Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
‘কী করছে সে এসব?’: ওয়ার্নারের ব্যাটিং দেখে বিস্মিত লারা 

খেলা

টিবিএস ডেস্ক 
20 October, 2021, 04:45 pm
Last modified: 20 October, 2021, 04:44 pm

Related News

  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান

‘কী করছে সে এসব?’: ওয়ার্নারের ব্যাটিং দেখে বিস্মিত লারা 

প্রথম বলে আউট হওয়ার চেয়ে যে ভঙ্গিমায় আউট হয়েছেন ওয়ার্নার সেটি সমালোচনা কুড়াচ্ছে বেশি। ১৫৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই টিম সাউদিকে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন এই ওপেনার।
টিবিএস ডেস্ক 
20 October, 2021, 04:45 pm
Last modified: 20 October, 2021, 04:44 pm
ছবি: ইয়াহু স্পোর্ট।

ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের সময়টা একদমই ভালো যাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 'গোল্ডেন ডাক' মেরে নিজের সাম্প্রতিক ফর্মটা যেন আবারও সবাইকে মনে করিয়ে দিলেন এই অস্ট্রেলীয় ওপেনার। 

তবে প্রথম বলে আউট হওয়ার চেয়ে যে ভঙ্গিমায় আউট হয়েছেন ওয়ার্নার সেটি সমালোচনা কুড়াচ্ছে বেশি। ১৫৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই টিম সাউদিকে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন এই ওপেনার। ঝাঁপিয়ে পড়ে সে ক্যাচ তালুবন্দী করেন মার্টিন গাপটিল। 
 
কমেন্ট্রি বক্সে বসে ওয়ার্নারের এই শিশুসুলভ ব্যাটিং যেন বিশ্বাসই করতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি অগত্যা বলেই বসেন, "কী করছে সে এসব?"

আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সে ম্যাচে ওয়ার্নারের জায়গা হবে কি না একাদশে, তা এখনো নিশ্চিত নয়। 

আজ, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ হয়েছেন ওয়ার্নার। এ ম্যাচে ৭ বল খেলে ১ রান করে সাজঘরে ফিরে গেছেন তিনি। 

গত মাসে আইপিএল পুনরায় শুরু হওয়ার পর দুই ম্যাচের মধ্যেই ওয়ার্নারকে অধিনায়ক পদ থেকে সরিয়ে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এরপর দল থেকেই একরকম ব্রাত্য হয়ে পরেন এই বিগহিটার। 

তবে এই বাজে সময়েও জাতীয় দলের কোচ ও অধিনায়ককে সাথে পাচ্ছেন ওয়ার্নার। সম্প্রতি অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আশাবাদ ব্যক্ত করেছেন যে ওয়ার্নার জাতীয় দলের হয়ে ঠিকই জ্বলে উঠবে। 

ওয়ার্নারের ব্যাপারে অধিনায়ক অ্যারন ফিঞ্চ গত সপ্তাহে বলেছেন, "বিগত বছরগুলিকে আমরা অনেকবার দেয়ালে পিঠ ঠেকে যেতে দেখেছি তার। কিন্তু সে একজন যোদ্ধা। 

"সে যেভাবে প্রস্তুতি নিয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যাই নেই আমার। দারুণ মনোভাব নিয়ে এখানে এসেছে সে, এবং এর প্রভাব বাকিদের উপরও পড়ছে। 

"পর্দার আড়ালে নিজেকে গুছিয়ে নিচ্ছে সে। নিজে যা করতে ভালোবাসে, তার সবকিছুই করছে।" 

সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দেননি ওয়ার্নার। দুটি টি-টোয়েন্টি সিরিজেই হেরেছে অজিরা, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি হেরেছে ১-৪ ব্যবধানে। 

সংযুক্ত আরব আমিরাতে হায়দরাবাদের হয়ে আইপিএলে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এই দুই ম্যাচে ০ ও ২ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার। 

ওয়ার্নার বিনা রানে ফিরে গেলেও কিউইদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঠিকই জয় তুলে নিতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের ৩৫, মার্কাস স্টয়নিসের ২৮ ও শেষদিকে অ্যাস্টন অ্যাগারের ২৩ রানের ছোট ছোট সংগ্রহগুলোর উপর ভর করেই তিন উইকেটের জয় তুলে নিতে পেরেছে অজিরা। 
 
সূত্র: ইয়াহু স্পোর্ট।  
 

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / ডেভিড ওয়ার্নার / ব্রায়ান লারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net