Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
৪০০ রানের ইনিংসে ব্র্যাডম্যান-লারাদের পাশে নর্থইস্ট

খেলা

টিবিএস ডেস্ক
24 July, 2022, 12:35 am
Last modified: 24 July, 2022, 12:38 am

Related News

  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড; আউন্সপ্রতি ৪,১০০ ডলার ছাড়াল

৪০০ রানের ইনিংসে ব্র্যাডম্যান-লারাদের পাশে নর্থইস্ট

অনন্য এক ইনিংস দিয়ে বেশ কয়েকটি রেকর্ডের মালিক হয়েছেন স্যাম নর্থইস্ট। ব্র্যাডম্যান, লারাদের মতো কিংবদন্তির পাশে নাম বসানোর পাশাপাশি নিজের ক্লাবের ইতিহাস পাল্টে দিয়েছেন তিনি।
টিবিএস ডেস্ক
24 July, 2022, 12:35 am
Last modified: 24 July, 2022, 12:38 am

স্যাম নর্থইস্ট; নামের মধ্যেই এপাড়-ওপাড় এক করে দেওয়ার একটা ব্যাপার আছে। ব্যাট হাতে তেমনই এক কাজ করলেন ইংলিশ এই ব্যাটসম্যান। দারুণ ইনিংস খেলার পথে রেকর্ড বইয়ে বোলার রোমার ওয়াকারের নামটিও জুড়ে দিলেন নর্থইস্ট। লেস্টারশায়ারের এই বোলারের বলেই ছক্কা মেরে প্রথম শ্রেণিতে ৪০০ রান পূর্ণ করেন তিনি। রেকর্ড বইয়ে নাম উঠলো তার, যে রেকর্ডে আছেন ডন ব্র্যাডম্যান, হানিফ মোহাম্মদ, ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ারের বিপক্ষে 'কোয়াড্রপল সেঞ্চুরি' করে প্রথম শ্রেণিতে কয়েকটি রেকর্ড নিজের নামে করে নিলেন ৩২ বছর বয়সী নর্থইস্ট। লেস্টারশায়ারের ৫৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে গ্ল্যামারগন প্রথম ইনিংসে রান পাহাড গড়ে, ৫ উইকেটে তোলে ৭৯৫।

রান পাহাড়ে চড়ার পথটি গড়েন নর্থইস্ট। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৫০ বলে ৪১০ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪৫টি চার ও ৩টি ছক্কা। চার-ছক্কা থেকেই ১৯৮ রান তুলেছেন গ্ল্যামরগনের এই ব্যাটসম্যান। 

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগুয়া টেস্টে ব্রায়ান লারার মহাকাব্যিক ৪০০ রানের ইনিংসের পর প্রথম কোনও ব্যাটসম্যান প্রথম শ্রেণিতে এক ইনিংসে ৪০০ রান ছুঁলেন। ড্র হওয়া সেই ম্যাচে লারা ৫৮২ বলে ৪৩টি চার ও ৪টি ছক্কায় ৪০০ রানে অপরাজিত থাকেন।  

প্রথম শ্রেণিতে নর্থইস্টের ইনিংসটি ১১তম ৪০০ বা তার চেয়ে বেশি রানের ইনিংস। প্রথম শ্রেণির নবম ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় যুক্ত হলো তার নাম। নর্থইস্টের আগে প্রথম শ্রেণিতে আটজন ব্যাটসম্যান এক ইনিংসে ৪০০ রান স্পর্শ করেছেন, এর মধ্যে দুজন ব্যাটসম্যানের ৪০০ পেরনো দুটি করে ইনিংস আছে। 

প্রথম শ্রেণিতে ৪০০ পেরনো ইনিংস খেলেছেন ব্রায়ান লারা (অপরাজিত ৫০১ ও অপরাজিত ৪০০), হানিফ মহম্মদ (৪৯৯), ডন ব্র্যাডম্যান (অপরাজিত ৪৫২), বাবাসাহেব নিম্বালকর (অপরাজিত ৪৪৩), বিল পন্সফোর্ড (৪৩৭ ও ৪২৯), আফতাব বালুচ (৪২৮), ক্যাম্পবেল ম্যাকলারেন (৪২৪) ও গ্রেম হিক (অপরাজিত ৪০৫)।

আরও কয়েকটি রেকর্ডে নাম তুলেছেন নর্থইস্ট। কাউন্টি চ্যাম্পিয়নশিপের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৪০০ বা তার চেয়ে বেশি রানের ইনিংস খেললেন তিনি। তার ৪১০ রানের ইনিংসটি কাউন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত। তবে গ্ল্যামরগনের হয়ে ইতিহাস গড়েছেন তিনি, ক্লাবটির প্রথম ক্রিকেটার হিসেবে কোয়াড্রপল সেঞ্চুরি করলেন নর্থইস্ট। এটাই গ্ল্যামরগনের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংস।

Related Topics

টপ নিউজ

স্যাম নর্থইস্ট / রেকর্ড / ব্রায়ান লারা / ডন ব্র্যাডম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড; আউন্সপ্রতি ৪,১০০ ডলার ছাড়াল

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net