Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
পিএসসির প্রশ্নফাঁস: পাসপোর্ট অফিসের গার্ড শাহাদাতের ১০-১২ কোটি টাকার সম্পদ

বাংলাদেশ

জিয়া চৌধুরী
13 July, 2024, 09:30 am
Last modified: 13 July, 2024, 09:27 am

Related News

  • ৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন, সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়েছেন ৫৭ প্রার্থী
  • ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নেবে পিএসসি, আবেদন শুরু ১ অক্টোবর
  • সরকারি চাকরির পরীক্ষায় মৌখিকের নম্বর বাড়ানো কতটা যুক্তিযুক্ত
  • ভারতে এবার চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা; সিজেপির সমর্থন
  • 'আমার দোষটা কী ছিল?': ভারতের পরীক্ষার প্রশ্নফাঁস যেভাবে কেড়ে নিল তরুণদের প্রাণ

পিএসসির প্রশ্নফাঁস: পাসপোর্ট অফিসের গার্ড শাহাদাতের ১০-১২ কোটি টাকার সম্পদ

জিয়া চৌধুরী
13 July, 2024, 09:30 am
Last modified: 13 July, 2024, 09:27 am
পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপত্তাকর্মী শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

শাহাদাত হোসেন কাজ করেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপত্তাকর্মী বা গার্ড হিসেবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন-এর (পিএসসির) প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হয়ে গড়েছেন অঢেল সম্পদ।

গত ৫ জুলাই পিএসসির অধীনে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার ১৭ জনের একজন ৪৭ বছর বয়সি শাহাদাত হোসেন।

শাহাদাতের গ্রামের বাড়ি নাটোরের সিঙরায়। কাফরুলের ইব্রাহিমুপরের ৬৫৯/৮০ দাগে তার আছে বিশাল বাড়ি, নারায়ণগঞ্জে কিনেছেন কয়েক বিঘা জমি। ইব্রাহিমপুরে জমিসহ ওই বাড়ির দাম কয়েক কোটি টাকা। 

শুক্রবার (১২ জুলাই) কাফরুলে শাহাদাতের বাড়িতে গিয়ে দেখা যায়, গিয়ে দেখা যায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর থেকে তার বাড়ি ঘিরে মানুষের কৌতূহল তুঙ্গে। তবে বাড়ির নিরাপত্তাকর্মী কোনো কথা বলছেন না, কাউকে ভেতরেও যেতে দিচ্ছেন না। ছবি তুলতে গেলেও সাংবাদিকদের বাধা দেওয়া হয়। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, কাফরুল-ইব্রাহিমপুর এলাকায় প্রতি কাঠা জমির দাম ৬০-৭০ লাখ টাকা। ভবনসহ ওই জমির দাম তিন কোটি টাকারও বেশি হবে।

এছাড়া শাহাদাত গ্রামের বাড়ি নাটোরের সিংড়াতে বাগানবাড়ি ও জমি কিনেছেন বলে সিআইডি সূত্রে জানা গেছে। কাফরুলে তিনি যে বাসায় থাকতেন, সেই ফ্ল্যাটের আনুমানিক দাম তিন কোটি টাকা। বিলাসবহুল ইন্টেরিয়র করেছেন কয়েক মাস আগে।

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের পিয়ন পদে চাকরি করলেও গ্রেপ্তার হওয়ার আগপর্যন্ত এলাকায় মানুষজন জানতেন তিনি উচ্চপদস্থ কর্মকর্তা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তার আসল পরিচয় জানা গেছে। 

পাসপোর্ট অফিসে চাকরির সুবাদে প্রশ্নপত্র ফাঁসের মূল হোতা সৈয়দ আবেদ আলী, খলিলুর রহমান ও সাজেদুল ইসলামের সঙ্গে পরিচয় হয় শাহাদাতের। 

গত ৬-৭ বছরে শাহাদাত ১০-১২ কোটি টাকার সম্পদ গড়েছেন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে। তাকে এসব কাজে সহায়তা করতেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর, ঢাকা প্রধান কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মামনুর রশিদ। তাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সিআইডি।

মোবাইল যোগাযোগ বন্ধ করেছে পলাতক অভিযুক্তরা

প্রশ্নফাঁসের ঘটনায় ১৭ জন গ্রেপ্তার হলেও জড়িতদের তালিকা লম্বা বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, পিএসসির অন্তত ১০-১২ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত আছেন। তাদের বেশিরভাগই গ্রেপ্তারের খবরে গা ঢাকা দিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিআইডি কর্মকর্তা টিবিএসকে বলেন, 'অভিযুক্তদের অনেকে মোবাইলফোনে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এতে করে তাদের আত্মগোপনে থাকা ঠিকানা খুঁজে পেতে সমস্যা হচ্ছে।' 

সিআইডি সূত্র জানিয়েছে, পলাতক এসব অভিযুক্ত আসামিরা হলেন: সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া, দীপক বনিক, খোরশেদ আলম, কাজী মো. সুমন, একেএম গোলাম পারভেজ, মেহেদী হাসান খান, গোলাম হামিদুল, মিজানুল রহমান, আতিকুল ইসলাম, এটিএম মোস্তফা, মাহফুজ কালু, আসলামসহ অন্তত ৫০-৬০ জন। 

Related Topics

টপ নিউজ

প্রশ্নফাঁস / প্রশ্নফাঁস চক্র / প্রশ্ন ফাঁস / পিএসসির প্রশ্নফাঁস / পিএসসি / বিসিএস / বিসিএসের প্রশ্নফাঁস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন, সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়েছেন ৫৭ প্রার্থী
  • ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নেবে পিএসসি, আবেদন শুরু ১ অক্টোবর
  • সরকারি চাকরির পরীক্ষায় মৌখিকের নম্বর বাড়ানো কতটা যুক্তিযুক্ত
  • ভারতে এবার চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা; সিজেপির সমর্থন
  • 'আমার দোষটা কী ছিল?': ভারতের পরীক্ষার প্রশ্নফাঁস যেভাবে কেড়ে নিল তরুণদের প্রাণ

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net