Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
১০ মাস পর জাতীয় দলের অনুশীলনে জেমি ডে

খেলা

টিবিএস রিপোর্ট
01 November, 2020, 05:35 pm
Last modified: 01 November, 2020, 05:40 pm

Related News

  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
  • সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

১০ মাস পর জাতীয় দলের অনুশীলনে জেমি ডে

দলের সঙ্গে সর্বশেষ অনুশীলন করার ব্যাপারটি জেমি ডের কাছে ধুলোজমা স্মৃতির মতো হয়ে ওঠার কথা। সেই জানুয়ারিতে জাতীয় দলের সঙ্গে শেষবারের মতো মাঠে নেমেছিলেন ইংলিশ এই কোচ। করোনার প্রকোপ শেষে ১০ মাস পর মিশন শুরু হলো তার।
টিবিএস রিপোর্ট
01 November, 2020, 05:35 pm
Last modified: 01 November, 2020, 05:40 pm

অবশেষে অপেক্ষা ফুরলো তার। প্রিয় শিষ্যদের নিয়ে অনুশীলনে নামলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। দলের সঙ্গে সর্বশেষ অনুশীলন করার ব্যাপারটি তার কাছে ধুলোজমা স্মৃতির মতোই হয়ে ওঠার কথা। সেই জানুয়ারিতে জাতীয় দলের সঙ্গে শেষবারের মতো মাঠে নেমেছিলেন ইংলিশ এই কোচ। করোনার প্রকোপ শেষে ১০ মাস পর মিশন শুরু হলো তার।

করোনার প্রকোপ শুরু হওয়ার প্রথম দিকে বাংলাদেশেই ছিলেন জেমি ডে। অপেক্ষা করছিলেন অবস্থা ভালো হওয়ার। কিন্তু অবস্থা ভালো হয়নি, উল্টো সব কিছু স্থবির হয়ে পড়ে। করোনার কারণে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তান ও কাতারের বিপক্ষের ম্যাচ স্থগিত হয়ে যায়। 

জাতীয় দলে দায়িত্ব না থাকায় দেশে ফিরে যান জেমি ডে। এরপর ক্রমেই অবস্থা খারাপ হয়েছে। বিশ্বের প্রায় সব দেশেই জারি হয়েছে লকডাউন, একই অবস্থা ছিল বাংলাদেশেও। গত আগস্টে জাতীয় দলের ক্যাম্প শুরু করেও তা চালু রাখা যায়নি। বেশ কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ায় ক্যাম্প স্থগিত করা হয়। তাই জেমি ডেরও বাংলাদেশে ফেরার তাড়া ছিল না।

অবস্থার উন্নতি হওয়ায় জাতীয় দলের অনুশীলন শুরুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ২৪ অক্টোবর থেকে শুরু হয় ক্যাম্প। ক্যাম্পে যোগ দিতে ঢাকা এসেছেন জেমি ডে। ঢাকা ফিরে আগের মতো কিছুই পাননি তিনি। করোনার ধাক্কায় বদলে গেছে সব। ৭ মাস পর গত বৃহস্পতিবার ঢাকা ফেরা জেমি ডেও কিছুটা বদলে গেছেন।

ওজন বেড়েছে তার, মাথার চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। তবে পরিবেশ বা নিজের কিছুটা বদলে চিন্তা নেই তার। দীর্ঘদিন পর শিষ্যদের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বসিত ইংলিশ এই কোচ। তিনি বলেন, 'কবে মাঠে ফিরতে পারব, এ নিয়ে অপেক্ষায় ছিলাম। অনেকদিন পর মাঠে ফিরলাম, ভালো লাগছে। খেলোয়াড়রাও খুশি।'

করোনাকালে নিজের মতো করে ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলার। জেমি ডে এসে ফুটবলারদের যে অবস্থায় পেয়েছেন, তাতে কোচকে সন্তুষ্টই মনে হয়েছে। অবশ্য কারও কারও ফিটনেসে ঘাটতি আছে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে হাতে সময় থাকায় এ নিয়ে ভাবছেন না জেমি ডে।

রোববার নিজের প্রথম দিনের অনুশীলনে জামালদের কোচ বলেন, 'গত কিছু দিন খেলোয়াড়রা অনেক পরিশ্রম করেছে। যা অনুশীলনে তাদের উন্নতি দেখে বোঝা গেছে। কিছু খেলোয়াড়ের ফিটনেস ভালো অবস্থানে আছে। কারও কারও আবার ঘাটতিও আছে। আরও কয়েক দিন সময় আছে হাতে। এর মধ্যে পুরো দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে হবে।'

আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ জন্য গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। অনুশীলন শুরুর বেশ কয়েকদিন হয়ে গেলেও কোচিং স্টাফদের সবাই ছিলেন না। 

Related Topics

টপ নিউজ

জেমি ডে / বাংলাদেশ জাতীয় ফুটবল দল / অনুশীলন ক্যাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
  • সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net