Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল

আন্তর্জাতিক

সিএনএন
13 May, 2026, 02:45 pm
Last modified: 13 May, 2026, 03:26 pm

Related News

  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল

এই প্রকল্প বন্ধের দাবিতে করা একটি পিটিশনে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছিলেন। ট্রাম্প সমর্থকদের রোষানল থেকে বাঁচতে সিকে ছদ্মনামে এই পিটিশন শুরু করেছিলেন এক নারী।
সিএনএন
13 May, 2026, 02:45 pm
Last modified: 13 May, 2026, 03:26 pm
শিল্পীর দৃষ্টিতে অস্ট্রেলিয়ার ট্রাম্প টাওয়ার। ছবি: দ্য ট্রাম্প অর্গানাইজেশন

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো 'ট্রাম্প টাওয়ার' নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল মাত্র তিন মাস আগে। কিন্তু এরই মধ্যে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। স্থানীয় নির্মাণকারী প্রতিষ্ঠান জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ট্রাম্প ব্র্যান্ড এখন 'টক্সিক' হয়ে উঠেছে।

আলটাস প্রপার্টি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড ইয়াং সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'সোজা কথায় বলতে গেলে, ইরান যুদ্ধ এবং অন্যান্য কারণে অস্ট্রেলিয়ায় ট্রাম্প ব্র্যান্ডের জনপ্রিয়তা ক্রমশ কমছে।'

গত ফেব্রুয়ারিতে আলটাস এই চুক্তির ঘোষণা দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, গোল্ড কোস্ট শহরে ৯১ তলার এই ভবনটি নির্মাণ করা হবে। এটি হবে অস্ট্রেলিয়ার সবচেয়ে উঁচু ভবন। ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ২৮৫ কক্ষের একটি বিলাসবহুল হোটেল, শপিং প্লাজা, রেস্তোরাঁ এবং আবাসিক অ্যাপার্টমেন্ট থাকার কথা ছিল এতে।

আলটাস এবং ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে এই প্রকল্পের ঘোষণা আসার পরপরই অস্ট্রেলিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। ট্রাম্প অর্গানাইজেশনের মালিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেও, এটি পরিচালনা করেন তার দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক।

সমুদ্রতীরের এই বিলাসবহুল ভবনটি ছিল অস্ট্রেলিয়ায় ট্রাম্প অর্গানাইজেশনের 'প্রথম আনুষ্ঠানিক প্রকল্প'—সে সময় এমনটাই বলেছিলেন এরিক ট্রাম্প। এ বিষয়ে মন্তব্যের জন্য ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

এই প্রকল্প বন্ধের দাবিতে করা একটি পিটিশনে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছিলেন। ট্রাম্প সমর্থকদের রোষানল থেকে বাঁচতে সিকে ছদ্মনামে এই পিটিশন শুরু করেছিলেন এক নারী।

ফেব্রুয়ারিতে সিএনএনকে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের 'অভিবাসনবিরোধী সহিংসতা ও সামাজিক বিভাজনের' দৃশ্য দেখে তিনি নিজেকে খুব অসহায় মনে করছিলেন। তাই এর প্রতিবাদ জানানোর একটি উপায় খুঁজছিলেন তিনি।

নির্মাণকারী প্রতিষ্ঠানের ডেভিড ইয়াং জানিয়েছেন, টাওয়ার নির্মাণের কাজ চলবে—তবে সেখানে ট্রাম্পের নাম থাকবে না।

মঙ্গলবার লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে আলটাসের সিইও ট্রাম্প টাওয়ার নিয়ে এমন সমালোচনাকে 'অন্যায্য' বলে মন্তব্য করেন। তবে তিনি এ-ও স্বীকার করেন, 'অস্ট্রেলিয়ার মানুষের কাছে এই ব্র্যান্ড এখন টক্সিক হয়ে উঠেছে।'

ইয়াং বলেন, 'ট্রাম্প অর্গানাইজেশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটি প্রেসিডেন্ট পরিচালনা করেন না, বরং এরিক ও ডোনাল্ড জুনিয়র এটি অত্যন্ত সফলভাবে চালাচ্ছেন। বিশ্বজুড়ে তাদের ১৩৬টিরও বেশি রিসোর্ট ও টাওয়ার রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ায় গণমাধ্যম এবং নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান নিছক সস্তা প্রচারণার জন্যই ডোনাল্ড ট্রাম্পের একটি নেতিবাচক চিত্র তুলে ধরেছে।'

এ সিদ্ধান্তের ফলে ট্রাম্প পরিবারের সঙ্গে তার কোনো তিক্ততা সৃষ্টি হয়নি বলেও জানান ইয়াং। 

২০০৭ সালে ইভাঙ্কা ট্রাম্পকে একটি 'কোল্ড কল' বা সরাসরি ফোন করার মাধ্যমেই এই টাওয়ার নির্মাণের প্রাথমিক কথাবার্তা শুরু করেছিলেন ইয়াং। আলটাসের ওয়েবসাইটের একটি ব্লগ পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

ইয়াং স্মৃতিচারণ করে বলেন, তিনি ট্রাম্পের মেয়ের কাছে নিজেকে অস্ট্রেলিয়ার একজন প্রপার্টি ডেভেলপার হিসেবে পরিচয় দিয়েছিলেন, যিনি সার্ফার্স প্যারাডাইস এলাকায় 'অস্ট্রেলিয়ার সেরা পর্যটন স্থাপনা' তৈরি করতে চান।

প্রায় ২০ বছর পর যখন এই চুক্তি সই হয়, তখন ইয়াং বলেছিলেন, এই টাওয়ারটি 'আমেরিকান নয়, বরং একটি অস্ট্রেলীয় প্রকল্প হবে।' তিনি আশা করেছিলেন, ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকের আগেই ভবনটি প্রস্তুত হয়ে যাবে।

গোল্ড কোস্টের মেয়র টম টেট একসময় মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে নৈশভোজ করেছিলেন এবং এই প্রকল্পের একজন প্রবল সমর্থক ছিলেন। কিন্তু তিনি জানান, সিটি কাউন্সিলের কাছে কখনো এই ভবন নির্মাণের কোনো আবেদনই জমা দেওয়া হয়নি।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে মেয়র টেট বলেন, 'এই প্রকল্পটি দুটি বেসরকারি পক্ষের মধ্যে একটি চুক্তি ছিল। বিবেচনা করার মতো কোনো প্রস্তাবই আমাদের হাতে আসেনি।'

মেয়রের মতে, এই চুক্তি বাতিলের পেছনে অর্থের বিষয়টিও একটি বড় কারণ হতে পারে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে টেট বলেন, 'ট্রাম্প অর্গানাইজেশন তাদের ব্র্যান্ডের নাম ব্যবহার এবং পরিচালনার জন্য মুনাফার একটি বড় অংশ দাবি করেছিল। অন্যদিকে নির্মাণকারী হয়তো ভেবেছেন, "আমি আমার সব টাকা বিনিয়োগ করছি, আর আপনারা লাভের একটা বড় অংশ নিয়ে যাবেন!" আমার মনে হয়, এই কারণেই তারা আলাদা হয়ে গেছে।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প টাওয়ার / অস্ট্রেলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net