Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব

খেলা

টিবিএস রিপোর্ট
04 August, 2022, 02:10 pm
Last modified: 04 August, 2022, 02:13 pm

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?

ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব

আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানিকে বাফুফে শাস্তি দেওয়ার পরদিনই ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় সাইফ স্পোর্টিং ক্লাব।
টিবিএস রিপোর্ট
04 August, 2022, 02:10 pm
Last modified: 04 August, 2022, 02:13 pm

আচরণবিধি ভাঙার দায়ে বাংলাদেশের ফুটবল থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ আন্দ্রেয়াস ক্রুসিয়ানি। আর্জেন্টাইন এই কোচকে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া শাস্তির পরপরই বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ক্লাবটি। ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সাইফ স্পোর্টিং। 

চিঠি দিয়ে বিষয়টি তারা ইতোমধ্যে বাফুফে জানিয়েছে। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এটা নিশ্চিত করেছেন। এক বিবৃতির মাধ্যমে তিনি জানান, ফুটবল থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সাইফ স্পোর্টিংয়ের পাঠানো চিঠি তারা পেয়েছেন। 

আবু নাঈম সোহাগ বলেছেন, 'বাফুফে সভাপতি বরাবর একটা চিঠি দেওয়া হয়েছে। সেখানে সাইফ স্পোর্টিং জানিয়েছে, ফুটবলীয় যে কর্মকাণ্ড রয়েছে; সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে চায়। লিগে তাদের দল রয়েছে, দ্বিতীয় বিভাগেও দল রয়েছে; এ সকল বিষয় অবতারণা করে তারা জানিয়েছে, তারা অংশ নিচ্ছে না।'

বৈশ্বিক আর্থিক অবস্থা বিবেচনায় ক্লাবটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আবু নাঈম সোহাগ। তিনি বলেন, 'কারণ হিসাবে তারা উল্লেখ করেছে বৈশ্বিক ট্রেড অ্যান্ড কমার্সের পরিস্থিতির কথা। বৈশ্বিক আর্থিক পরিস্থিতির বিবেচনায় তাদের পক্ষে আর ফুটবল সংক্রান্ত কাজে মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণটিই তারা হাইলাইট করেছে।'

এর আগের দিনই সাইফ স্পোর্টিংয়ের কোচ ক্রুসিয়ানিকে শান্তি দেয় বাফুফে। কোড অব কন্ডাক্ট ভাঙায় ১ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের জন্য বাফুফে আয়োজিত যেকোনো ধরনের লিগে আর্জেন্টাইন এই কোচকে নিষেধাজ্ঞা দেয় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি । 

এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, গত ২৬ জুলাই উত্তর বারিধারার বিপক্ষে ম্যাচে সাইফ স্পোর্টিং কোচ রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে প্রবেশ করেন। তখন চতুর্থ রেফারি তাকে মাঠ থেকে বের করার চেষ্টা করলে তিনি সহকারী রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং মাথা দিয়ে চতুর্থ রেফারিকে আঘাত করেন ও প্রাণনাশের হুমকি দেন।

সর্বশেষ প্রিমিয়ার লিগ মন্দ কাটেনি সাইফ স্পোর্টিং ক্লাবের। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দল গড়া ক্লাবটি ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট তোলে। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে আসর শেষ করে তারা। 

Related Topics

সাইফ স্পোর্টিং ক্লাব / ফুটবল / বাফুফে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net