Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি
23 June, 2026, 10:20 pm
Last modified: 23 June, 2026, 10:41 pm

Related News

  • অর্থনৈতিক হুমকির কারণ হয়ে উঠছে তীব্র তাপদাহ
  • ইরান যুদ্ধের জেরে ইউরোপে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছেছে
  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

তীব্র গরমের পূর্বাভাস থাকায় মঙ্গলবার নির্ধারিত সময়ের আগেই বন্ধ ঘোষণা করেছে আইফেল টাওয়ার। রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত খোলা রাখার পরিবর্তে এটি বিকেল ৪টায় বন্ধ করা হয়। বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থীসমৃদ্ধ জাদুঘর ল্যুভও বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৪টায় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসি
23 June, 2026, 10:20 pm
Last modified: 23 June, 2026, 10:41 pm
ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি বলেছেন, তীব্র গরমে স্বস্তি খুঁজতে অনেক মানুষ ঝুঁকি উপেক্ষা করে নদী ও জলাধারে নামছেন। ছবি: বিবিসি

ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে গত বৃহস্পতিবার থেকে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। এ সময় ফ্রান্সের কয়েকটি বড় শহরে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে এবং ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করেছে।

ফ্রান্সের ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি বলেন, 'তাপপ্রবাহের সময় নিরাপত্তাহীন স্থানে সাঁতার কাটাকে মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়। এতে প্রাণহানির ঝুঁকি থাকে।'

এ পর্যন্ত তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স, স্পেন ও ইতালি।

ফ্রান্সে মঙ্গলবার জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশটির গড় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সোমবার রাত ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ রাত।

ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্সের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতে সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশটির অর্ধেকেরও বেশি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ।

অন্যদিকে, স্পেনে জাতীয় তাপপ্রবাহের তৃতীয় দিনে কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণের আন্দালুসিয়া এবং উত্তরের কান্তাব্রিয়া ও বাস্ক অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবের দিক থেকে ইউরোপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি স্পেন।

দেশটির আবহাওয়া সংস্থা এমেত জানিয়েছে, জুন মাসে তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে মূল ভূখণ্ড স্পেনে জুন মাসে ১০টি তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে, যেখানে আগের ২৫ বছরে এর পরিমাণ ছিল মাত্র দুটি।

ইতালিতে রোম, মিলান, ফ্লোরেন্স, তুরিন ও ভেনিসসহ ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ধরনের সতর্কতা এমন পরিস্থিতির ইঙ্গিত দেয়, যা শুধু বয়স্ক বা দীর্ঘমেয়াদি রোগীদের নয়, সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী বলেন, অনেক মানুষ ঝুঁকি বিবেচনা না করেই নদী ও খালে নেমে শরীর ঠান্ডা করার চেষ্টা করছেন।

নিহতদের মধ্যে রয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরী, যে রোববার সন্ধ্যায় পরিবারের সঙ্গে ফন্তেন-লা-পোর এলাকায় সেঁন নদীতে গোসল করতে নেমেছিল। তবে সে সাঁতার জানত না।

এদিকে, লিঁওর কাছে একটি পার্কসংলগ্ন রোন নদী থেকে উদ্ধার করা এক তরুণ পেশাদার ফুটবলার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। নদীর যে অংশে সাঁতার নিষিদ্ধ, সেখানে ডুবে যাওয়া চার তরুণকে উদ্ধারে জরুরি সেবাকর্মীদের ডাকা হয়েছিল।

ফ্রান্সে সোমবার চরম তাপমাত্রার জন্য আরও দুজনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় কারপন্ত্রা শহরের একটি পার্কিং এলাকায় পারিবারিক গাড়ির ভেতর দুই ও চার বছর বয়সী দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।

জার্মানিতেও বেশ কয়েকজন ডুবে মারা গেছেন। দেশটির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সপ্তাহের শেষে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জার্মান লাইফসেভিং অ্যাসোসিয়েশন (ডিএলআরজি) জানিয়েছে, শুক্রবার থেকে রোববারের মধ্যে সাঁতার কাটতে গিয়ে ছয়টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে পুরুষরা পানিতে নিজেদের সক্ষমতা অতিমূল্যায়ন করছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিবলিস শহরের কাছে রাইন নদী থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর কয়েক দিন আগে নদীর দুটি ভিন্ন এলাকায় ২৩, ২৭ ও ৫০ বছর বয়সী তিন ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

গ্যারোন নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গোলফেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সোমবার রাতে বন্ধ করে দিতে হয়েছে। ছবি: এএফপি

