Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
‘অর্থহীন’ ম্যাচে হেসেখেলে নামিবিয়াকে হারাল ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
08 November, 2021, 11:15 pm
Last modified: 08 November, 2021, 11:20 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘অর্থহীন’ ম্যাচে হেসেখেলে নামিবিয়াকে হারাল ভারত

‘অর্থহীন’ এই ম্যাচে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দিল না বিরাট কোহলির দল। নামিবিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল ভারত। 
টিবিএস রিপোর্ট
08 November, 2021, 11:15 pm
Last modified: 08 November, 2021, 11:20 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। সবকিছু ছেড়ে বাড়ি ফিরতে পারলে যেন এখন কিছুটা স্বস্তি মেলে! কিন্তু সেটারও উপায় নেই, ম্যাচ যে একটা বাকি। সেই ম্যাচে নামিবিয়ার মুখোমুখি সোমবার হলো ভারত। 'অর্থহীন' এই ম্যাচে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দিল না বিরাট কোহলির দল। নামিবিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল ভারত। 

দুবাইয়ে সুপার লিগের নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। চলতি বিশ্বকাপে এটা তাদের তৃতীয় জয়। দুই নম্বর গ্রুপ থেকে পাকিস্তান পাঁচ ম্যাচের সব কটি এবং নিউজিল্যান্ড ৪টি ম্যাচ জেতায় তিন জয় যথেষ্ট হয়নি ভারতের জন্য। আইসিসির সহযোগী সদস্য দেশ নামিবিয়া পাঁচ ম্যাচের একটিতে জয় পেয়েছে। 

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা এবং পেসার জাসপ্রিত বুমরাহর বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি। ৮ উইকেটে ১৩২ রানে থামে তাদের ইনিংস। জবাবে দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মার হাফ সেঞ্চুরিতে ১৫.২ ওভারে ১ উইকেট হারিয়েই জয় তুলে নেয়। 

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৯.৫ ওভারে উদ্বোধনী জুটিতে ৯৬ রান যোগ করেন রোহিত-রাহুল। রোহিতের বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৩৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৬ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর সূর্যকুমারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন রাহুল। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। যাদব ২৫ রানে অপরাজিত থাকেন। ভারতের যাওয়া একমাত্র উইকেটটি নেন জ্যান ফ্রাইলিঙ্ক।

এর আগে ব্যাটিং করা নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ডেভিড ভিসা। এ ছাড়া স্টিফেন বার্ড ২১, মাইকেল ভ্যান লিঙ্গেন ১৪, জেরহার্ড এরাসমাস ১২, জ্যান ফ্রাইলিঙ্ক ১৫ ও রুবেন ট্রাম্পেলম্যান ১৩ রান করেন। অশ্বিন ও জাদেজা ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান জাসপ্রিত বুমরাহ। 

Related Topics

টপ নিউজ

ভারত ক্রিকেট দল / নামিবিয়া ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net