ডে প্রতি ছয়টি বাড়ির একটি ১৯০০ সালের আগে নির্মিত। ব্রায়ান মাদারওয়ে বলেন, এসব পুরনো বাড়িতে এসির কেন্দ্রীয় ব্যবস্থা বসানো অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।

জার্মানির বাড হমবুর্গ টেনিস ক্লাবে তাপদাহের মধ্যে দর্শকদের বিনামূল্যে টুপি দিচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ২৬ জুন, ২০২৬। ছবি: রয়টার্স

আইনি বাধা ও নীতিগত সমস্যা

যুক্তরাজ্যভিত্তিক 'এয়ার কন্ডিশনিং কোম্পানি'র পরিচালক রিচার্ড স্যামন বলেন, অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে এসির অনুমোদন পাওয়া যায় না। বিশেষ করে ঐতিহ্যবাহী এলাকা বা সংরক্ষিত ভবনের বাইরের দিকে এসি বসলে দৃশ্যপট নষ্ট হতে পারে—এমন অজুহাতে কর্তৃপক্ষ অনুমতি দেয় না।

এছাড়া পরিবেশগত নীতিমালার বিষয়টিও রয়েছে। ইউরোপ ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এসির ব্যবহার বাড়লে এই লক্ষ্য পূরণ কঠিন হতে পারে। এসি প্রচুর বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি বাইরের গরম বাতাস আরও বাড়িয়ে দেয়। প্যারিসে করা এক গবেষণায় দেখা গেছে, এসির কারণে বাইরের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। ঘনবসতিপূর্ণ শহরগুলোর জন্য এই প্রভাব বেশ ক্ষতিকর।

জ্বালানি বাঁচাতে ২০২২ সালে স্পেন একটি নিয়ম চালু করেছে। এর ফলে সরকারি জায়গাগুলোতে এসির তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা নিষিদ্ধ।

দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ

ইউরোপ এখন বিশ্বের অন্য অঞ্চলের চেয়ে দ্বিগুণ দ্রুতগতিতে উত্তপ্ত হচ্ছে। ফলে এসির প্রতি নেতিবাচক মনোভাব বদলাতে শুরু করেছে। এখন ইউরোপের দেশগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হলো, হয় তারা পরিবেশের ক্ষতি করে এসি ব্যবহার করবে, নয়তো গরম মোকাবিলায় বিকল্প কোনো পথ খুঁজবে।

পোল্যান্ডের ওয়ারশতে তাপদাহের মধ্যে আশ্রয়কেন্দ্রের পাশে ছোট পুলে নেমে শরীর ঠান্ডা করছে একটি কুকুর। ২৬ জুন, ২০২৬। ছবি: রয়টার্স

ইউকে গ্রিন বিল্ডিং কাউন্সিলের পরিচালক ইয়েতুন্দে আব্দুল বলেন, 'বাড়িগুলোকে কেবল ঠান্ডার জন্য নয়, বরং তীব্র গরম মোকাবিলায় সক্ষম করে গড়ে তুলতে হবে।'

আইইএ-র প্রতিবেদন বলছে, ২০৫০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে এসির সংখ্যা বেড়ে ২৭৫ মিলিয়নে পৌঁছাতে পারে, যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। রিচার্ড স্যামন জানান, গত পাঁচ বছরে বাসাবাড়িতে এসির চাহিদা তিন গুণের বেশি বেড়েছে। 

তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাধিকা খোসলা সতর্ক করেছেন যে এসি ব্যবহারের ফলে একটি 'দুষ্টচক্র' তৈরি হতে পারে। এসি জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে চালানো হয়, যা পরিবেশকে আরও গরম করে তোলে। 

ব্রায়ান মাদারওয়ে বলেন, চরম গরম ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে এসির প্রতি মানুষের মানসিকতা অবশ্যই বদলাবে। তবে এসির কারণে যাতে জলবায়ুর বড় ক্ষতি না হয়, তার জন্য কড়া নিয়ম প্রণয়ন জরুরি। কারণ প্রতিটি এসি আগামী এক বা দুই দশকের জন্য কার্বন নিঃসরণের পথ তৈরি করে দেয়। তাই শুরুতেই সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।

Related Topics

টপ নিউজ

ইউরোপ / এসি / তীব্র তাপদাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • ইউরোপ মহাদেশ কেন সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে?
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার
  • তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net