স্পেনের আবহাওয়া সংস্থা এমেত জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় কর্দোবার আশপাশের গ্রামীণ এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের এব্রো উপত্যকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। সোমবার এমেতের ৮২৮টি আবহাওয়া কেন্দ্রের মধ্যে ১০১টিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি রেকর্ড করা হয়েছে। আন্দুহারে রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

এমেতের মুখপাত্র রুবেন দেল কাম্পো বলেন, 'প্রমাণ পাওয়া যাচ্ছে যে আগের দশকগুলোর তুলনায় এখন গ্রীষ্মের শুরুতেই আরও ঘন ঘন তাপপ্রবাহ দেখা দিচ্ছে।'

ইতালিতে সরকার কৃষি ও নির্মাণশ্রমিকসহ রোদে বেশি কাজ করতে হয় এমন শ্রমিকদের সুরক্ষায় জরুরি শ্রম-সুরক্ষা ব্যবস্থা পুনরায় চালু করেছে। এর ফলে দিনের সবচেয়ে গরম সময়ে তাদের কাজ করতে হবে না।

বিপজ্জনক তাপপ্রবাহের কারণে যেসব প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ বা সীমিত করবে, তারা সরকারি সহায়তা পাবে।

মেতেও ফ্রান্স জানিয়েছে, বুধবার বিকেলে দেশের ৯৬টি বিভাগের মধ্যে ৫৪টি থেকে বাড়িয়ে ৫৮টিতে রেড অ্যালার্ট জারি করা হবে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকাও রয়েছে।

পুরো প্যারিস অঞ্চলজুড়ে বিস্তৃত ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের প্রেসিডেন্ট ভ্যালেরি পেক্রেস মানুষকে অপ্রয়োজনে ভ্রমণ না করার এবং বাসা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, 'রেললাইন ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। ফলে গণপরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটবে।'

রাজধানীতে তীব্র গরমের পূর্বাভাস থাকায় মঙ্গলবার নির্ধারিত সময়ের আগেই বন্ধ ঘোষণা করেছে আইফেল টাওয়ার। রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত খোলা রাখার পরিবর্তে এটি বিকেল ৪টায় বন্ধ করা হয়। দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়।

গত বছর ৬৭ লাখ ৫০ হাজার মানুষ এ স্থাপনাটি পরিদর্শন করেছিলেন।

বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থীসমৃদ্ধ জাদুঘর ল্যুভও বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৪টায় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক ভবনটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে পুরোপুরি খাপ খাওয়াতে সক্ষম নয়। দিনের শেষভাগে তাপ জমে থাকে এবং বিপুল দর্শনার্থীর কারণে তা আরও বেড়ে যায়।

তাপপ্রবাহের কারণে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও সোমবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ মঙ্গলবার গ্যারোন নদীর পানির তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা ছিল।

ফরাসি আইন অনুযায়ী, গোলফেশ বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর শীতল করতে ব্যবহৃত পানির তাপমাত্রা এর বেশি হতে পারে না।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার থেকে আইবেরীয় উপদ্বীপে তাপমাত্রা কমতে শুরু করবে। তবে শুক্রবার নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানিতে তাপপ্রবাহ চরমে পৌঁছাতে পারে।

নেদারল্যান্ডসের আবহাওয়া সংস্থা কেএনএমআই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে 'কোড অরেঞ্জ' সতর্কতা জারি করেছে। এর অর্থ হলো বিপজ্জনক আবহাওয়ার উচ্চ ঝুঁকি।

বেলজিয়ামের রিস্ক ম্যানেজমেন্ট গ্রুপ মঙ্গলবার বৈঠকের পর 'জাতীয় ওজোন ও তাপপ্রবাহ পরিকল্পনার সতর্কতা ধাপ' চালু করার ঘোষণা দিয়েছে। ২০২০ সালের আগস্টের পর দ্বিতীয়বারের মতো এটি কার্যকর করা হলো।

তবে সচেতনতা বৃদ্ধি এবং বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান ছাড়া এখনও কোনো বিশেষ জাতীয় পদক্ষেপ ঘোষণা করা হয়নি।
 

Related Topics

টপ নিউজ

তাপপ্রবাহ / ফ্রান্স / ডুবে নিহত / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ফাইল ছবি: সংগৃহীত
    আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

Related News

  • অর্থনৈতিক হুমকির কারণ হয়ে উঠছে তীব্র তাপদাহ
  • ইরান যুদ্ধের জেরে ইউরোপে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছেছে
  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা

4
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

5
আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিনোদন

হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

6
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net