Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
‘বাংলাদেশ বা ছোট দলগুলোকে হারিয়ে আনন্দ করা লজ্জার ব্যাপার’

খেলা

টিবিএস ডেস্ক
24 August, 2020, 07:20 pm
Last modified: 24 August, 2020, 07:25 pm

Related News

  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

‘বাংলাদেশ বা ছোট দলগুলোকে হারিয়ে আনন্দ করা লজ্জার ব্যাপার’

বাংলাদেশ বা ছোট দলগুলোকে হারিয়েই পাকিস্তানের কোচরা তৃপ্ত হয়ে যান বলে অভিযোগ আমির সোহেলের। এভাবে আনন্দের জন্য দলের সঙ্গে থাকলে ক্রিকেট ছেড়ে কোচদের বিশ্ব ভ্রমণে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক এই ক্রিকেটার।
টিবিএস ডেস্ক
24 August, 2020, 07:20 pm
Last modified: 24 August, 2020, 07:25 pm

ইংল্যান্ড সফরে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ দেশটির সাবেক অনেক ক্রিকেটারই। এরআগে পাকিস্তান দলের সমালোচনা করতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানকেও ছাড় দেননি জাভেদ মিয়াঁদাদ। যদিও পরে ক্ষমা চেয়েছেন তিনি। এবার পাকিস্তান দলকে রীতিমতো শূলে চড়ালেন দেশটির আরেক সাবেক অধিনায়ক আমির সোহেল।

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের যাচ্ছেতাই পারফরম্যান্সের জন্য কোচিং স্টাফদের চরম সমালোচনা করেছেন আমির সোহেল। বাংলাদেশ বা ছোট দলগুলোকে হারিয়েই পাকিস্তানের কোচরা তৃপ্ত হয়ে যান বলে অভিযোগ তার। এভাবে আনন্দের জন্য দলের সঙ্গে থাকলে ক্রিকেট ছেড়ে কোচদের বিশ্ব ভ্রমণে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

ইংল্যান্ড সফরের আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। ঘরের মাঠে একটি টেস্টেও বড় ব্যবধানে জেতে তারা। কিন্তু ইংল্যান্ড সফরে নাভিশ্বাস অবস্থা পাকিস্তানের। সিরিজে পিছিয়ে থাকা আজহার আলীর দল তৃতীয় ও শেষ টেস্ট ফলো অনে পড়েছে। তাদের লড়াই এখন ইনিংস হার এড়ানো। 

পাকিস্তানের এমন দশা দেখে ঘরের মাটিতে তাদের উদযাপনের কথা মনে পড়েছে আমির সোহেলের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 'আপনাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে, পয়সা পাচ্ছেন কাজের জন্য। বিনিময়ে কিছু করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের সঙ্গে যারা আছে, দেখানোর মতো তাদের কিছুই নেই।'

ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে জেতা সিরিজের কথা উল্লেখ করে আমির সোহেল আরও বলেন, 'বাংলাদেশ বা ছোট দলগুলোর বিপক্ষে জিতে, অবশ্য বাংলাদেশ এখন আর ছোট দল নয়। ভালো হয়ে গেছে তারা। এদের বিপক্ষে জিতে আনন্দে মাতলে তা লজ্জার ব্যাপার। সবাইকে নিজের কর্তব্য পালন করতে হবে। আমাদের ক্রিকেট এগোচ্ছেই না। অর্ধেক পা এগোলে ছয় পা পিছিয়ে যায়।'

ক্রিকেটারদের সমস্যার কথাও উল্লেখ করেছেন আমির সোহেল। নাসিম শাহর বোলিং অ্যাকশনে সমস্যা, মোহাম্মদ আব্বাসের সীমাবদ্ধতা, শাহিন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহর ঘাটতি চোখে পড়েছে তার। ব্যাটসম্যানদের একই ভুল বারবার করার বিষয়টিও দৃষ্টি এড়ায়নি সাবেক এই ক্রিকেটারের। 

এসব কারণে কোচ মিসবাহ-উল-হককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আমির সোহেল। তিনি বলেন, 'এসব দেখার দায়িত্ব কার? কোচদের কেন রাখা হয়েছে? আনন্দ ভ্রমণের জন্য পাঠানো হয়েছে তাদের! আনন্দ ভ্রমণের জন্য হলে তাদের বিশ্ব ভ্রমণে পাঠিয়ে দেওয়া হোক। মিসবাহকে বুঝতে হবে, সে কেন এখানে আছে। ক্রিকেটারদের সাহায্য করতে না পারলে, কোনো ব্যাটসম্যান একইভাবে বারবার আউট হলে, তাহলে ক্রিকেটার-কোচ সবার জন্যই সেটা সতর্ক সঙ্কেতের মতো।'

Related Topics

টপ নিউজ

আমির সোহেল / সাবেক ক্রিকেটার / পাকিস্তান ক্রিকেট দল / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net